IMG-LOGO

মঙ্গলবার, ১৮ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৩ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৫ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ১৭৪ বাংলাদেশিঅনুমোদনহীন ও নকল আইসক্রিম উৎপাদন-বাজারজাত করায় ভ্রাম্যমাণ আদালতে ২০ হাজার টাকা জরিমানাবাঘায় নবাগত ইউএনওর সাথে মতবিনিময় সভা,এমপি চাঁদের কঠোর বার্তা দুর্গাপুরে কর্মঘণ্টায় তিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, আইনগত ব্যবস্থা নেওয়ার নির্দেশ ইউএনওররুয়েটের উপ-উপাচার্যের সাথে অগ্রণী বিদ্যালয় ও মহাবিদ্যালয়ের শিক্ষকবৃন্দের সৌজন্য সাক্ষাৎনন্দীগ্রামে স্বাস্থ্যসেবায় অনিয়মের দায় ৮১ হাজার টাকা জরিমানাসিনেমায় ৫১ বছর পূর্ণ রজনীকান্তেরমানবতাবিরোধী অপরাধ: ওবায়দুল কাদেরসহ ৭ আসামির যে কোনো দিন রায়মহাদেবপুরে বর্ণিল সাজে সনাতন ধর্মাবলম্বীদের ব্যোম ব্যোম শোভাযাত্রা অনুষ্ঠিতবাগমারায় মাইক্রোবাস স্ট্যান্ড উদ্বোধন, যানজট কমানোর উদ্যোগপুঠিয়ার ঐতিহাসিক শিবমন্দিরে গংঙ্গাজল অর্পন‘আল-কায়েদা নিয়ে জাতিসংঘের রিপোর্ট অনুমাননির্ভর’মোড়কাবদ্ধ খাদ্যে স্বাস্থ্য সতর্কীকরণ লেবেল দ্রুত চালুর দাবিতে সিংড়ায় মানববন্ধননিয়ামতপুরে ৩০পিচ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ ১ মাদক কারবারি গ্রেপ্তারপোরশায় ব্রাকের ‘ক্যাটালিস্ট ফর চেইঞ্জ’ শীর্ষক প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত
Home >> প্রবাস >> লিড নিউজ >> দেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ১৭৪ বাংলাদেশি

দেশে ফিরলেন লিবিয়ায় আটক থাকা ১৭৪ বাংলাদেশি

ছবি-সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : লিবিয়ার বিভিন্ন ডিটেনশন সেন্টারে দীর্ঘদিন আটক থাকার পর আরও ১৭৪ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বাংলাদেশ দূতাবাসের উদ্যোগ এবং আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) সহযোগিতায় বেনগাজীর গ্যানফুদা ডিটেনশন সেন্টার থেকে তাদের নিরাপদ ও মানবিকভাবে দেশে প্রত্যাবাসন করা হয়।

মঙ্গলবার (১৮ আগস্ট) ভোর ৬টায় লিবিয়ার বুরাক এয়ারের ইউজেড-২২২ ফ্লাইটে তারা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান। দেশে ফেরা ব্যক্তিদের মধ্যে রয়েছেন ৩ নারী, এক শিশু এবং ১৫ জন অসুস্থ ব্যক্তি।

জানা গেছে, এসব বাংলাদেশি উন্নত জীবনের আশায় অনিয়মিত পথে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করেছিলেন। তবে সমুদ্রপথে অভিযানের সময় তারা উদ্ধার বা আটক হন। পরে দীর্ঘ সময় লিবিয়ার গ্যানফুদা ডিটেনশন সেন্টারে মানবেতর পরিবেশে বন্দি জীবন কাটান।

বাংলাদেশ দূতাবাস সূত্রে জানা গেছে, লিবিয়ায় আটক বাংলাদেশি নাগরিকদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য দূতাবাস স্থানীয় কর্তৃপক্ষ ও আইওএমের সঙ্গে নিয়মিত সমন্বয় করে আসছে। এরই ধারাবাহিকতায় স্থানীয় প্রশাসনের অনুমোদন এবং আইওএমের সার্বিক সহযোগিতায় সর্বশেষ এই ১৭৪ জনকে দেশে ফিরিয়ে আনা সম্ভব হয়েছে।

দূতাবাস আরও জানায়, বেনগাজীর গ্যানফুদা ও ত্রিপলীর তাজুরা ডিটেনশন সেন্টারে আটক বাংলাদেশিদের নিয়মিত সাক্ষাৎকার গ্রহণ, পরিচয় যাচাই এবং প্রত্যাবাসন কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। বর্তমানে এসব কেন্দ্রে অবস্থানরত অবশিষ্ট বাংলাদেশিদেরও পর্যায়ক্রমে দেশে ফিরিয়ে আনার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।

এর আগে একই ধরনের পরিস্থিতির শিকার হয়ে গত ৭ আগস্ট লিবিয়া থেকে দেশে ফিরেছিলেন ৩৪০ বাংলাদেশি। সর্বশেষ ১৭৪ জনসহ চলতি মাসে মোট ৫১৪ বাংলাদেশিকে দেশে ফিরিয়ে আনা হলো।

বাংলাদেশ দূতাবাস সকলকে দালাল ও মানব পাচারকারীদের প্রলোভনে না পড়ে বৈধ ও নিরাপদ অভিবাসনপথ অনুসরণের আহ্বান জানিয়েছে। একই সঙ্গে বিদেশে কর্মসংস্থান বা অভিবাসনের ক্ষেত্রে সরকারি অনুমোদিত এবং আইনসম্মত পদ্ধতি অনুসরণের ওপর গুরুত্বারোপ করা হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031