IMG-LOGO

বৃহস্পতিবার, ২৭ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১৪ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফ্লাইটে যাত্রী অসুস্থ, অবতরণের পর মৃত ঘোষণানেপালে আকস্মিক বন্যায় নিহত ১৮, বিদেশি পর্যটকসহ নিখোঁজ ৩৮৪‘রাতারাতি বৈপ্লবিক পরিবর্তন আশা করতে পারি না’চাঁপাইনবাবগঞ্জে ১১২৫ বোতল এস্কাফ সিরাপসহ গ্রেফতার ১সালিসে ১ লাখ ৫০ হাজার জরিমানা, হাতে গেল ১ লাখ—বাঁকি ৫০ হাজার চেয়ারম্যানের ‘খাটুনির মজুরি’?নন্দীগ্রামে র‍্যাবের অভিযানে ১২০০ পিস ইয়াবাসহ ছাত্রদল নেতা গ্রেপ্তারজামিন আবেদন নাকচ, দুই বছরের সাজার মামলায় কারাগারে বিদিশাচাঁপাইনবাবগঞ্জে জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের প্রজন্ম কমিটি অনুমোদন: আহ্বায়ক দেলোয়ার , সদস্য সচিব হেলালতারাগঞ্জে ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পবিত্র ঈদ-এ-মিলাদুন্নবী উপলক্ষে আনন্দ র‌্যালীপুঠিয়ায় মাদকবিরোধী অভিযানে গ্রেপ্তার ২, বিভিন্ন মেয়াদে কারাদণ্ডরাসিক প্রশাসকের সঙ্গে জাপানের ব্যবসায়ীপ্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময়মান্দায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ৩ রাউন্ড গুলি, আতঙ্কফুলবাড়ী কয়লা খনি নিয়ে অর্থমন্ত্রীর বক্তব্যকে বিশ্বাসঘাতকতা বললেন অধ্যাপক আনু মোহাম্মদনিয়ামতপুরে ঈদে মিলাদুন্নবী উদযাপনেআলোচনা ও দোয়া মাহফিলপ্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বিশ্বমানের করে সাজানো হবে: প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ
Home >> টপ নিউজ >> প্রবাস >> কাবুলে হামলার পরিকল্পনাকারী আইএস নেতাকে হত্যা

কাবুলে হামলার পরিকল্পনাকারী আইএস নেতাকে হত্যা

ধূমকেতু নিউজ ডেস্ক : ২০২১ সালে আফগানিস্তানের কাবুল বিমানবন্দরে ভয়াবহ হামলা চালায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস)। ওই হামলার মূল পরিকল্পনাকারীকে দেশটির ক্ষমতাসীন তালেবান হত্যা করেছে বলে জানিয়েছেন মার্কিন কর্মকর্তারা। খবর বিবিসির।

তালেবান ২০২১ সালের আগস্টে আফগানিস্তানের নিয়ন্ত্রণ নেয়। সে সময় যখন অসংখ্য মানুষ দেশ ছেড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসব সাধারণ মানুষকে লক্ষ্য করে কাবুল বিমানবন্দরে বোমা হামলা চালানো হয়। এতে ১৭০ জন বেসামরিক নাগরিক এবং আরও ১৩ জন মার্কিন সেনা নিহত হয়।

মার্কিন সংবাদমাধ্যম সিবিএসকে দেশটির কর্মকর্তারা জানিয়েছেন, ইসলামিক স্টেটের ওই নেতাকে কয়েক সপ্তাহ আগেই হত্যা করা হয়। কিন্তু সে তথ্য নিশ্চিত করতে সময় লেগেছে। হত্যার শিকার ওই আইএস নেতার নাম অবশ্য প্রকাশ করা হয়নি।

মার্কিন কর্মকর্তারা বলছেন, গোয়েন্দা তথ্য ও নজরদারির মাধ্যমে তারা নিশ্চিত যে, আইএসের ওই নেতাকে হত্যা করা হয়েছে। কিন্তু কীভাবে তারা এ খবর জানতে পেরেছেন বা কে সেই হামলাকারী সে বিষয়ে বিস্তারিত তথ্য জানাতে কর্মকর্তারা রাজি হননি।

সিবিএসকে জ্যেষ্ঠ এক মার্কিন কর্মকর্তা বলেন, সরকারের বিশেষজ্ঞরা পুরোপুরি নিশ্চিত যে, ওই ব্যক্তি…ওই হামলার জন্য সবচেয়ে বেশি দায়ী। নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, আইএসের ওই নেতার হত্যার বিষয়টি প্রথম মার্কিন কর্মকর্তারা জানতে পারেন এপ্রিল মাসের শুরুর দিকে।

তাকে তালেবান খুঁজছিল নাকি তালেবানের সঙ্গে কোনো সংঘর্ষে ওই নেতা নিহত হয়েছেন সে বিষয়টি পরিষ্কার নয়। বিমানবন্দরে বোমা হামলায় দায়ী আইএস নেতার হত্যার বিষয়ে সোমবার থেকে নিহত মার্কিন সেনাদের পরিবারকে অবহিত করতে শুরু করেছেন কর্মকর্তারা।

ওই হামলায় নিহত মেরিন স্টাফ সার্জেন্ট টেইলর হুভারের পিতা ডারিন হুভার সিবিএসকে নিশ্চিত করেছেন যে, মেরিন কর্পস থেকে তাকে এই তথ্য জানানো হয়েছে। সিবিএসকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, কর্মকর্তারা তাকে অভিযানের বিস্তারিত কিছু জানায়নি।

কিন্তু তারা বলেছে যে, তাদের সোর্স খুবই বিশ্বাসযোগ্য এবং তারা অনেকগুলো সূত্র থেকে নিশ্চিত হয়েছে যে, হামলার জন্য দায়ী ব্যক্তি নিহত হয়েছে

ইসলামিক স্টেট গ্রুপের আফগানিস্তান শাখা আইএস-কের হামলার সম্ভাবনা জানতে পেরে ওই বোমা হামলার কয়েক ঘণ্টা আগেই পশ্চিমা দেশগুলো সবাইকে সতর্ক করে দিয়েছিল যেন তারা কাবুল বিমানবন্দর থেকে দূরে থাকে।

২০২১ সালের ২৬ আগস্ট কাবুলের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে বিমানবন্দরের অ্যাবি গেটে অপেক্ষমাণ মানুষজনের মধ্যে হেঁটে গিয়ে একজন আত্মঘাতী হামলাকারী বোমার বিস্ফোরণ ঘটায়। এর কয়েকদিন পরে এক আত্মঘাতী বোমা হামলাকারীকে লক্ষ্য করে যুক্তরাষ্ট্র কাবুলে একটি ড্রোন হামলা চালায়।

কিন্তু পরবর্তীতে মার্কিন কর্মকর্তারা স্বীকার করেন যে, হামলায় ১০ জন বেসামরিক ব্যক্তি নিহত হয়েছে, যাদের মধ্যে সাতজনই শিশু ছিল। পরবর্তীতে বিমানবন্দরে বোমা হামলায় জড়িত ব্যক্তিকে গ্রেপ্তার করতে তথ্য দিয়ে সহায়তা করলে বা কোন দেশ তাদের আটক করতে পারলে অথবা আইএস নেতা সানাউল্লাহ গাফারিকে আটক করতে পারলে ১০ মিলিয়ন ডলার পুরস্কারের ঘোষণা দেয় যুক্তরাষ্ট্র।

২০২১ সালে আফগানিস্তান থেকে পুরোপুরি সেনা প্রত্যাহার করে নেয় যুক্তরাষ্ট্র। দুই দশক ধরে যুক্তরাষ্ট্রের সরকার সহায়তা করে গেলেও মার্কিন সেনা প্রত্যাহারের সঙ্গে সঙ্গেই আফগান সরকার এবং সেনাবাহিনীর পতন ঘটে। আর সেই সাথে আফগানিস্তানের নিয়ন্ত্রণ চলে যায় তালেবানের হাতে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031