IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পরীমনি বড় চমক নিয়ে দেশে ফিরলেনকলম্বিয়ায় গেরিলা উপদলের মধ্যে সংঘর্ষ, নিহত ২৭‘পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই’গ্যাং সহিংসতায় গুয়াতেমালায় ৩০ দিনের জরুরি অবস্থা‘ইসি যোগ্যতার সঙ্গেই নির্বাচন পরিচালনা করতে সক্ষম হবে’এস আলম, পি কে হালদারসহ ১৩ জনের অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ‘পূর্ণমাত্রার যুদ্ধের’ হুঁশিয়ারি মাসুদ পেজেশকিয়ানেরআমীর হামজার বিরুদ্ধে ইবি ছাত্রদল নেতার মামলা‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্ত
Home >> টপ নিউজ >> প্রবাস >> পারমাণবিক অস্ত্র নিয়ে উচ্চ সতর্ক থাকার নির্দেশ : পুতিন

পারমাণবিক অস্ত্র নিয়ে উচ্চ সতর্ক থাকার নির্দেশ : পুতিন

ধূমকেতু নিউজ ডেস্ক : রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশটির পারমাণবিক অস্ত্রের দায়িত্বে থাকা বাহিনীকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ দিয়েছেন।
রবিবার রাষ্ট্রীয় টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে এমন নির্দেশ দেন রাশিয়ার প্রেসিডেন্ট। এ সময় পুতিনের পাশে ছিলেন রাশিয়ার প্রতিরক্ষামন্ত্রী সের্গেই সইগু এবং সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ।

পুতিন বলেন, ন্যাটো নেতৃত্বাধীন দেশের শীর্ষ কর্মকর্তারা আমাদের দেশ সম্পর্কে আক্রমণাত্মক মন্তব্য করেছে। এই পরিস্থিতিতে আমি প্রতিরক্ষামন্ত্রী এবং সেনা প্রধানকে যুদ্ধের জন্য সতর্ক থাকার নির্দেশ দিচ্ছি।

পুতিনের এমন নির্দেশের জবাবে পাশে উপস্থিত প্রতিরক্ষা মন্ত্রী সের্গেই সইগু বলেন, জ্বি স্যার (ইয়েস স্যার)।

রাশিয়ার ওপর আরোপ করা নানা নিষেধাজ্ঞার দিকে ইঙ্গিত করে পুতিন বলেন, পশ্চিমা বিশ্ব রাশিয়ার ওপর যে নিষেধাজ্ঞা প্রদান করেছে সেটা বিধিবহির্ভূত।

আন্তর্জাতিক গণমাধ্যমের খবর অনুসারে, পরমাণু অস্ত্রের সংখ্যার দিক দিয়ে রাশিয়ার অবস্থান দ্বিতীয়। এ ছাড়া দেশটির হাতে বিপুল পরিমাণ ব্যালেস্টিক ক্ষেপণাস্ত্র রয়েছে। ইউক্রেনে হামলার পর যখন বিশ্বজুড়ে উত্তেজনা চরমে, এমন মুহূর্তে পুতিনের নির্দেশনা পরিস্থিতিকে আরও সংকটপূর্ণ করে তুলবে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news