IMG-LOGO

রবিবার, ১৫ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সাপাহারে মানসম্মত শিক্ষার বিকল্প নেই: মোস্তাফিজুর রহমান এমপিরহনপুরে আম ব্যবসায়ি সমিতির সাধারণ সভাশহীদ মামুন মাহমুদ পুলিশ লাইনস্ স্কুল অ্যান্ড কলেজেরএকাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিতসিরাজগঞ্জে ৮ নভেম্বর গণ প্রকৌশল দিবস উপলক্ষে বনার্ঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাগ্লোবাল ওয়ান সুবিধাবঞ্চিত পরিবারের জীবনমান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে: এমপি মিলনসত্য ও নিরপেক্ষতার ৫০ বছর: রাজশাহীতে দৈনিক সমাচার পত্রিকার সুবর্ণজয়ন্তী উদযাপিত১৪৭টি পোশাক কারখানা সম্পূর্ণ বন্ধ ঘোষণারাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১২পরিদর্শন বিরোধীদলীয় সংসদীয় টিমের‘স্বরাষ্ট্রমন্ত্রী সহমর্মিতা না দেখিয়ে দায় এড়ানোর চেষ্টা করেছেন’:ডা. মাহমুদা মিতুউত্তরবঙ্গের কৃষি অর্থনীতির গুরুত্বপূর্ণ চালিকাশক্তি রাজশাহী সুগার মিল: এমপি মিলনমীর মশাররফ হোসেনের ১৭৯তম জন্মবার্ষিকী পালিতরাজশাহীতে পাখি চিহ্নিতকরণ ও গবেষণাবিষয়ক দুই দিনব্যাপী কর্মশালা শুরুরাণীনগরে পুকুরে বিষ প্রয়োগে সাত লাখ টাকার মাছ নিধনশর্টসার্কিট থেকে এমপি নুসরাতের বাড়িতে অগ্নিকাণ্ডের সম্ভাবনা দেখছি না’পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষচাঁপাইনবাবগঞ্জের নাচোলে বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ পালন
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোলাগুলি, ডাকাতি-নাশকতার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছিল বাঘার চরবাসীএমপি চাঁদের প্রচেষ্টায় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস ডিআইজির

গোলাগুলি, ডাকাতি-নাশকতার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছিল বাঘার চরবাসীএমপি চাঁদের প্রচেষ্টায় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস ডিআইজির

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : সন্ত্রাসীদের অভয়াশ্রম হিসেবে পরিচিত রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়নের চরাঞ্চল। চরবাসীর নিরাপত্তা নিশ্চিত করতে এখানে পুলিশ ফাঁড়ি স্থাপনের উদ্যোগ নেওয়া হয়েছে। দীর্ঘদিনের দাবি অবশেষে বাস্তবায়নের পথে।

রাজশাহী-৬ (চারঘাট-বাঘা) আসনের সংসদ আবু সাইদ চাঁদের ঐকান্তিক প্রচেষ্টায় চরবাসীর এই দীর্ঘদিনের দাবি বাস্তবায়নের দিকে এগোচ্ছে বলে জানা গেছে।

বুধবার(২৭ মে) সরেজমিনে চরাঞ্চল পরিদর্শন করে এক মাসের মধ্যে পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস দেন রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান আলী। এ সময় তিনি চরের বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি সরেজমিনে দেখেন এবং স্থানীয়দের সঙ্গে কথা বলেন।

ডিআইজি বলেন,“চরাঞ্চলে পুলিশ ফাঁড়ি স্থাপিত হলে অপরাধ দমন এবং জননিরাপত্তা নিশ্চিত করা সহজ হবে। চরবাসী দীর্ঘদিন ধরে যে নিরাপত্তাহীনতায় ভুগছিল, তা দূর হবে।”তবে অপরাধ নিয়ন্ত্রনে পুলিশের কাজে স্থানীয়দেরও সহযোগিতা করতে হবে।

আবু সাইদ চাঁদ এমপি বলেন, অতীতের ঘটনা ছাড়াও সাম্প্রতিক সময়ে গোলাগুলি, ডাকাতি ও নাশকতার ঘটনায় চরাঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল। বিষয়টি গুরুত্ব সহকারে আমলে নিয়ে রাজশাহী রেঞ্জের ডিআইজির সাথে কথা বলেছেন। দ্রæত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে দীর্ঘদিনের নিরাপত্তা সমস্যা দুর করলেন।

স্থানীয়রা জানান, সাম্প্রতিক সময়ে গোলাগুলি, ডাকাতি ও নাশকতার ঘটনায় চরাঞ্চলের মানুষ আতঙ্কে দিন কাটাচ্ছিল।
চকরাজাপুর ইউনিয়ন বিএনপির সাধার সম্পাদক জগলু শিকদার বলেন, ভৌগোলিকভাবে বিচ্ছিন্ন ও দুর্গম হওয়ায় বাঘার চরাঞ্চল দীর্ঘদিন ধরে অপরাধীদের আস্তানা হিসেবে পরিচিত। পুলিশ ফাঁড়ি স্থাপনের খবরে তারা স্বস্তি প্রকাশ করেছেন।
বাঘা থানার ওসি সেরাজুল হক বলেন, নতুন ফাঁড়ি স্থাপিত হলে এই এলাকায় আইনশৃঙ্খলা পরিস্থিতির আরো উন্নতি হবে। পরিদর্শনকালে উপস্থিত ছিলেন, রাজশাহীর পুলিশ সুপার নাইমুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপারসহ উপজেলা বিএনপির আহবায়ক ফকরুল হাসান বাবলু,সদস্য সচিব আশরাফ আলী মলিন, সদস্য মুখলেছুর রহমান মুকুল, বাঘা পৌর বিএনপির সভাপতি কামাল হোসেন,সাধারন সম্পাদক তফিকুল ইসলাম তফি, ইউনিয়ন বিএনপির সভাপতি রেজাউল করিম,এমদাদুল হক,রাজশাহী জেলা ছাত্র দলের আহবায়ক এসএম সালা উদ্দীন আহমেদ শামীম সরকার, পৌর বিএনপির সাবেক সভাপতি আমজাদ হোসেন,সাবেক সাধারন সম্পাদক সুরুজ্জামান,যুব দলের নেতা সালেহ আহমেদ সালাম,শফিকুল ইসলাম ,সহিদুল ও দলীয বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

উল্লেথ্য, গত ১১ মে রাজশাহীর বাঘা থানার সীমানা পার হয়ে ১৭৬টি গরু কুষ্টিয়ার দৌলতপুর সীমানায় চলে যায়। আধিপত্য বিস্তার করে গরুগুলো ফেরত না দিয়ে নিজেদের দখলে নেয়। এতে দিশেহারা হয়ে পড়ে প্রকৃত মালিকরা। পরে বাঘা, লালপুর ও দৌলতপুর থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে ওই এলাকা থেকে গরুগুলো উদ্ধার করে মালিকদের নিকট হস্তান্তর করে। গত ১৮ মে দিবাগত গভীর রাতে ইউনিয়নটির কালিদাসখালী চরে গোলাগুলির পর কালিদাসখালি গ্রামের সিদ্দিক বেপারীর ছেলে নিখোঁজ স্বপন ব্যাপারি নিখোঁজ হন । এখনো তার সন্ধান পাওয়া যায়নি। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31