IMG-LOGO

শুক্রবার, ৬ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২১ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ১৬ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় এজাহার নামীয় দুই আসামী গ্রেপ্তার,চাাঁদা দাবি ও মারপিট করে টাকা নেওয়ার অভিযোগগাজীপুরে ছিনতাইকারীর হাতের কবজি কেটে দিল স্থানীয় জনতানালু মিঞার পরিবারের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত১৯ শর্তে বাঘা ওয়াকফ্ এস্টেটের মাঠ ইজারা,উন্মুক্ত ডাকে অংশ নিয়েছেন নারিওমানবতার ফেরিয়ালা আবু সাইদ চাঁদগোদাগাড়ীতে মা ও শিশু সহায়তা কর্মসূচীর উঠান বৈঠকপুঠিয়ায় হামলা, লুটপাট ও বাড়ি ভাঙচুরের অভিযোগে সংবাদ সম্মেলনবাগমারায় স্বাধীনতা দিবসের প্রস্তুতি সভাচাঁপাইনবাবগঞ্জে মাদকসহ যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ২ আসামী গ্রেপ্তারবাগমারায় জমি নিয়ে বিরোধ, কৃষককে মারধরের অভিযোগচাঁপাইনবাবগঞ্জে হলুদ-মরিচের গুড়ার ভিতর মিলল মাদক, আটক ১সিংড়ার চকসিংড়া দারুল উলুম মাদ্রাসার ইফতার মাহফিলরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬চাঁপাইনবাবগঞ্জে জোরপূর্বক জমি দখল ও চাঁদাবাজির বিরুদ্ধে মানববন্ধনস্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ১৫ ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে ভাতিজার হাতে চাচা খুন, গ্রেপ্তার ১

গোদাগাড়ীতে ভাতিজার হাতে চাচা খুন, গ্রেপ্তার ১

খুন, হত্যা, হত্যাকাণ্ড, হত্যাকান্ড, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর গোদাগাড়ী উপজেলার কাঁকনহাট পৌরসভার দরগাপাড়া মহল্লায় সম্পত্তি নিয়ে বিরোধের জের ধরে ভাতিজার হাতে চাচা খুন হয়েছে। এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে গত বুধবার (৩ মে) দুপুরে দরগাপাড়া মহল্লায়। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। এদিকে অভিযুক্তদের ফাঁসির দাবিতে মহল্লাবাসী বিক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেছে।

জানা গেছে, কাঁকনহাট পৌরসভার দরগাপাড়া মহল্লার বাসিন্দা মৃত আব্দুস সাত্তারের পুত্র আলতাব হোসেনের সঙ্গে একই মহল্লার ইসাহাক আলীর পুত্র হাসান আলীর সম্পত্তি নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছে। আলতাব ও হাসান সম্পর্কে চাচা-ভাতিজা। গত ২মে মঙ্গলবার চাচা আলতাবের সঙ্গে ভাতিজা হাসানের কথা-কাটাকাটি হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, গত ৩মে বুধবার দুপুরে ভাতিজা হাসান আলী দেশীয় অস্ত্র সজ্জিত বহিরাগত গুন্ডাপান্ডা নিয়ে চাচা আলতাব আলীকে প্রকাশ্যে দিবালোকে বাড়ি থেকে টেনেহিঁচড়ে বের করে কুপিয়ে রক্তাক্ত করে। এসময় আলতাবকে উদ্ধার করতে গেলে তার দুই পুত্র বিজয় ও আতিকসহ প্রতিবেশী সোহেল পারভেজকেও কুপিয়ে রক্তাক্ত করা হয়। পরে প্রতিবেশীরা তাদের উদ্ধার করে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে (রামেক) ভর্তি করেন। এ ঘটনায় একই দিন বিজয় বাদি হয়ে হাসান আলীকে প্রধান আসামি করে অজ্ঞতনামাসহ কাঁকনহাাট পুলিশ তদন্তকেন্দ্রে লিখিত অভিযোগ করেন। পুলিশ প্রধান আসামি হাসান আলীকে আটক ও জেল-হাজতে প্রেরণ করেন।

এদিকে গত ৪ দিন যাবত আইসিইউতে চিকিৎসাধীন থাকা অবস্থায় রোববার সকালে আলতাব আলী (৫৫) মারা যায়। এদিন আলতাবের ময়নাতদন্ত শেষে পারিবারিক কবর স্থানে দাফন করা হয়েছে। আলতাবের অকাল মৃত্যুতে মহল্লার শোকের ছায়া নেমে এসেছে। অন্যদিকে আলতাবের হত্যাকারিদের ফাঁসি দাবি করে মহল্লাবাসি বিক্ষুব্ধ হয়ে উঠেছে।

এবিষয়ে কাঁকনহাট পুলিশ তদন্তকেন্দ্রের কর্মকর্তা (আইসি) বলেন, আলতাব আলীর মৃত্যুর ঘটনায় মামলা হয়েছে। তিনি বলেন, প্রধান আসামিকে আটক করা হয়েছে, বাঁকিদের আটকে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728