IMG-LOGO

রবিবার, ১৬ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ৩ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সদর দলিল লেখক সমিতির নতুন কমিটির পক্ষ থেকে ভূমিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছাকুষ্টিয়ায় এমপি আমির হামজার গাড়িতে হামলা-ভাঙচুরমহানগর বিএনপির দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিনে দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিততানোরে নারী এনজিও কর্মীর ঘরে আপত্তিকর অবস্থায় কর্মকর্তা আটকরাজশাহীর মোহনপুরে মসলার উন্নত জাত ও প্রযুক্তি পরিদর্শন করেন কৃষি সচিব সেলিম খাঁনতারাগঞ্জে ফ্যামিলি কার্ড শুমারির ফলাফল প্রকাশ, নিরপেক্ষ ও স্বচ্ছতায় প্রশাসনের প্রতি বাড়ছে জনসাধারণের আস্থামাস্তুল ফাউন্ডেশন আত্মমানবতার সেবায় কাজ করে যাচ্ছে: ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুমান্দায় মসজিদের ভেতরে মুসল্লিকে হাঁসুয়া দিয়ে কুপিয়ে জখমমহাদেবপুরে সাবেক উপজেলাচেয়ারম্যান মাসুদ গ্রেফতারসাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার ৮২তমজন্মদিনে আমরা বিএনপি পরিবারের দোয়া ও দুঃস্থদের মাঝে খাবার বিতরণপুঠিয়া পৌরসভার উদ্যোগে পরিষ্কার- পরিচ্ছন্নতা ও মশা নিধন অভিযান পরিচালিতবাগমারায় নিষিদ্ধ চায়না দুয়ারী জাল জব্দ, ধ্বংসফুলবাড়ীতে এনসিপির নেতা কর্তৃক মিথ্যা তথ্য দিয়ে সংবাদ সম্মেলনের প্রতিবাদে সংবাদ সম্মেলনপোরশায় দেড় লাখ টাকার ট্যাপেন্টাডল ও মোটরসাইকেলসহ আটক-২চাঁপাইনবাবগঞ্জে ডাকাত সদস্যদের হামলায় তরকারি ব্যবসায়ী আহত
Home >> টপ নিউজ >> রাজশাহী >> তানোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নিয়ে রহস্য

তানোরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা নিয়ে রহস্য

আত্মহত্যা, লাশ, মরদেহ

ফাইল ফটো

ধূমকেতু প্রতিবেদক, তানোর : রাজশাহীর তানোরে পারিবারিক কলহের জেরে দুই সন্তানের জনকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনা ঘটেছে। আর সেই আত্মহত্যা নিয়ে উঠেছে রহস্যের জাল।

এমন চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে, সোমবার (৮মে) সকালে তানোর পৌর এলাকার কালিগঞ্জ রায়তান বর্ষ গ্রামে। নিহত যুবকের নাম মাহফুজুর রহমান পাভেল (৪২)। তার স্ত্রীসহ দুইটি মেয়ে রয়েছে, বড় মেয়ের বিয়ে দিয়েছেন ও ছোট মেয়ে বাড়িতে রয়েছে। এঘটনায় এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও রহস্যের গুঞ্জন।

জানা গেছে, মাহফুজুর রহমান পাভেল নিজ ঘরের সয়ন কক্ষে তীরের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে ঝুলে ছিলেন। সঙ্গে সঙ্গে থানা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। অন্যদিকে নিহতের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনায় কেউ বলছে এটা পরিকল্পিতভাবে হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছে। আবার কেউ বলছে পারিবারিক কলহের জেরে নিজেই গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। তবে থানা পুলিশ বলছে, এটা হত্যা নয় আত্মহত্যা।

এদিকে নিহতের বড় ভাই রয়েল অভিযোগ করে বলেন, এটা পাভেলের স্ত্রীর সহযোগিতায় ছোট ভাই হাট ইজারাদার রনি পরিকল্পিত ভাবে হত্যা করেছে। কিন্তু নিহতের বড় ভাই রয়েলের কথায় কোন কর্ণপাত করেননি থানা পুলিশ। বরং নিহতের ছোট ভাই রনি ও রনির হাট পার্টনার সাবেক যুবলীগ নেতা সোহেল রানা রয়েলকে পাগল বলে আঙ্ক্ষায়িত করে থানায় অভিযোগ দিতে দেননি। ফলে নিহতের লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফন করার জন্য অনুমতি দিয়েছেন থানা পুলিশ।

তানোর থানার অফিসার ইনচার্জ ওসি কামরুজ্জামান মিয়া জানান, আত্মহত্যার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ গিয়ে নিহতের লাশ ঘরের ভিতর থেকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। নিহতের লাশ ঘরের ভিতর থেকে নিচে নামানো হয়। কিন্তু কোন অভিযোগ না থাকায় নিহতের লাশ পোস্টমর্টেম ছাড়াই দাফন করার অনুমতি দেয়া হয়েছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031