ধূমকেতু প্রতিবেদক, গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ইনকিলাব মঞ্চের আহবায়ক শরিফ ওসমান হাদী কে ঢাকায় দুর্বৃত্তরা গুলি করে হত্যাচেষ্টার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপির বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে রহনপুর ইউসুফ আলী সরকারি কলেজ মাঠ থেকে বের হয়ে রহনপুর রেলস্টেশনে এসে শেষ হয়। মিছিল-পূর্ব সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য রাখেন চাঁপাইনবাবগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী বিএনপির কেন্দ্রীয় কমিটির শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক আলহাজ আমিনুল ইসলাম ।
এ সময় আরও বক্তব্য রাখেন বিএনপি প্রবীণ নেতা আসাদুল্লাহ আহমেদ , রহনপুর পৌর বিএনপির আহবায়ক এনায়েত করিম তকি, বিএনপি নেতা আলিনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আবুল কাশেম মোহাম্মদ মাসুম, বাংগাবাড়ি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম, রহনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মনিরুজ্জামান সোহরাব , সাবেক কাউন্সিলর আশরাফুল হক , পার্বতীপুর ইউনিয়ন বিএনপির নেতা ইয়াসিন আলী সরদার, রাধানগর ইউনিয়ন বিএনপি নেতা মুক্তারুল হক সুমন ,চৌডালা ইউনিয়ন বিএনপি নেতা আতাউর রহমান প্রমুখ।


