IMG-LOGO

বৃহস্পতিবার, ১২ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ২ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় শিক্ষকের বাড়ি থেকে স্কর্ণালংকার ও নগদ টাকা চুরিডেঙ্গু প্রতিরোধে নগরীতে রাসিকের ফগার স্প্রে কার্যক্রম অব্যাহতরাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের বারান্দা থেকে পড়ে দুই বছরের শিশুর মৃত্যুবাগমারায় রাতে পুকুর খনন, সন্ধা হলেই বুনো শিয়ালের মত নেমে আসে ভেকু মেশিন আড়াল থেকেকুষ্টিয়ায় দুই বাড়িতে কাফনের কাপড়,‘ভালো-মন্দ খেয়ে নেওয়ার’হুমকি, এলাকায় আতঙ্ক সৃষ্টিক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংগ্রাম, বিজয় ও আনন্দের প্রতীক ঝান্ডিকুষ্টিয়ায় মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের ওপর হামলা, ছাত্রদলের ১০ নেতাকর্মীর নামে মামলানাশকতার মামলায় আক্কেলপুরে বদলগাছীর বিদ্যালয়ের প্রধান শিক্ষকসহগ্রেপ্তার ১৯মান্দায় দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সঙ্গে লোকমোর্চার মতবিনিময়সিরাজগঞ্জে ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের চতুর্থদিনের খেলাকুষ্টিয়ায় ছেলের মৃত্যুর খবর শুনে বাবার মৃত্যুরাজশাহীতে বাস মালিক ও শ্রমিকের নব-নির্বাচিত নেতৃবৃন্দকে সংবর্ধনা প্রদানরাজশাহী ব্যবসায়ী ঐক্য পরিষদের ডেঙ্গু সচেতনতামূলক লিফলেট বিতরণতানোরে সন্ত্রাস বিরোধী আইনের মামলায় গ্রেফতার ৫ জননিয়ামতপুরে ভাইফোঁটা উৎসব পালিত
Home >> প্রবাস >> টপ নিউজ >> এসি বিস্ফোরণে কলকাতার হোটেলে আগুন, শিশুসহ অন্তত নিহত ৯

এসি বিস্ফোরণে কলকাতার হোটেলে আগুন, শিশুসহ অন্তত নিহত ৯

ছবি: সংগৃহীত

ধূমকেতু নিউজ ডেস্ক : পশ্চিমবঙ্গের কলকাতার একটি হোটেলে সৃষ্ট ভয়াবহ অগ্নিকাণ্ড শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্রের (এসি) বিস্ফোরণ থেকে হতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আজ বুধবার ভোরে শহরের অন্যতম ব্যস্ত ও জনবহুল এলাকা নিউমার্কেটের কাছে ফ্রি স্কুল স্ট্রিটের হোটেলটিতে এ দুর্ঘটনা ঘটে।

অগ্নিকাণ্ডে ১টি শিশুসহ অন্তত ৯ জন নিহত হয়েছেন। তাঁদের সবাই বাংলাদেশি।

অগ্নিকাণ্ডের পর ভবনের ভেতরে অনেক অতিথি আটকে পড়লে বড় ধরনের উদ্ধার অভিযান শুরু হয়।

ফায়ার সার্ভিসের বরাত দিয়ে ভারতের বার্তা সংস্থা এএনআই জানায়, অগ্নিকাণ্ডে মারা যাওয়া ৯ বাংলাদেশি চিকিৎসার জন্য কলকাতায় এসেছিলেন।

ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের পক্ষে সিঁড়ি বেয়ে ওপরের তলাগুলোয় ওঠা কঠিন হয়ে পড়েছিল। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।

প্রাথমিক তথ্যের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, হোটেলের তিনতলা থেকে আগুনের সূত্রপাত হয়। এসি বিস্ফোরণের কারণে এ আগুন লাগতে পারে বলে প্রাথমিকভাবে সন্দেহ করা হলেও দুর্ঘটনার সঠিক কারণ সম্পর্কে এখনো নিশ্চিত হওয়া যায়নি।

আগুন ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে হোটেলের কক্ষগুলো দ্রুত ঘন ধোঁয়ায় ভরে যায়। এতে অতিথিদের মধ্যে চরম আতঙ্ক দেখা দেয় এবং তাঁরা দিগ্‌বিদিক ছোটাছুটি শুরু করেন। স্থানীয় সময় দিবাগত রাত দুইটার দিকে ফায়ার সার্ভিসকে আগুন লাগার বিষয়টি জানানো হয়। পরে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায়। উদ্ধারকাজে যোগ দেয় দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের একটি বিশেষ দলও। ফায়ার সার্ভিসের কর্মীরা ভবনের ভেতরে আটকে পড়া অতিথিদের নিরাপদে বের করে আনার জোর চেষ্টা চালান। দীর্ঘ চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আসে।

বার্তা সংস্থা পিটিআইকে এক পুলিশ কর্মকর্তা বলেন, ‘ঘন ধোঁয়ার কারণে ফায়ার সার্ভিসের কর্মীদের পক্ষে সিঁড়ি বেয়ে ওপরের তলাগুলোয় ওঠা কঠিন হয়ে পড়েছিল। এখন পর্যন্ত ৯ জনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। তবে প্রাণহানির সংখ্যা আরও বৃদ্ধির আশঙ্কা রয়েছে।’

ওই পুলিশ কর্মকর্তা আরও জানান, আটকে পড়া ব্যক্তিদের উদ্ধার এবং আগুন লাগার প্রকৃত কারণ খুঁজে বের করাই এখন তাঁদের প্রধান লক্ষ্য। ভেতরের আগুন পুরোপুরি নেভানো হয়েছে এবং ভবনটি ঠান্ডা করার কাজ চলছে।

কলকাতার এ হোটেল ট্র্যাজেডির মাত্র দুই দিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় আরেকটি প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটে। ১৭ আগস্ট ভোরে তারাপীঠের ‘হোটেল বিদেশিনী’ নামের একটি হোটেলে আগুন লেগে অন্তত আটজন মারা যান। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

পাঁচতলা এই হোটেলের নিচতলা থেকে ভোর সাড়ে চারটার দিকে আগুনের সূত্রপাত হয়েছিল। সে সময় হোটেলের অধিকাংশ অতিথি ঘুমাচ্ছিলেন। তারাপীঠ মন্দিরের কাছে একটি পুকুরের পাশে অবস্থিত হোটেলটি।

কলকাতার এ হোটেল ট্র্যাজেডির মাত্র দুই দিন আগেই পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় আরেকটি প্রাণঘাতী অগ্নিকাণ্ড ঘটে। ১৭ আগস্ট ভোরে তারাপীঠের ‘হোটেল বিদেশিনী’ নামের একটি হোটেলে আগুন লেগে অন্তত আটজন মারা যান। এই ঘটনায় বেশ কয়েকজন আহত হন।

বীরভূমের এ আগুনে মেঘালয় থেকে আসা একই পরিবারের দুটি শিশুসহ পাঁচজন মারা যান। জানা গেছে, পরিবারটি হোটেলের সর্বশেষ তলায় অবস্থান করছিল। আগুন লাগার বিষয়টি বুঝতে পেরে তারা শিশুদের নিয়ে একসঙ্গে নিচে নেমে আসার চেষ্টা করে। কিন্তু নামার সময় অগ্নিদগ্ধ হয়ে তাঁদের মৃত্যু হয়। আহত ব্যক্তিদের উদ্ধার করে রামপুরহাট সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31