IMG-LOGO

শনিবার, ২৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে কোমর বেঁধে চলছে আমন রোপণে কাজপোরশায় পুকুরে শিশুর মর্মান্তিক মৃত্যুক্ষুদ্র নৃ-গোষ্ঠীদের মাঝে বাইসাইকেল, সেলাই মেশিন ও শিক্ষাবৃত্তি বিতরণরাজশাহীর পবায় জমি-সংক্রান্ত বিরোধে নারী নিহত, অভিযুক্তের বাড়িতে আগুনচাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- নরেন্দ্র মোদী সরকারের স্পষ্ট ঘোষণাপদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনতানোরে শিক্ষার্থীদের জলবদ্ধতায় চরম ভোগান্তিফুলবাড়ীতে কেন্দ্রীয় কালিমন্দির থেকে কেন্দ্রীয় শিবমন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিতমহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদেরমাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণরাজশাহীতে ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিতআজ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না’সবুজ নগরী গড়তে জাতীয় পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণ
Home >> টপ নিউজ >> রাজশাহী >> বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ঘুষ দাবি ও হামলা চেষ্টার অভিযোগ

বাঘা পৌরসভার প্রকৌশলীর বিরুদ্ধে ৪ লাখ টাকা ঘুষ দাবি ও হামলা চেষ্টার অভিযোগ

ধূমকেতু প্রতিবেদক,বাঘা : রাজশাহীর বাঘা পৌরসভার এক প্রকৌশলীর বিরুদ্ধে কোভিড-১৯ প্রকল্প ও এডিপির কাজের বিল ছাড় করতে ৪ লাখ টাকা ঘুষ দাবি এবং হামলার চেষ্টার অভিযোগ তুলেছেন এক ঠিকাদার। ঘটনাটি জানিয়ে ভুক্তভোগী ঠিকাদার সংবাদিকদের কাছে লিখিত বিবৃতি দিয়েছেন।

লিখিত বিবৃতিতে ঠিকাদার রবিউল ইসলাম দাবি করেন, বাঘা পৌরসভার কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৪টি প্যাকেজের প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার কাজ তিনি ৬ মাস আগে শেষ করেছেন। কিন্তু ৫ মাস ধরে বিলের জন্য তাগিদ দিলে পৌরসভার প্রকৌশলী তাজুল ইসলাম তার কাছে ৩ লাখ টাকা ঘুষ দাবি করেন বলে অভিযোগ করেন।

তিনি আরও অভিযোগ করেন, ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপি প্রকল্পের আওতায় টেন্ডার আইডি ১২৫৮০১৬ এর ২৫০ মিটার রাস্তার কাজ তার সহধর্মিণীর প্রতিষ্ঠান “মায়ের দোয়া কনস্ট্রাকশন” পায়। ০৩/০৬/২০২৬ তারিখে কাজের গাঁথুনি নিয়ে আপত্তি তুলে প্রকৌশলী তাজুল ইসলাম নতুন করে ১ লাখ টাকা ঘুষ দাবি করেন।

ভুক্তভোগীর দাবি, ০৪/০৬/২০২৬ তারিখ সকালে বিলের তাগিদে গেলে প্রকৌশলী পূর্বের ৩ লাখ ও নতুন ১ লাখ টাকাসহ মোট ৪ লাখ টাকা ঘুষ দাবি করেন। ঘুষ দিতে অস্বীকৃতি জানালে অন্য ঠিকাদারদের সামনে তার ফাইল ছুড়ে ফেলে দিয়ে হামলার উদ্দেশ্য চেয়ার তুলেন বলে লিখিত বিবৃতিতে উল্লেখ করেন তিনি।

ঠিকাদার রবিউল ইসলাম “হামলাকারী, ঘুষখোর, দুর্নীতিবাজ” প্রকৌশলীর বিরুদ্ধে সুষ্ঠু তদন্ত ও উর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।

এ বিষয়ে বাঘা পৌরসভার প্রকৌশলী তাজুল ইসলাম অভিযোগ অস্বীকার করে বলেন , ২০২৫-২০২৬ অর্থ বছরের এডিপি প্রকল্পের আওতায় ২৫০ মিটার রাস্তার কাজ সিডিউল মোতাবেক না করার কারণে ঠিকাদার রবিউল ইসলামকে সিডিউল মোতাবেক কাজের তাগিদ দেন। এটিই ছিল আমার বিরুদ্ধে অভিযোগের মূল কারণ। কাজ ভালো না হলে জনসাধারণ আমাদেরই বলে। আর কাজের ভালো মন্দ দেখভালের দায়িত্ব পালন করতে গিয়ে অনেক সময় অভিযোগের মুখে পড়তে হয়। কোভিড-১৯ প্রকল্পের আওতায় ৪টি প্যাকেজের প্রায় ১ কোটি ২৫ লাখ টাকার বিল প্রসঙ্গে তাজুল ইসলাম বলেন, পৌর সভার ফান্ড থেকে ৮০%টাকা দেওয়া হয়েছে। বাকি ২০%টাকা পিডি অফিস দিবে। সেখানে কাজের গুণগত মানের প্রমাণ সহ ফাইল পাঠানোর পর বিল দেয়।

বাঘা পৌর প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার শাম্মী আক্তার বলেন , প্রকৌশলীর বিরুদ্ধে আনিত অভিযোগ প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। তবে কাজের গুণগত মান নিয়ে তার সাথে বাকবিতন্ডা হয়েছে বলে প্রকোশলী তাকে জানিয়েছেন। ##

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930