IMG-LOGO

মঙ্গলবার, ২০ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৭ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ১ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বিয়ের প্রস্তুতিতে বিজয়-রাশমিকা, কখন-কোথায় হবে আয়োজনসোনার দাম ভরিতে বাড়লো ৪১৯৯ টাকা,আইসিসি কোনো ডেডলাইন দেয়নি বিসিবিকে, দাবি আমজাদেরকাচের জিনিস ভেঙে গেলে মেঝে থেকে পরিষ্কার করবেন যেভাবে‘বিপিএল কিংবা জাতীয় দলের খেলাই দেশের ক্রিকেটের সবকিছু নয়’জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৬ চূড়ান্ত পর্যায়ে তৃতীয় স্থান মোহনপুরের ছাত্রী মারিয়মমহাদেবপুরে চোরাই মালামাল সহকিশোর চোর গ্রেফতারগ্রামপাঙ্গাসী পূর্বপাড়া চাঁদপাড়া জামে মসজিদে অনুষ্ঠিত হতে যাচ্ছে বিরাট ওয়াজ মাহফিলত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন রাজশাহী-৬ আসনে অর্ধেকের বেশি ভোটকেন্দ্র ঝুঁকিপূর্ণমহাদেবপুরে অবৈধভাবে মাটি উত্তোলনের অভিযোগে ভ্রাম্যমান আদালতে ১ লক্ষ টাকা জরিমানা‘জনগণের টাকায় রাজনীতি করে জনগণের কাছেই দায়বদ্ধ থাকতে চায় এনসিপি’রাণীনগরে গৃহবধুর মৃত্যু নিয়ে গুঞ্জন ও জল্পনা কল্পনাবক্তব্য প্রদানকালে মৃত্যুর কোলে ঢলে পড়লেন: কুষ্টিয়া জেলা জামায়াতের আমীরবেগম খালেদা জিয়ার স্মরণে রাজশাহীর ১০ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলনিয়ামতপুর উপজেলা বিএনপির দুজন নেতাকে বহিষ্কার
Home >> টপ নিউজ >> রাজশাহী >> শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপন

শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের বিজয় দিবস উদযাপন

ধূমকেতু প্রতিবেদক : শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের দিন ব্যাপী বিজয় দিবস উদযাপন । অত্র প্রতিষ্ঠানের চেয়ারম্যান এন্ড ম্যানেজিং ডিরেক্টর এম এ মান্নান খান এর সভাপতিত্বে বিজয় দিবস উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয় ।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের ডিন (মেডিসিন ও ডেন্টিস্ট্রি) এবং রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. খন্দকার ফয়সাল আলম বলেন শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের সামগ্রিক পরিবেশনায় মুগ্ধতা প্রকাশ করেন। তিনি প্রতিষ্ঠানের চেয়ারম্যান মহোদয় কে একজন লিজেন্ডারি লোক হিসেবে অভিহিত করেন এবং উচ্চশিক্ষা ক্ষেত্রে আরো অবদান রাখার অনুরোধ জানান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের অধ্যাপক ড. এ এইচ এম তাহমিদুর রহমান,তিনি তার বক্তব্যে যারা বিজয় এনেছে তাদের কথা স্মরণ করে বলেন সব কিছুরই দুটো দিক থাকে খারাপ অথবা ভালো। তিনি শিক্ষার্থীদের সবসময় ভালো দিকটা গ্রহণ করতে বলেন।

আরো উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় সমাজবিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মোঃ আমিনুল ইসলাম, তিনি বলেন ৭১ আমাদের শিখিয়েছে দেশপ্রেমিক হতে। যার যা দায়িত্ব তা পালন করার মাধ্যমেই প্রকৃত দেশপ্রেমিক হওয়া সম্ভব। তিনি শিক্ষকদের প্রতি বলেন আপনাদের প্রদীপের আলোয় আলোকিত হবে আমাদের সন্তানরা। অভিভাবকদের তিনি শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজের শিক্ষকদের প্রতি আস্থা রাখার আহ্বান জানান।

উপস্থিত ছিলেন রাজশাহী পরিবেশ বিভাগের সিনিয়র সহকারী সচিব মোসা: তাছমিনা খাতুন, তিনি বলেন অভূতপূর্ব আয়োজনে আসতে পেরে তিনি নিজেকে ধন্য মনে করেন। তিনি বলেন শিক্ষার্থীর বিবেককে জাগ্রত করবেন তাহলে শিক্ষার্থী নিজেই শিখবে। শিমুল মেমোরিয়াল এর শিক্ষার্থী তার মেয়ের পরিবর্তন দেখে তিনি চমকিত। আর এটা করেছে শিমুল মেমোরিয়াল। তিনি শিমুল মেমোরিয়াল এর শিক্ষকদের কৃতজ্ঞতা জানান।

আয়োজক, নির্বাহী পরিচালক, ইঞ্জিনিয়ার নাজমা রহমান আবেগাপ্লুত হয়ে বিজয়ের ৫৪ তম সূর্যোদয়ে শহীদদের স্মরণ করে বলেন শিমুল মেমোরিয়াল একটি মাল্টি ডাইমেনশনাল প্রতিষ্ঠান। যারা শিক্ষাক্ষেত্রে বিভিন্ন অনুষঙ্গ নিয়ে কাজ করে চলেছে। তিনি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন যদি আমরা আমাদের দেশকে উন্নত করতে চাই, এগিয়ে নিতে চাই তবে পোশাকি চেতনাকে ঝেড়ে ফেলে আত্মিক চেতনাকে জাগ্রত করতে হবে।

আহবায়ক, অধ্যক্ষ বিরাজ আহমেদ, তাঁর স্বাগত বক্তব্যে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন আমরা তোমাদের কর্তৃপক্ষের নিরলস প্রচেষ্টায়, নির্দেশনায় কোয়ালিটি এডুকেশন দিয়ে যাচ্ছি। তোমরা গুজবের পিছনে ছুটবে না। বিজয় দিবস আমরা কেন পালন করি তার সত্যিকার সঠিক ইতিহাস জানবে। প্রত্যেকে দেশপ্রেমিক হিসেবে গড়ে উঠবে। সৃষ্টিকর্তা তোমাদের সঠিক পথ দেখাবেন। তিনি আজকের অতিথিবৃন্দকে সময় দেওয়ার জন্য অন্তরের অন্তস্থল থেকে কৃতজ্ঞতা ও শ্রদ্ধা জ্ঞাপন করেন। পরিশেষে তিনি সকলকে ধন্যবাদ দিয়ে তাঁর মূল্যবান বক্তব্য শেষ করেন ।

সভাপতি, এম এ মান্নান খান অনুষ্ঠানের সমাপনী বক্তব্য অতিথিবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। তিনি দেশের রাজনৈতিক দুরঅবস্থা, শিক্ষকদের সম্মানহানি নিয়ে আক্ষেপ করেন। পরিশেষে তিনি উপস্থিত সকলকে কৃতজ্ঞতার বন্ধনে আবদ্ধ করেন এবং আজকের আয়োজনকে সার্থক করার পেছনে যারা নিরলস পরিশ্রম করেছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ প্রদান করেন।

এছাড়াও উপস্থিত ছিলেন উপাধ্যক্ষ কামনা রানি, উপশহর শাখার সহকারি অধ্যক্ষ তুহিনা পারভিন ইলাসহ অন্যান্য অতিথিবৃন্দ, অফিসারস, শিক্ষক ও শিক্ষার্থী ।

বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেওয়ার মাধ্যমে অনুষ্ঠানের সফল সমাপ্তি ঘোষণা করা হয় ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031