IMG-LOGO

শুক্রবার, ২১ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৬ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৮ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমাধান নয়’ফুলবাড়ীতে বিএনপির ৪২ সদস্য বিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি গঠনকুষ্টিয়ায় বাসর রাতে বিদ্যুৎস্পৃষ্টে বরের মৃত্যুচাঁপাইনবাবগঞ্জ শিবগঞ্জের আমবাগান থেকে আগ্নেয়াস্ত্র ও বোমা তৈরির বিপুল সরঞ্জাম উদ্ধারজিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে রাষ্ট্রপতির শ্রদ্ধাসাবেক ছাত্রদল নেতা রায়হানের উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়ার জন্মদিনে দোয়া মাহফিলরাষ্ট্রপতি মির্জা ফখরুলকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের অভিনন্দনচাঁপাইনবাবগঞ্জে ২কেজি ৩২০ গ্রাম হেরোইনসহ মোটরসাইকেল উদ্ধার, আটক ২বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভীরাণীনগরে আহত শিশুর চিকিৎসায় উপজেলা বিএনপির আর্থিক সহায়তাদেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরনতুন কুঁড়ি স্পোর্টস -২০২৬: গোমস্তাপুরে জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় বিজয়ী শাহাদাতকে সংবর্ধনারাজশাহীর মোহনপুরে উদ্দীপন এনজিওর আয়োজনে শিক্ষা বিষয়ক সেমিনারমান্দায় রাস্তা নির্মাণকে কেন্দ্র করে সংঘর্ষে নারীসহ আহত ৬অপরাধের স্বর্গরাজ্য রহনপুর কেডিসিপাড়া উচ্ছেদের দাবি
Home >> প্রবাস >> লিড নিউজ >> ‘ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমাধান নয়’

‘ইরানের ওপর মার্কিন নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমাধান নয়’

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ মধ্যপ্রাচ্য সংঘাতের সমাধান বয়ে আনবে না বলে মনে করছে চীন। শুক্রবার দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় এ কথা বলেছে। তেহরানের অর্থনীতিকে বিচ্ছিন্ন করার প্রচেষ্টায় চীনসহ বিভিন্ন দেশকে যোগ দিতে ওয়াশিংটন আহ্বান জানানোর পর বেইজিং এমন মন্তব্য করল।

যুক্তরাষ্ট্রের দাবি, তাদের পরিকল্পিত এই অভিযানের মাধ্যমে ইরানের সরকারকে ধসিয়ে দেওয়া সম্ভব। তবে তেহরান এমন হুমকিকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যা দিয়ে বলেছে, এ ধরনের উদ্যোগ ব্যর্থ হতে বাধ্য।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হুমকির বিষয়ে জানতে চাইলে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান শুক্রবার সাংবাদিকদের বলেন, নিষেধাজ্ঞা ও চাপ কোনো সমস্যার সমাধান বয়ে আনবে না। চীন সংশ্লিষ্ট সব পক্ষকে দায়িত্বশীল পদক্ষেপ নেওয়ার আহ্বান জানায়। রাজনৈতিক ও কূটনৈতিক উপায়ে সমস্যা সমাধানের তাগিদ দেয়।

ইরানের ওপর অর্থনৈতিক চাপ বাড়ানোর জন্য ট্রাম্পের উদ্যোগের পক্ষে অবস্থান নিয়েছেন মার্কিন অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। সিএনবিসিকে সাক্ষাৎকার দেওয়ার সময় বেসেন্টের কাছে জানতে চাওয়া হয়েছিল- এই অভিযানে যোগ দিতে চীনকে চাপ দেওয়া হবে কি না? জবাবে বেসেন্ট বলেন, ‘অনেক বিষয়ই ব্যক্তিগতভাবে আলোচনা করা ভালো।’ এরপরই তিনি বেইজিংকে ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক অভিযানে যোগ দেওয়ার আহ্বান জানান।

বেসেন্টের মন্তব্যের বিষয়ে জানতে চাইলে মুখপাত্র লিন জিয়ান সব পক্ষের দায়িত্বশীল আচরণের প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন। তিনি বলেন, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ নিরাপত্তা পরিষদের অনুমোদন না থাকা যেকোনো একতরফা নিষেধাজ্ঞার বিরোধিতা করে চীন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
MTWTFSS
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031