IMG-LOGO

বৃহস্পতিবার, ২২ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির নির্বাচন শনিবারসৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবিআরব বিমানবন্দরে হামলায় ২ প্রবাসী বাংলাদেশি আহতরাজশাহীতে ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিল‘সাজেকে পর্যটক ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ইউপিডিএফের গুলিবর্ষণ’দেশে ডেঙ্গুতে দিনে ৪ মৃত্যু, হাসপাতালে ১৫১২৩০ বছরেও ক্ষমতায় আসতে পারবে না কংগ্রেসসিরাজগঞ্জে নিরাপদ সড়ক গড়তে চালকদের মাঝে সচেতনতামূলক লিফলেট বিতরণ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশ হতে পারে‘আগামী স্থানীয় সরকার নির্বাচন অবাধ-সুষ্ঠু ও নিরপেক্ষ হবে’সর্বোচ্চ বিপজ্জনক’ অবস্থায় হরমুজ প্রণালিগোদাগাড়ীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ আতঙ্কে পৌরবাসী,পরীক্ষা অনুপাতে বাড়ছে পজিটিভের হারতাইওয়ানে ২২৭ কিমি বেগে ধেয়ে আসছে টাইফুন চাম্পিরাজশাহী থেকে অসুস্থ ভূমিমন্ত্রী মিনুকে উন্নত চিকিৎসার জন্য নেওয়া হলো ঢাকায়‘‘গুপ্ত’ দল ও পতিত আ. লীগ যৌথভাবে চক্রান্তে লিপ্ত হয়েছে’
Home >> প্রবাস >> টপ নিউজ >> সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি

সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে হামলার দাবি।

ধূমকেতু নিউজ ডেস্ক : রাজধানী রিয়াদে সৌদি আরবের প্রতিরক্ষা মন্ত্রণালয় লক্ষ্যবস্তু করে হামলা চালানোর দাবি করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতি।

গোষ্ঠীটির দাবি, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনা ও অবকাঠামো লক্ষ্য করে চারটি হামলা চালিয়েছে তারা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) এক বিবৃতিতে এ দাবি করেন হুতি বাহিনীর সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে।

বিবৃতিতে বলা হয়, গত ৪৮ ঘণ্টায় সৌদি আরবের বিভিন্ন লক্ষ্যবস্তুতে চারটি হামলা চালিয়েছেন আনসারুল্লাহর যোদ্ধারা। লক্ষ্যবস্তুগুলোর মধ্যে রয়েছে রিয়াদে সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয়, দাম্মামে কিং ফাহাদ আন্তর্জাতিক বিমানবন্দর, ইয়ানবুতে সৌদি আরামকোর একটি স্থাপনা এবং আভা আন্তর্জাতিক বিমানবন্দর।

হুতিদের দাবি, দাম্মাম বিমানবন্দরে হামলার ফলে বিমান চলাচল ব্যাহত হয়েছে। আরামকোর স্থাপনায় হামলার কারণে সেখানে আগুন ধরে যায়। এ ছাড়া সৌদি প্রতিরক্ষা মন্ত্রণালয় ও আভা আন্তর্জাতিক বিমানবন্দরে সরাসরি আঘাত হানারও দাবি করেছে গোষ্ঠীটি।

হুতির সামরিক মুখপাত্র ইয়াহইয়া সারে সতর্ক করে বলেন, ইয়েমেনের গোত্রগুলোকে লক্ষ্যবস্তু করার বিষয়ে সৌদি আরব যে কোনো ধরনের হুমকি দিলে তার পরিণতি হবে ভয়াবহ, যা ‘বিপর্যয়কর ও অপ্রত্যাশিত’ হতে পারে।

তিনি আরও বলেন, ইয়েমেনে হামলা বন্ধ না হওয়া পর্যন্ত সৌদি আরবের ভেতরে হুতিদের অভিযান অব্যাহত থাকবে। সৌদি আরব সংঘাত বাড়ালে পাল্টা পদক্ষেপের মাধ্যমে তার জবাব দেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।

এর আগে সৌদি বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (জিএসিএ) জানিয়েছে, হুতি বাহিনীর হামলায় দাম্মামের কিং ফাহাদ বিমানবন্দরে দুজন নিহত ও আটজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দুইজন বাংলাদেশি রয়েছে। নিহত দুজনের একজন সৌদি নাগরিক ও অন্যজন ভারতীয় নাগরিক।

গত ২১ অক্টোবর সৌদি আরবের জ্বালানি মন্ত্রণালয় জানায়, দক্ষিণ-পূর্বাঞ্চলে আরামকোর একটি তেলক্ষেত্রে প্রতিহত করা ড্রোনের ধ্বংসাবশেষের আঘাতে দুজন নিহত হয়েছেন। তাদের মধ্যে একজন নেপালি ও একজন ফিলিপিনো নাগরিক। আহত দুজনের মধ্যে একজন পাকিস্তানি ও একজন ভারতীয় নাগরিক। সূত্র: ডেইলি সাবাহ

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news