IMG-LOGO

শুক্রবার, ২৪ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৯ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল ১৬ বিজিবিরাজশাহীতে বিআরটিএর পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতসফর সংক্ষিপ্ত করে দেশে ফিরছেন স্পিকারগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির সভাসম্পত্তি দখল ও জাল ওয়ারিশ সনদের অভিযোগ, প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনায় সংবাদ সম্মেলনচাঁপাইনবাবগঞ্জে শিক্ষার্থীদের ট্রাফিক ও আইন সচেতনতায় বিশেষ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে শিক্ষার্থীদের মাঝে স্কুলব্যাগ ও শিক্ষা উপকরণ বিতরণতানোরে ৩০ বছর ধরে জমি দখল প্রশাসনের হস্তক্ষেপ কামনা সাত পরিবারেরগোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানাশুধু মাদক সেবীদের আটক করে লাভ হবে না, মাদক কারবারিদেরকে দ্রুত আইনের আওতায় আনতে হবে : এমপি মিলনরাষ্ট্রপতি সাহাবুদ্দিন কি পদত্যাগ করছেন, রাষ্ট্রপতি পদে নতুন মুখকেচট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা শুরু ২৭ জুলাইপোরশায় শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও শিক্ষাবৃত্তি বিতরণচাঁপাইনবাবগঞ্জের নাচোলে টিসিবির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড, ভেতর থেকে উদ্ধার ভ্যানচালকের মরদেহ‘২০৩৪ সালের মধ্যে বাংলাদেশ হবে ট্রিলিয়ন ডলারের দেশ’
Home >> টপ নিউজ >> রাজশাহী >> রাজশাহীতে বিআরটিএর পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

রাজশাহীতে বিআরটিএর পেশাজীবী গাড়িচালকদের দক্ষতা ও সড়ক নিরাপত্তা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক : বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) রাজশাহী সার্কেলের উদ্যোগে পেশাজীবী গাড়িচালকদের পেশাগত দক্ষতা বৃদ্ধি ও সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতা তৈরির লক্ষ্যে এক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় রাজশাহী বিআরটিএ সার্কেল অফিসে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে বিভিন্ন শ্রেণির পেশাজীবী গাড়িচালক অংশগ্রহণ করেন।

কর্মশালায় বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে ট্রাফিক আইন মেনে চলার কোনো বিকল্প নেই। নিরাপদ ও শৃঙ্খলাপূর্ণ যান চলাচল নিশ্চিত করতে চালকদের দায়িত্বশীল আচরণ, বৈধ ড্রাইভিং লাইসেন্স বহন, যানবাহনের ফিটনেস নিশ্চিত করা, নির্ধারিত গতিসীমা অনুসরণ, অতিরিক্ত যাত্রী ও মালামাল বহন থেকে বিরত থাকা এবং মাদকাসক্ত অবস্থায় গাড়ি না চালানোর ওপর গুরুত্বারোপ করা হয়। পাশাপাশি পথচারীদের প্রতি সহনশীল আচরণ, ট্রাফিক সংকেত ও সড়ক চিহ্ন মেনে চলা এবং দুর্ঘটনা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানানো হয়।

প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিআরটিএ রাজশাহী বিভাগীয় অফিসের পরিচালক (ইঞ্জিনিয়ারিং) পার্কন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন বিআরটিএ রাজশাহী সার্কেলের সহকারী পরিচালক (ইঞ্জিনিয়ারিং) শাহজামান হক, রাজশাহীর অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট উম্মে কুলসুম সম্পা, রাজশাহী মেডিকেল কলেজের প্রভাষক ডা. মো. এহসানুল হক এবং রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) ট্রাফিক ইন্সপেক্টর মো. আনোয়ার হোসেন।

এছাড়াও কর্মশালায় উপস্থিত ছিলেন বিআরটিএর মোটরযান পরিদর্শক মো. মোশারফ হোসেন ও মো. সুমন হোসেনসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।

অনুষ্ঠানে প্রশিক্ষকরা সড়ক পরিবহন আইন, নিরাপদ ড্রাইভিং কৌশল, দুর্ঘটনা প্রতিরোধে করণীয়, প্রাথমিক চিকিৎসার ধারণা এবং যাত্রীসেবার মান উন্নয়নে বিভিন্ন দিক তুলে ধরেন। অংশগ্রহণকারী চালকদের দক্ষতা ও সচেতনতা বৃদ্ধির মাধ্যমে নিরাপদ সড়ক নিশ্চিত করতে এ ধরনের প্রশিক্ষণ নিয়মিত আয়োজনের ওপর গুরুত্বারোপ করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ