IMG-LOGO

শুক্রবার, ২৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ফুলবাড়ীতে কেন্দ্রীয় কালিমন্দির থেকে কেন্দ্রীয় শিবমন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিতমহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদেরমাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণরাজশাহীতে ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিতআজ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না’সবুজ নগরী গড়তে জাতীয় পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণতানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতারগ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগনির মৃত্যুরাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণচাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল ১৬ বিজিবিরাজশাহীতে বিআরটিএর পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভাসম্পত্তি দখল ও জাল ওয়ারিশ সনদের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ট্রাফিক ও আইন সচেতনতায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিত
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদেরমাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদেরমাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ

ধূমকেতু প্রতিবেদক,মহাদেবপুর : নওগাঁর মহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর ১৩৭ জন উপকারভোগীদের মাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণ করা হয়েছে।

গতকাল শুক্রবার (২৪ জুলাই) সকালে পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসনের আয়োজনে ২০২৫-২০২৬ অর্থ বছরের সমতলের ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর জন্য বাস্তবায়নাধীন উন্নয়ন সহায়তা শীর্ষক কর্মসূচীর আওতায় এ বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থী ও নারীদের হাতে এসব বাইসাইকেল ও সেলাই মেশিন তুলে দেন নওগাঁ-৩ (মহাদেবপুর-বদলগাছী) আসনের সাংসদ সদস্য মো. ফজলে হুদা বাবুল।
উপজেলা নির্বাহী অফিসার মানজুরা মুশাররফ এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারি কমিশনার (ভূমি) জান্নাতুন নাঈম বিনতে আজিজ, থানার অফিসার ইনচার্জ মো. ওমর ফারুক, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল হান্নান, সাবেক ছাত্রনেতা মো. মিরাজুল ইসলাম মিরাজ, সফাপুর ইউপি চেয়ারম্যান মো. শামসুল আলম বাচ্চু, উপজেলা সমাজসেবা অফিসার মো. রেজওয়ানুল হক, প্রকল্প বাস্তবায়ন কমকর্তা মো. গোলাম রাব্বানী।

উপজেলা একাডেমিক সুপার ভাইজার মো. ফরিদুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সহ সভাপতি ইমরুল কায়েস সাজু, সাধারণ সম্পাদক মতিউর রহমান মতি, উপজেলা তাঁতি দলের সভাপতি মো. সেকেন্দার আলী, খাজুর ইউপি চেয়ারম্যান মো. বেলাল উদ্দীন, হাতুড় ইউপি চেয়ারম্যান মো. এনামুল হক, চাঁন্দাশ ইউপি চেয়ারম্যান মো. মাহমুদান নবী রিপন সহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি এবং উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এ সময় উপজেলার বিভিন্ন মাধ্যমিক বিদ্যালয়ের ৮২ জন ক্ষুদ্র নৃ গোষ্ঠীর শিক্ষার্থীকে বাইসাইকেল ও ৫৫ জন নারীকে সেলাই মেশিন দেয়া হয়। #

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ