IMG-LOGO

মঙ্গলবার, ১৭ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নবনির্বাচিত প্রধানমন্ত্রী তারেক রহমানকে চীনা প্রধানমন্ত্রীর অভিনন্দননওগাঁয় সাংবাদিককে মারধর করে মোটরসাইকেল ছিনতাইমিনু মন্ত্রী হওয়ায় আনন্দের জোয়ারে ভাসছে রাজশাহীবাসীইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে নিয়োগ‘আল্লাহ আপনাকে ও আমাদেরকে সম্মানিত করলেন’কোন মন্ত্রণালয় কে পাচ্ছেন২৫ মন্ত্রী শপথ নিলেনযুক্তরাষ্ট্রের সঙ্গে জ্বালানি, খনি ও আকাশযান নিয়ে সম্ভাব্য চুক্তি টেবিলে ইরানরাষ্ট্রপতির কাছে শপথ নিলেন প্রধানমন্ত্রী তারেক রহমানবাগমারায় জামায়াতের প্রথম জয়, এমপি হিসেবে শপথ নিলেন ডাঃ আব্দুল বারীনর্থ বেঙ্গল ইন্টারন্যাশনাল ইউনিভাসিটিতেবসন্ত বরণ ও পিঠা উৎসবপোরশায় গত বছরের তুলনায় বেড়েছে গম চাষবাম্পার ফলনের সম্ভাবনানওগাঁ-১ আসনে জামানত হারালেন সাবেক তিন প্রার্থীমন্ত্রিসভার শপথ অনুষ্ঠান এনসিপির বর্জনশপথ নিলেন জামায়াতে ইসলামী ও স্বতন্ত্র সংসদ সদস্যরা
Home >> টপ নিউজ >> প্রবাস >> ক্যালিফোর্নিয়ায় বন্দুকহামলায় নিহত ৯

ক্যালিফোর্নিয়ায় বন্দুকহামলায় নিহত ৯

ধূমকেতু নিউজ ডেস্ক : যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের লস অ্যাঞ্জেলেসে অবস্থিত মন্টেরি পার্কে বন্দুকহামলার ঘটনা ঘটেছে। এতে ৯ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন আরও অনেকে। স্থানীয় সময় শনিবার (২১ জানুয়ারি) রাত ১০টার পর এ ঘটনা ঘটে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি বলছে, চীনা চন্দ্র নববর্ষ উপলক্ষে সেখানে দুদিনের উৎসব চলছিল। কয়েক হাজার মানুষ সে উৎসবে যোগ দিয়েছিলেন। কিন্তু স্থানীয় সময় রাত ১০টার দিকে এক বন্দুকধারী সেখানে অতর্কিত গুলি চালান।

জানা যায়, মন্টেরি পার্ক এলাকায় প্রায় ৬০ হাজার মানুষের বসবাস, যাদের অধিকাংশই এশীয় বংশোদ্ভুত। ধারণা করা হচ্ছে, এশীয়দের লক্ষ্য করেই গুলি চালানো হয়।

এদিকে, ঘটনার প্রথম দিকে গোলাগুলিতে কতজন গুলিবিদ্ধ হয়েছেন বা কেউ মারা গেছেন কি না তা নিয়ে সুস্পষ্ট তথ্য দিতে পারে না ক্যালিফোর্নিয়া পুলিশ। তবে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি ভিডিওতে মন্টেরি পার্ক এলাকায় বিপুলসংখ্যক পুলিশ সদস্য ও পুলিশের গাড়ি দেখা যায়।

ওই এলাকার একটি খাবারের দোকানদার সিউং ওন চই বলেন, তিনজন ব্যক্তি দ্রুত আমার কাছে ছুটে এসে বলেন, গারভে এভিনিউতে গোলাগুলি হয়েছে। তুমি দ্রুত দোকান বন্ধ করো। ছুটে আসা ওই ব্যক্তিরা আরও জানান, এক ব্যক্তির হাতে মেশিনগান ও কয়েক রাউন্ড গুলিও ছিল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news