IMG-LOGO

রবিবার, ২৫ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘চাঁদাবাজির বিরুদ্ধে ব্যবস্থা নিতে নতুন আইন করা হচ্ছে’গোমস্তাপুরে ১৯ মামলার পলাতক আসামি আটকজেলা প্রশাসন সিরাজগঞ্জ ও সিরাজগঞ্জ পৌরসভার যৌথ উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযাননিয়ামতপুরে আদিবাসী ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলাভূমিমন্ত্রীর আশু রোগমুক্তি কামনায় রাজশাহী মহানগর মহিলা দলের দোয়া মাহফিলপ্রধানমন্ত্রী তারেক রহমানের জাপান সফর: বিনিয়োগ, বাণিজ্য ও কর্মসংস্থানে প্রত্যাশাবদলগাছীতে পুকুরের মাছ লুটের অভিযোগ, গ্রাম পুলিশসহ গ্রেপ্তার ২খোকশাবাড়ীতে চেয়ারম্যান প্রার্থী রেজাউল করিম রোকনীর সমর্থনে শতাধিক মোটরসাইকেলের শোডাউনশারীরিক অবস্থার উন্নতি, আগের চেয়ে সুস্থ ভূমিমন্ত্রী মিনুবাংলাদেশ স্কাউটস, সিরাজগঞ্জ জেলা রোভারের নির্বাহী কমিটির সভা৫ নম্বর ওয়ার্ড বিএনপির ভূমিমন্ত্রী মিনুর সুস্থতা কামনায় দোয়া মাহফিলটঙ্গী ইজতেমা ময়দানে সাদপন্থীদের কার্যক্রম বন্ধের দাবি হেফাজতে ইসলামেরবাগমারায় ভবানীগঞ্জ দলিল লেখক সমিতির সভাপতি মামুন, সম্পাদক পলাশমহাদেবপুরে সড়ক দুর্ঘটনায় এক যুবকের মৃত্যুরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১১
Home >> টপ নিউজ >> প্রবাস >> ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় বার্লিনে বিক্ষোভ

ইউক্রেনকে অস্ত্র দেওয়ায় বার্লিনে বিক্ষোভ

ধূমকেতু নিউজ ডেস্ক : ইউক্রেনে অস্ত্র সরবরাহ করায় জার্মানির রাজধানী বার্লিনে বিক্ষোভে নেমেছেন হাজার হাজার মানুষ। স্থানীয় সময় শনিবার (২৫ ফেব্রুয়ারি) স্থানীয় সংবাদমাধ্যমগুলো জানায়, অন্তত ১০ হাজার মানুষ এ বিক্ষোভে অংশ নিয়েছেন। বিশৃঙ্খলা ঠেকাতে হাজার হাজার পুলিশ মোতায়েন করেছে জার্মান সরকার।

জানা যায়, জার্মানির বামপন্থী ডাই লিংক পার্টির সদস্য সাহরা ওয়াগেনকনেখ্ট এ বিক্ষোভের ডাক দেন। বিক্ষোভ আয়োজনকারীরা তাদের ওয়েবসাইটে লেখে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধে প্রতিদিন দুই দেশের অন্তত ১ হাজার মানুষ প্রাণ হারাচ্ছেন। তাছাড়া এটি ক্রমেই তৃতীয় বিশ্বযুদ্ধে পরিণত হচ্ছে। এমন পরিস্থিতিতে আমরা জার্মান চ্যান্সেলরকে আমরা ইউক্রেনকে অস্ত্র সরবরাহ বন্ধের আহ্বান জানাচ্ছি।

জার্মান পুলিশের এক মুখপাত্র জানান, মধ্য বার্লিনের ব্র্যান্ডেনবার্গ গেটের চারপাশে অন্তত ১০ হাজার বিক্ষোভকারী জড়ো হয়েছিলেন। পরিস্থিতি শান্ত রাখতে ১ হাজার ৪০০ পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছিল। এদিন বিক্ষোভকারীরা অসংখ্য ব্যানার নিয়ে বিক্ষোভে নামেন। একটি ব্যানারে লেখা ছিল, ‘আপনারা আলোচনা করুন কিন্তু যুদ্ধকে দীর্ঘায়িত করবেন না। এটা আমাদের যুদ্ধ নয়।’

পুলিশের এ মুখপাত্র আরও জানান, বিক্ষোভে যারা অংশ নিয়েছিলেন তারা সবাই বামপন্থী। জার্মানির অর্থমন্ত্রী ক্রিশ্চিয়ান লিন্ডনার দাবি, বিক্ষোভটি শান্তিপূর্ণ হলেও, এ ধরনের বিক্ষোভ সমর্থন করা উচিত নয়। কারণ এ মুহূর্তে কেউ যদি ইউক্রেনের পাশে না দাঁড়ায়, তাহলে সেটা মোটেই মানবিক হবে না।

গত মাসে ইউক্রেনকে লেপার্ড ট্যাংক পাঠানোর ঘোষণা দিয়েছে জার্মানি। জার্মান চ্যান্সেলর ওলাফ শলৎস অন্তত ১৪টি ট্যাংক পাঠানোর সিদ্ধান্ত নিয়েছেন বলে জানায় বিবিসি। অন্যদিকে, নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্র ৩০ থেকে ৫০টি আব্রাম ট্যাংক পাঠাতে পারে। যদিও ঠিক কবে নাগাদ এসব ট্যাংক পাঠানো হবে, সে বিষয়ে এখনো পরিষ্কার কোনো তথ্য দেয়নি জার্মানি ও যুক্তরাষ্ট্র।

গত ২৪ ফেব্রুয়ারি ইউক্রেনে রুশ আগ্রাসনের এক বছর র্পূণ হয়েছে। এ যুদ্ধে ইউক্রেনকে সবচেয়ে বেশি অস্ত্র সরবরাহ করেছে যুক্তরাষ্ট্র ও জার্মানি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930