IMG-LOGO

শুক্রবার, ১৩ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৩ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকেপুঠিয়ায় রাতের আঁধারে পুকুর খননে শিবু দাসের হানাউত্তর ইসরায়েলে ক্ষেপণাস্ত্র হামলায় আহত অর্ধশতলেবাননে ইসরায়েলি হামলা, নিহত ৬৮৭জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা জানান স্পিকার ও ডেপুটি স্পিকাররহনপুরে বিএনপির ইফতার মাহফিলদুর্গাপুরে অধিক মূল্যে তেল বিক্রি, ভ্রাম্যমাণ আদালতে ৩ ব্যবসায়ীকে জরিমানাতানোরে গোয়াল ঘরে আগুন লেগে ৬টি গরু পুড়ে ছাইপর্যাপ্ত জ্বালানি তেল থাকা সত্বেও কৃত্রিম সংকট তৈরি করে বিক্রি, জরিমানা গুনলেন ব্যবসায়ী‘আজকের সংসদ জুলাইয়ের রক্তের ওপর দাঁড়ানো সংসদ’‘রাষ্ট্রপতির কাছেই শপথ নিয়েছিলেন, তাহলে এখন বিরোধিতা কেন’
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> নিয়ামতপুরে সরস্বতী পূজা উদযাপিত

নিয়ামতপুরে সরস্বতী পূজা উদযাপিত

ধূমকেতু প্রতিবেদক,নিয়ামতপুর : নওগাঁর নিয়ামতপুরে হিন্দু সম্প্রদায়ের অন্যতম ধর্মীয় উৎসব সরস্বতীপূজা শুক্রবার (২৩ জানুয়ারি) উদযাপিত হয়েছে।

প্রতিবছর মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। দেবীর কৃপালাভের আশায় উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ, শিক্ষাপ্রতিষ্ঠান ছাড়াও অনেকের বাড়িতে সাড়ম্বরে সরস্বতী পূজার আয়োজন করা হয়।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, সরস্বতী বিদ্যা, জ্ঞান ও ললিতকলার অধিষ্ঠাত্রী দেবী হিসেবে পরিচিত। সরস্বতী দেবী শ্বেতশুভ্রবসনা। দেবীর এক হাতে বেদ, অন্য হাতে বীণা। এ জন্য তাঁকে বীণাপাণিও বলা হয়। শুভ্র রাজহংস দেবীর বাহন।

পুরোহিত নয়ন কৃষ্ণ চক্রবর্তী বলেন গতকাল বৃহস্পতিবার রাত দুইটা সাত মিনিটে শুক্লপক্ষের পঞ্চমী তিথি শুরু হয়েছে। আজ রাত ১২টা ৫৭ মিনিটে এ তিথি শেষ হবে।

উপজেলার মধ্যে সবচেয়ে বেশি পূজা অনুষ্ঠিত হয়

ভাবিচা গ্রামে। এবছর এ গ্রামে নয়টি পূজা অনুষ্ঠিত হয়েছে। ‘ভাবিচা সবুজ সংঘ’ ক্লাবের কার্য নির্বাহী কমিটির সভাপতি টিটু সরকার জানান, আমাদের গ্রামে প্রতিবছর উপজেলার মধ্যে বেশি পূজা অনুষ্ঠিত হয়। এবারও ব্যক্তিগত ও সর্বজনীনসহ নয়টি পূজা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। সবাই একসঙ্গে পুষ্পাঞ্জলি দেওয়া হয়েছে। দর্শণার্থী ভক্তদের জন্য প্রসাদ বিতরণ করা হয়েছে।

গ্রামের বাসিন্দা ও সহকারী শিক্ষক শ্যামল সরকার জানান, দেবীপদে অঞ্জলি দেওয়ার পাশাপাশি বিভিন্ন মণ্ডপে দেবীর সামনে শিশুদের বিদ্যাচর্চার সূচনা হবে ‘হাতেখড়ি’ দিয়ে।

শিক্ষার্থী স্বপ্নীল দাস জানান, এই উৎসবে পঞ্চমী তিথিতে অজ্ঞতার অন্ধকার দূর করতে বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সরস্বতীর চরণে প্রণতি জানিয়ে পুষ্পার্ঘ্য অর্পণ করেছি।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728