ধূমকেতু প্রতিবেদক,সিরাজগঞ্জ : সিরাজগঞ্জে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) স্থানীয় চ্যাপ্টার ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২১ সেপ্টেম্বর ২০২৬) সকাল ১১ টায় পৌর শহরের সোনালী ব্যাংক লিমিটেড সংলগ্ন জেলা ও উপজেলা পরিবার পরিকল্পনা অধিদপ্তর সিরাজগঞ্জের কনফারেন্স হল রুমে মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জে, মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের আয়োজনে ও জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্পের সহযোগিতায়,আয়োজিত অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য ও ওয়ার্কিং গ্রুপের লক্ষ্য, উদ্দেশ্য ও ভূমিকা উপস্থাপন করেন মর্জিনা খাতুন, জেন্ডার এন্ড ইনক্লুশন স্পেশালিস্ট, জেনন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প, ব্র্যাক।সভায় সঞ্চালনা করেন ব্র্যাক ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট প্রোগ্রাম এর ডিস্ট্রিক্ট ম্যানেজার, মো: তারেক হাসান, সভায় সভাপতিত্ব করেন মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা।
সভার সভাপতি মহিলা বিষয়ক অধিদপ্তর সিরাজগঞ্জের উপ-পরিচালক কানিজ ফাতেমা বলেন, বাংলাদেশে জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (GiHA) স্থানীয় চ্যাপ্টার সিরাজগঞ্জে দুর্যোগ বা মানবিক সংকটের সময় নারী, মেয়েশিশু ও সুবিধাবঞ্চিতদের নির্দিষ্ট প্রয়োজন মেটাতে ও লিঙ্গভিত্তিক সহিংসতা কমাতে স্থানীয় পর্যায়ে কাজ করবে।এটি মানবিক সাড়া প্রদানে জেন্ডার সমতা নিশ্চিত করতে টেকনিক্যাল সহায়তা, সমন্বয় এবং সচেতনতা বাড়াতে কাজ করে, যা জাতিসংঘ বাংলাদেশ এর অভীষ্ট ৫ অর্জনে সহায়ক তিনি আরো বলেন, স্থানীয়ভাবে জেন্ডার সংবেদনশীল দুর্যোগ প্রস্তুতি এবং প্রতিক্রিয়া জোরদার করার ক্ষেত্রে এটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে কাজ করবে ইনশাআল্লাহ।
এসময়ে উপস্থিত ছিলেন ব্র্যাক সিরাজগঞ্জ ডিস্ট্রিক্ট কোওর্ডিনেটর মো: মাহফুজুর রহমান, সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স সিরাজগঞ্জের উপসহকারী পরিচালক মোহাম্মদ আব্দুর রহমান, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সহ-সভাপতি হীরুকগুণ, এছাড়াও আরো উপস্থিত ছিলেন দৈনিক যমুনা প্রবাহের স্টার্ফ রিপোর্টার ও জেন্ডার ইন হিউম্যানিটারিয়ান অ্যাকশন (জিহা) সদস্য মোঃ হোসেন আলী ছোট্ট, প্রমুখ।
উল্লেখ্য : দুর্যোগ ব্যবস্থাপনাকে জেন্ডার সংবেদনশীল করতে ইউএনউইম্যান-বাংলাদেশের সহায়তায় ব্র্যাক বাস্তবায়ন করছে “জেন্ডার সংবেদনশীল দুর্যোগ ঝুঁকি হ্রাস প্রকল্প।
মুলত এই প্রকল্পের আওতায় দুর্যোগ ব্যবপস্থাপনায় নারীর প্রয়োজনকে যথাযথভাবে এ্যাড্রেস করতে ও তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে তৈরী করা হচ্ছে দুর্যোগে নারীদের কথা বলার ও কাজ করার প্ল্যাটফর্ম- জেন্ডার ইন হিউম্যানেটেরিয়ান এ্যকশান বা জিহা।



