IMG-LOGO

বুধবার, ২৭ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গোলাগুলি, ডাকাতি-নাশকতার ঘটনায় আতঙ্কে দিন কাটাচ্ছিল বাঘার চরবাসীএমপি চাঁদের প্রচেষ্টায় পুলিশ ফাঁড়ি স্থাপনের আশ্বাস ডিআইজির‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম’‘একটা ভালো ঈদযাত্রা ম্যানেজ করতে সক্ষম হয়েছি’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩চাঁপাইনবাবগঞ্জের চার গ্রামে সৌদির সঙ্গে মিল রেখে ঈদ উদযাপননন্দীগ্রামে দাঁড়িয়ে থাকা ট্রাকে পিছনে অপর ট্রাকের ধাক্কায় হেলপার নিহত, চালক আহতসকাল সাড়ে ৭টায় জাতীয় ঈদগাহে প্রধান জামাত , অংশ নেবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীদেশবাসীকে প্রধানমন্ত্রী তারেক রহমানের ঈদুল আজহার শুভেচ্ছাসৌদির সাথে মিল রেখে পুঠিয়ায় ৫ জনের ঈদের নামাজ আদায়বিদ্রোহী কবির ১২৭তম জন্মদিনের স্মরণেআসন্ন ঈদ-উল-আযহা উপলক্ষে রাজশাহীর সিটি হাট পরিদর্শন করলেন পুলিশ কমিশনারগন্ধ ভাদালী পাতার বড়ালিবিয়া থেকে আরও ১৭০ বাংলাদেশি দেশে ফিরলেন‘ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে নজরুলই ছিলেন মূল অনুপ্রেরণা’“পবিত্র ঈদুল আযহা উপলক্ষে রাসিক প্রশাসকের বাণী”
Home >> টপ নিউজ >> প্রবাস >> ‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম’

‘যুক্তরাষ্ট্রের সঙ্গে ফের যুদ্ধ শুরুর সম্ভাবনা কম’

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা খুবই কম বলে জানিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি)। তবে একইসঙ্গে সতর্ক করে দিয়ে বলেছে, যেকোনো ধরনের হামলার জবাব দিতে তারা সম্পূর্ণ প্রস্তুত।

যুদ্ধবিরতির মধ্যেই গত সোমবার ইরানের দক্ষিণাঞ্চলে মার্কিন বিমান হামলার ঘটনার একদিন পর আইআরজিসি পক্ষ থেকে এমন বক্তব্য এলো। যুদ্ধবিরতি শুরুর পর এটাই ছিল সবচেয়ে বড় হামলা। ইরান তখন পাল্টা প্রতিশোধ নেওয়ার হুমকি দিয়েছিল।

অন্যদিকে লেবাননে ইসরায়েল ও হিজবুল্লাহর মধ্যে যুদ্ধবিরতি চুক্তি থাকা সত্ত্বেও সংঘাত থামেনি। লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, মঙ্গলবার সেখানে ইসরায়েলি হামলায় ৪ শিশুসহ অন্তত ৩১ জন নিহত হয়েছেন।

তাসনিম নিউজ এজেন্সির প্রতিবেদন অনুযায়ী, আইআরজিসির নৌবাহিনীর রাজনৈতিক শাখার উপ-প্রধান মোহাম্মদ আকবরজাদেহ বলেছেন, ‘শত্রুদের দুর্বলতার কারণে নতুন করে যুদ্ধ শুরুর সম্ভাবনা খুবই কম। তবে আমাদের সশস্ত্র বাহিনী একদম ভরা ম্যাগাজিন (পূর্ণ প্রস্তুতি) নিয়ে ওত পেতে আছে।’

ইরানের দক্ষিণ উপকূলের দুটি অঞ্চলের নাম উল্লেখ করে আকবরজাদেহ বলেন, কিছু ঘটলে চাবাহার থেকে মাশাহর পর্যন্ত অঞ্চলকে আগ্রাসনকারীদের কবরস্থানে পরিণত করা হবে।

এমন হুঁশিয়ারির মধ্যেও পাকিস্তান ও কাতারের মধ্যস্থতায় পর্দার আড়ালে কূটনৈতিক আলোচনা চলছে। যেটির লক্ষ্য যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে একটি স্থায়ী শান্তি চুক্তি করানো।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ