IMG-LOGO

বুধবার, ১৭ই ডিসেম্বর ২০২৫ খ্রিস্টাব্দ

৩ই পৌষ ১৪৩২ বঙ্গাব্দ, ২৬ই জমাদিউস সানি ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফিফার বর্ষসেরা ফুটবলার ফ্রান্স জাতীয় দলের ওসমান দেম্বেলেনিয়োগ দেবে মেঘনা গ্রুপওসমান হাদি হত্যাচেষ্টার আসামি ফয়সলের মা-বাবা গ্রেপ্তার‘অস্ট্রেলিয়ার বন্ডাই সৈকতে হামলাকারীদের একজন ভারতীয়’আমাকে বিদায় দিতে দয়া করে কেউ এয়ারপোর্টে যাবেন না : তারেক রহমাননওগাঁর বদলগাছীতে তাফসিরুল কোরআন মাহফিলের লক্ষে জরুরি সভা অনুষ্ঠিতনওগাঁয় জাতীয় পার্টির মিটিং পন্ড; অফিস ভাংচুর করলো ছাত্র-জনতাসিংড়ায় জামায়াতে ইসলামীর বিজয় র‍্যালিবাগমারায় উপজেলা প্রশাসনের উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনন্যাশনাল হার্ট ফাউন্ডেশন রাজশাহী’র উদ্যোগে মহান বিজয় দিবস উদযাপনমহান বিজয় দিবস উপলক্ষে আপ বাংলাদেশ রাজশাহীর ক্রীড়া প্রতিযোগিতাশিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপনমহাদেবপুরে মহানবিজয় দিবস উদযাপনমোহনপুরে মহান বিজয় দিবস উদযাপনমুক্তিযুদ্ধ নিয়ে যা বললেন মুফতি আমির হামজা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ২৩ সালে বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফের সতর্কতা

২৩ সালে বিশ্ব অর্থনীতি নিয়ে আইএমএফের সতর্কতা

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২৩ সালে বিশ্ব অর্থনীতি কঠিন পরিস্থিতি অতিক্রম করবে বলে আভাস দিয়েছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটির প্রধান ক্রিস্টালিনা জর্জিয়েভা নতুন বছর বিশ্বের এক তৃতীয়াংশ মন্দের কবলে পড়তে পারে বলে সতর্ক করেছেন।

ইউক্রেন-রাশিয়া যুদ্ধ, করোনা মহামারির প্রভাবে ২০২২ সালে অস্থিরতার মধ্যে দিয়ে গেছে পুরো বিশ্ব। তবে নতুন বছর সুন্দর আর সম্ভাবনাময় হবে, এমন আশায় বুক বেঁধেছেন অনেকে। কিন্তু চলতি বছর আরও কঠিন হবে বলে বলেছেন ক্রিস্টালিনা জর্জিয়েভা।

সিবিএস নিউজের ফেস দ্য নেশনে তিনি বলেন, ‘যুক্তরাষ্ট্র, ইউরোপীয় ইউনিয়ন ও চীনের অর্থনীতির চাকা ধীরগতির হওয়ায় গত বছরের তুলনায় ২০২৩ সাল ‘আরও কঠিন’ হতে যাচ্ছে।’

ইউক্রেনে যুদ্ধ, নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধি, উচ্চ সুদহার ও চীনে কোভিড ছড়িয়ে পড়ায় বৈশ্বিক অর্থনীতিতে ভয়াবহ চাপ সৃষ্টি হওয়ায় এমন শঙ্কা জেগেছে। এ প্রসঙ্গে আইএমএফের শীর্ষ কর্মকর্তা বলেন, ‘আমাদের ধারণা অনুযায়ী বিশ্ব অর্থনীতির এক তৃতীয়াংশ মন্দায় পড়বে। এমনকি যেসব দেশে এই সংকটে নেই, সেসব দেশেও লাখ লাখ মানুষ মন্দার মতো পরিস্থিতির মুখে পড়বে।’

তেইশ সালে বিশ্বের দ্বিতীয় বৃহত্তম অর্থনীতির দেশ চীনের শুরুটাও কঠিন হবে বলে সতর্ক করেছেন আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক জর্জিয়েভা। চীন এবং ওই অঞ্চলে বৈশ্বিক প্রবৃদ্ধিতে প্রভাব হবে নেতিবাচক। 

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

December 2025
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30