IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> জাতীয় >> টপ নিউজ >> লিড নিউজ >> মাস্ক ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনা

মাস্ক ব্যবহারে প্রধানমন্ত্রীর নির্দেশনা

ধূমকেতু নিউজ ডেস্ক : করোনা ভাইরাস থেকে সুরক্ষার জন্য মাস্ক ব্যবহার নিশ্চিত করতে ফের মোবাইল কোর্ট পরিচালনার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আজ সোমবার (১৯ অক্টোবর) মন্ত্রীসভার বৈঠকের পর সচিবালয়ে সীমিত এক প্রেস ব্রিফিংয়ে মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ কথা জানান।

এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রীসভার ভার্চুয়াল বৈঠক অনুষ্ঠিত হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে এবং মন্ত্রীপরিষদের অন্য সদস্যরা সচিবালয় থেকে ভার্চুয়াল এই সভায় যোগ দেন।

মন্ত্রীপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানান, আজকের বৈঠকে করোনা নিয়া স্পেশাল আলোচনা হয়েছে। কোভিড নিয়ে আমরা সব জায়গার পরিস্থিতি দেখছি, ইন্টারন্যাশনাল রিপোর্ট দেখছি। বিশেষ করে আমেরিকা, ইউরোপে আবার ব্যাপক প্রাদুর্ভাব দেখা যাচ্ছে। সেজন্য প্রধানমন্ত্রী বেশ কয়েকদিন ধরে মিটিং-মিছিল নিয়ে কথা বার্তা বলছেন। সেখানে বিশেষভাবে নজর দিচ্ছেন। আমরা সবাই যেন একটু কেয়ারফুল থাকি। পার্টিকুলারলি আমাদের পক্ষ থেকে যে কাজটি করছি আমরা যেন সবাই মাস্ক ব্যবহার করি, বাকি কি হবে না হবে সেটা তো আনসার্টেন বিষয়। মাস্ক যদি আমরা সবাই ব্যবহার করি তাহলে অটোমেটিক আমাদের ইনফেকটেড হওয়ার সম্ভাবনা অনেক কমে আসে। যেভাবে হোক মানুষকে আরো বেশি করে সচেতন করতে হবে।

মন্ত্রীপরিষদ সচিব বলেন, অনেকের মধ্যে একটু রিলাক্স ভাব আছে। কোনোভাবেই পাবলিক প্লেস, মসজিদ কিংবা গ্যাদারিং, সামনে যে দুর্গা পূজা আসবে সেসব অনুষ্ঠানে যেন মানুষ মাস্কছাড়া না আসে। এটা আরো তাদের ইনফোর্স করা হবে। প্রধানমন্ত্রী এবং মন্ত্রীসভা এটা দৃঢ় আশা প্রকাশ করেছেন যে, সবাই সচেতন হয়ে অন্তত মাস্ক ব্যবহারে আরেকটু বেশি মনোযোগী হবেন। তাহলে অটোমেটিকালি আমরা এটি থেকে রিলিজ পাবো। আমাদের মূল বিষয় হলো সবাই যেন মাস্ক ব্যবহার করে।

তিনি আরো বলেন, ‘গতকাল কমিশনারস কনফারেন্স ছিলো সেখানে আমরা ক্লিয়ার ইন্সট্রাকশন দিয়েছি। ইসলামিক ফাউন্ডেশনকে আমরা বলে দিছি তারা যেন ইমামদের মাধ্যমে সব মসজিদ থেকে দিনে অন্তত যোহর এবং মাগরিবের নামাজের পরে মাইক বা সরাসরি যখন জামাত পড়বেন তখন বলবেন। এবং প্রত্যেকটা মসজিদ, বাজার, মার্কেট বা অন্যান্য গণ জমায়েত যেখানে হয় সব জায়গায় যেন স্লোগানের মতো থাকে যে মাস্ক ছাড়া কেউ প্রবেশ করবেন না। এটা সবার কাছে অনুরোধ থাকবে।’

তিনি বলেন, মাস্ক ব্যবহার নিশ্চিতে মোবাইল কোর্টের বিষয়ে কমিশনারদেরকে নির্দেশনা দেয়া হয়েছে। যতটুকু সম্ভব মানুষকে সচেতন করে, মোটিভেট করে বা ফোর্স করে মাস্ক ব্যবহার নিশ্চিত করতে হবে। যদি আইন প্রয়োগ করতে হয় তবে তাও করব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031