IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
লাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধহামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুতানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, পুলিশের সামনেই ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর‘অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো’আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিসরাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিমযয়ে ভূমি মন্ত্রী মিনুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২চট্টগ্রামের কর্ণফুলীতে বাস-লেগুনা মুখোমুখি সংঘর্ষে নিহত ৩মেসিকে নিয়েই আর্জেন্টিনার বিশ্বকাপ দল ঘোষণাদুপুরের মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাসমার্কিন বিমান ভূপাতিতের দাবি ইরানের, অস্বীকার করল সেন্টকমগোলাগুলি, ডাকাতি-নাশকতার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছিল বাঘার চরবাসীএমপি চাঁদের প্রচেষ্টায় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস ডিআইজির‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম’‘একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’
Home >> জাতীয় >> লিড নিউজ >> দুই মিনিটের মধ্যেই সিনহাকে গুলি করা হয় : র‌্যাব

দুই মিনিটের মধ্যেই সিনহাকে গুলি করা হয় : র‌্যাব

ধূমকেতু নিউজ ডেস্ক : মাত্র দুই মিনিটের মধ্যেই অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে গুলি করা হয় বলে জানিয়েছেন র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) অতিরিক্ত মহাপরিচালক কর্নেল তোফায়েল। আজ শুক্রবার দুপুরে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

 

র‌্যাবের অতিরিক্ত মহাপরিচালক বলেন, ওইদিন শামলাপুর চেকপোস্টে কী এমন ঘটেছিলো যে, মাত্র দুই মিনিটের মধ্যে সাবেক পুলিশ পরিদর্শক (ইনচার্জ) লিয়াকত আলি অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদকে লক্ষ্য করে গুলি চালিয়েছিল, সেই প্রশ্নের উত্তর খুঁজছে তদন্ত কর্মকর্তারা। এমনকি এ ঘটনা তাৎক্ষণিকভাবে ঘটেছে নাকি আগে থেকেই পরিকল্পনা করে রাখা হয়েছিল, সে প্রশ্নেরও উত্তর খোঁজা হচ্ছে।

 

তিনি আরো বলেন, ওই দিন এই ঘটনা নিজ চোখে দেখেছেন এমন প্রতক্ষ্যদর্শীদের ভাষ্যমতে, লিয়াকতের হাতে আগেই থেকেই অস্ত্র ছিলো। কথা হলো, অভিযানটি যদি হঠাৎই হয় তাহলে তার হাতে আগে থেকেই অস্ত্র থাকবে কেনো? আবার পুলিশের ভাষ্যমতে, মেজর সিনহা পুলিশের দিকে অস্ত্র তাক করাতেই লিয়াকত গুলি করেছে। তাহলে এখন প্রশ্ন উঠে ওইদিন চেকপোস্টে কী এমন ঘটেছিলো যে মেজর সিনহা মাত্র দুই মিনিটের মধ্যে তার দিকে অস্ত্র তাক করেছিলো। এসব বিষয়ে তদন্ত করে দেখো হচ্ছে।

 

কর্নেল তোফায়েল আরো বলেন, ওইদিন মাত্র এক থেকে দুই মিনিটের মধ্যে গুলির ঘটনা ঘটেছে। কিন্তু চেকপোস্টে গাড়ি থামানো থেকে শুরু করে পরিচয় জানতে চাওয়া, গাড়ি তল্লাশি করা এবং গুলি চালানো এই এক-দুই মিনিটের মধ্যে সম্ভব না। তাহলে কী ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ গুলি করেছে তা তদন্ত করে দেখতে প্রতিটি সেকেন্ড বিশ্লেষণ করা প্রয়োজন। চেকপোস্টে প্রতিটি পয়েন্ট ব্যারিকেড থেকে ব্যারিকেড ও প্রতক্ষ্যদর্শীর দূরত্ব সরেজমিনে পরিমাপ করা প্রয়োজন। তাহলেই এই ঘটনা সম্পর্কে ধারণা পাওয়া যাবে।

 

এদিকে ঘটনার সার্বিক তদন্ত করতে এ মামলার প্রধান তিন আসামি টেকনাফ থানার সাবেক ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশ, বাহারছড়া তদন্ত কেন্দ্রের সাবেক পরিদর্শক (ইনচার্জ) লিয়াকত আলি ও সাময়িক বরখাস্তকৃত উপ-পরিদর্শক (এসআই) নন্দদুলাল রক্ষিতকে ঘটনাস্থলে নেওয়া হয়েছে। দুপুর ১টার দিকে তাদের র‌্যাব-১৫ এর কার্যালয় থেকে কড়া নিরাপত্তার মধ্যেমে কক্সবাজার-টেকনাফ পুরাতন মহাসড়ক দিয়ে শামলাপুর চেকপোস্টে নেওয়া হয়। এ সময় তাদের দেখতে বিপুল সংখ্যক মানুষ ঘটনাস্থলে ভিড় করে।

 

গত ৩১ জুলাই রাতে কক্সবাজার-টেকনাফ মেরিন ড্রাইভের বাহারছড়া ইউনিয়নের শামলাপুর চেকপোস্টে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত মেজর সিনহা রাশেদ। পুলিশের পক্ষ থেকে ওই সময় বলা হয়, রাশেদ সিনহা তার পরিচয় দিয়ে ‘তল্লাশিতে বাধা দেন’। এরপর তিনি ‘পিস্তল বের করলে’ দায়িত্বরত পুলিশ তাকে গুলি করে। ঘটনাস্থল থেকে অস্ত্র ও মাদক উদ্ধারের কথাও জানায় পুলিশ। এ নিয়ে পুলিশের পক্ষ থেকে মামলা করা হয়েছে।

 

পরে ঘটনার বিচার চেয়ে টেকনাফ উপজেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারহার আদালতে ৯ পুলিশ সদস্যকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন মেজর সিনহার বড় বোন শারমিন শাহরিয়া ফেরদৌস। বর্তমানে এ মামলার তদন্ত করছে র‌্যাব।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930