IMG-LOGO

শুক্রবার, ১ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৮ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশের ১৭ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারেআজ মহান মে দিবসগোমস্তাপুরে বিদ্যুতায়িত হয়ে রং মিস্ত্রির মৃত্যুমান্দায় প্রতিপক্ষের লাঠির আঘাতে একজন আহতমহানন্দা সেতুতে টোল আদায় বন্ধে চাঁপাইনবাবগঞ্জে মানববন্ধনতানোরে বোরোর বাম্পার ফলনেও হতাশ বিলপাড়ের কৃষকরাচাঁপাইনবাবগঞ্জে সরকারি চাকুরি দেওয়ার নামে ১৪ লক্ষ টাকা আত্মসাৎ করার প্রতিবাদে সংবাদ সম্মেলনএক সপ্তাহে শতভাগ শিশুকে হামের টিকার আওতায় আনা সম্ভব হবেনাচোলে লিজের নামে রেলওয়ের গোডাউনসহ মালামাল লুটের অভিযোগবাগমারার তাহেরপুর কামিল মাদ্রাসায় দাখিল পরীক্ষা অনুষ্ঠিতবাগমারায় আইন-শৃঙ্খলায় দৃশ্যমান উন্নতি: যোগদানের এক মাসেই আলোচনায় ওসি জিল্লুর রহমানফুলবাড়ীতে বইপ্রেমীদের পদচারণায় মুখর হয়ে উঠেছে বিশ্ব সাহিত্য কেন্দ্রের ভ্রাম্যমান বইমেলারাজশাহীতে মাদার বখ্শ গার্হস্থ্য অর্থনীতি কলেজে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিতবাৎসরিক ক্রীড়া প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিতনির্মাণাধীন নওদাপাড়া কাঁচা বাজার মার্কেটসহবিভিন্ন উন্নয়ন কাজ পরিদর্শনে রাসিক প্রশাসক
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> ‘ছোট্ট রাসেল বাঁচতে চেয়েছিল, তাকে বাঁচতে দেয়া হয়নি’

‘ছোট্ট রাসেল বাঁচতে চেয়েছিল, তাকে বাঁচতে দেয়া হয়নি’

ধূমকেতু নিউজ ডেস্ক : ‘একটি ফুল কুঁড়িতেই শেষ হয়ে গেলো। ছোট্ট রাসেল বাঁচতে চেয়েছিল, তাকে বাঁচতে দেয়া হয়নি। আমি চাইনা এমন হৃদয় বিদারক ঘটনার পুনরাবৃত্তি ঘটুক।’ শহীদ শেখ রাসেলের ৫৭তম জন্মদিনের অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এসময় নতুন প্রজন্মের বসবাস উপযোগী দেশ, সমাজ ও বিশ্ব গড়তে সকলকে এগিয়ে আসার আহবান জানান প্রধানমন্ত্রী।

ছোট্ট রাসেল বেঁচে থাকলে তার বয়স হতো ৫৬ বছর। পঁচাত্তরের ১৫ই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের অন্য সদস্যদের মতই নৃশংস হত্যাকাণ্ডের শিকার হতে হয় চিরশিশু রাসেল।

শেখ রাসেলের ৫৭তম জন্ম দিনে আয়োজিত তিনটি অনুষ্ঠানে ভার্চুয়াল প্লাটফর্মে যুক্ত হন প্রধানমন্ত্রী ও বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা। স্মৃতিচারণ করেন সবার ছোটভাইকে নিয়ে।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ছোটশিশুটি আমাদের চোখের মণি ছিল। কিন্তু কি দুর্ভাগ্য তার, ছোট্ট রাসেল কিছু বুঝে ওঠার আগেই বাবা কারাগারে। প্রকৃতপক্ষে কারাগারেই বাবার সাথে তার সাক্ষাৎ হলো। যাক আমার দেশ স্বাধীন হলো। স্বাধীনতার পর তখনও বাবার পাশে ছায়ার মতো ঘুরে বেড়াতো। অতোটুকু বাচ্চা সে তো বলতে পারছে না, কিন্তু তার কষ্টটা আমরা উপলব্ধি করতাম।

স্বাধীনতার আগে ও পরে মানুষের মুক্তি সংগ্রামে নিয়োজিত বাবাকে রাসেল খুব কম সময় কাছে পেয়েছে। পঁচাত্তরে এক সঙ্গে চিরবিদায় নেন তারা। এমন ঘটনার পুনরাবৃত্তি আর যাতে না হয় সে লক্ষ্যে কাজ করার আহবান শেখ হাসিনার।

বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা বলেন, একটি ফুল কুঁড়িতে শেষ হয়ে যায় আর তা ফুটতে পারেনি। কিন্তু সেই শিশুটাকে বাঁচতে দেওয়া হয়নি। তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। এই ধরনের ঘটনা আর না ঘটুক, সেটাই আমরা চাই।

নতুন প্রজন্মের বিকাশের দূর করতে যত্নশীল হতে আহবান জানান, প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রী বলেন, শিশুরা দেশপ্রেমিক হবে, মানুষের মতো মানুষ হয়ে মানুষের সেবা করবে। যখন স্কুল খুলবে তখন যাতে স্কুলে যেতে পারে, ভালভাবে পড়াশুনা করতে পারে সেদিকে বিশেষভাবে সবাইকে নজর রাখতে হবে। সেই সঙ্গে অভিভাবকদেরকে অনুরোধ করবো তাদের খেলাধূলা, তারা যাতে এক্সারসাইজ করতে পারে সেই ব্যবস্থা আপনারা নিবেন।

জন্ম দিনে ইউনিভার্সিটি ল্যাবরেটরী স্কুল ও কলেজ প্রাঙ্গনে রাসেলের ম্যুরাল ও ছয় তলা একটি ভবনের ফলক উন্মোচন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

এছাড়া শহীদ রাসেলের জীবনের উপর নির্মত বই ‘শেখ রাসেল আমাদের আবেগ ও আমাদের ভালোবাসা’ এবং ‘স্মৃতির পাতায় শেখ রাসেল’ নামের দুটি বইয়ের মোড়ক উন্মোচন করেন তিনি।

এর আগে, বঙ্গবন্ধু আর্ন্তজাতিক সম্মেলন কেন্দ্রে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শেখ রাসেল শিশু কিশোর পরিষদের মেধাবী শিক্ষার্থীদের মাঝে শিক্ষা বৃত্তি, ল্যাপটপ ও শিক্ষা উপকরণ এবং বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে প্রধানমন্ত্রীর পক্ষ থেকে পুরষ্কার তুলে দেয়া হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930