IMG-LOGO

শনিবার, ১৮ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে ৫৩ বিজিবির পৃথক দুইটি অভিযানে এস্কাফ সিরাপ ও ভারতীয় ফোন জব্দচাঁপাইনবাবগঞ্জে মহানন্দা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ সপ্তম শ্রেণির শিক্ষার্থীরাণীনগরে গৃহবধুর আত্মহত্যা প্ররোচনায় মামলাপশ্চিমবঙ্গে স্কুল বাসে ট্রেনের ধাক্কায় ২ শিক্ষার্থীসহ নিহত ৩রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৩‘বন্যায় ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনের কাজ শুরু হয়েছে’‘বাংলাদেশের প্রবৃদ্ধি চলতি বছরে হতে পারে ৩.৫ শতাংশ’গাজায় ইসরায়েলি হা*ম*লা*য় আরও ৪ ফিলিস্তিনি নি*হ*তরাজশাহীতে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় উৎসব ঐতিহ্যবাহী রথযাত্রাবাঘা চারঘাটে সন্ত্রাসের রাজত্ব কায়েম করতে দেয়া হবে না: রথযাত্রায় এমপি চাঁদনিয়ামতপুরে‘জুলাই শহীদ দিবস’উদযাপনদুই দফা দাবিতে বাগমারায় শাখা ডাকঘর কর্মচারীদের স্মারকলিপি প্রদানমান্দায় জুলাই শহীদ দিবস পালিতফুলবাড়ীতে কৃষক কার্ড বিতরণে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধনফুলবাড়ীতে জগন্নাথ দেবের রথযাত্রা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> শিক্ষার্থীদের ওপর হামলায় খালি পায়ে রাবি অধ্যাপক ফরিদ উদ্দীন খান অবস্থান

শিক্ষার্থীদের ওপর হামলায় খালি পায়ে রাবি অধ্যাপক ফরিদ উদ্দীন খান অবস্থান

ধূমকেতু নিউজ ডেস্ক : শিক্ষার্থীদের ওপর স্থানীয় এবং পুলিশের ন্যক্কারজনক হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খালি পায়ে অবস্থান কর্মসূচি পালন করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) অর্থনীতি বিভাগের অধ্যাপক ফরিদ উদ্দীন খান।

মঙ্গলবার সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের জোহা চত্বরে অবস্থান নেন তিনি। এ সময় প্ল্যাকার্ড হাতে আহত শিক্ষার্থীদের প্রতি সমবেদনা ও সহমর্মিতা জানান এই অধ্যাপক।

অবস্থানের বিষয়ে জানতে চাইলে অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, আমাদের শিক্ষার্থীরা এখনো হাসপাতাল ছাড়তে পারেনি, অনেকের সেলাই কাটেনি। তারা ক্লাসে ফিরতে পারছে না। ফলে তাদের প্রতি সহানুভূতি জানিয়ে আজকে আমি ক্লাস বর্জন করেছি। এ ছাড়া স্থানীয় সন্ত্রাসীদের দ্বারা ন্যক্কারজনক ও পৈশাচিক হামলার প্রতিবাদেও আজকে এখানে দাড়িয়েছি।

তিনি বলেন, এ ঘটনার পরও পুলিশের উপস্থিতিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যর্থ হয়েছে কোনো ভূমিকা রাখতে এবং তার পরিণতি ভয়াবহ হয়েছে। এটি কেন ঘটল সে বিষয়টি তদন্ত করে খুঁজে বের করা হোক এবং ভবিষ্যতে যেন এ রকম ঘটনা না ঘটে সে বিষয়ে নির্দেশ দেওয়া হোক।

অধ্যাপক ফরিদ উদ্দীন বলেন, এর আগেও আমরা দেখেছি শিক্ষার্থীরা হাসপাতালে মার খেয়েছে, স্থানীয়দের হাতে নির্যাতিত হয়েছে, হলগুলোতেও শিক্ষার্থীদের নির্যাতন করা হচ্ছে এটা মোটেও কাম্য নয়। আমি একজন অভিভাবক হিসেবে উদ্বিগ্ন, সঙ্কিত এবং ব্যথিত। আজকে তাই আমি এখানে দাঁড়িয়েছি।

এদিকে নিরাপদ শিক্ষাঙ্গনের দাবি জানিয়ে অধ্যাপক ফরিদ উদ্দীনের সাথে সংহতি প্রকাশ করে অবস্থান নিয়েছেন অর্থনীতি বিভাগের শিক্ষার্থীরা।

বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মোকাররম হোসেন বলেন, আমাদের সঙ্গে যে ঘটনা ঘটছে, সেটা কোনোভাবে আমাদের কাম্য নয়, সামান্য একটা বিষয় কেন্দ্র করে পুরো এলাকাবাসী আমাদের ওপর আক্রমণ করেছে। আমার বন্ধু, ভাই আহত হয়েছে। আজকে এখানে স্যারের সঙ্গে আমরা সংহতি প্রকাশ করে এখানে এসে দাঁড়িয়েছি। আমরা ওইসব সন্ত্রাসীর দ্রুত শাস্তির দাবি জানাচ্ছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930