IMG-LOGO

রবিবার, ১২ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

২৮ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ২৬ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
রাজশাহীতে গণমাধ্যম ও সুশীল সমাজের মতবিনিময় সভামহাদেবপুরে বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষে আলোচনাসভা ও শ্রেষ্ঠ কর্মীদের সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিতভূমিমন্ত্রীকে গাছ উপহার দিয়ে রাজশাহীতে বৃক্ষরোপন কর্মসূচি শুরুউচ্চশিক্ষায় অ্যাক্রেডিটেশন বিষয়ে এনবিআইইউতে কর্মশালাতানোরে গভীর রাতে দোকানে অগ্নিসংযোগের অভিযোগগোদাগাড়ীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গৃহবধূর মৃত্যু: এলাকায় শোকের ছায়ারাসিক প্রশাসকের সাথে ইলেকট্রিকমিস্ত্রি শ্রমিক ইউনিয়ন নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎসিংড়ায় বিশ্ব জনসংখ্যা দিবস পালিতচাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পৃথক দুটি অভিযান ভারতীয় নেশা জাতীয় এস্কাফ সিরাপ জব্দবাগমারায় অনলাইন জুয়ার ফাঁদে যুব সমাজ, পুলিশের জালে আটক ৫চাঁপাইনবাবগঞ্জে পুলিশের অভিযানে ৭ হাজার পিস ইয়াবা ও মোটরসাইকেল জব্দ‘আবহাওয়া দেখে এইচএসসি পরীক্ষা নিয়ে সিদ্ধান্ত’সুরা বাকারার বরকতময় দোয়া ৭টিজিআর চাল পেল রাজশাহীর ৫০ টি দৃষ্টি প্রতিবন্ধী পরিবারদেশের ৪ নদীর পানি এখনো বিপৎসীমার ওপরে
Home >> টপ নিউজ >> রাজশাহী >> জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা

জামালপুরের বকশীগঞ্জ সীমান্তে পুশইনের শিকার সেই বৃদ্ধ গোদাগাড়ীর বাসিন্দা

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : জামালপুরের বকশীগঞ্জ উপজেলার কামালপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) পুশইনের শিকার হয়ে শূন্যরেখায় আটকে থাকা সেই বৃদ্ধের পরিচয় মিলেছে। তিনি রাজশাহী জেলার গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের চান্দলাই গ্রামের স্থায়ী বাসিন্দা ও বাংলাদেশি নাগরিক। তার নাম ষষ্টি চন্দ্র বর্মন।

প্রায় ২৪ ঘণ্টা নো-ম্যানস ল্যান্ডে অবরুদ্ধ থাকার পর বৃহস্পতিবার (১১ জুন) সকাল সাড়ে ৭টার দিকে সীমান্তের ১০৮২ নম্বর আন্তর্জাতিক পিলারের সামনে থেকে তাকে উদ্ধার করে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বর্তমানে তিনি জামালপুরের বকশীগঞ্জ থানা হেফাজতে রয়েছেন।

ভিডিও দেখে পরিচয় শনাক্ত:
সীমান্তে আটকে থাকার সময় সামাজিক যোগাযোগমাধ্যমে ওই বৃদ্ধের একটি ভিডিও দ্রুত ছড়িয়ে পড়ে। ভিডিওটি রাজশাহীতে তার পরিবারের সদস্যদের নজরে আসলে তারা তাৎক্ষণিকভাবে বিজিবির সঙ্গে যোগাযোগ করেন। পরবর্তীতে বিজিবি তার জাতীয় পরিচয়পত্র ও পারিবারিক তথ্য যাচাই-বাছাই করে নাগরিকত্ব নিশ্চিত করে উদ্ধার।

ষষ্টি চন্দ্র বর্মনের ছোট ভাই ভবানী বর্মন এবং বড় মেয়ের জামাই গৌড় বর্মন জানান, ষষ্টি চন্দ্র কিছুটা মানসিক ভারসাম্যহীনতায় ভুগছেন। সংসারে সঠিক মনোযোগ না থাকায় তিনি প্রায়ই বাড়ি থেকে বেরিয়ে যেতেন এবং নিখোঁজ থাকতেন। খবর পেয়ে তারা ইতোমধ্যে রাজশাহী গোদাগাড়ী থেকে জামালপুরের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
সীমান্তে টানটান উত্তেজনা:

এর আগে কামালপুর সীমান্তে ওই বৃদ্ধকে বাংলাদেশে জোরপূর্বক পুশইন করার চেষ্টা করে বিএসএফ। এতে বিজিবি ও স্থানীয় গ্রামবাসীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়। একপর্যায়ে বিজিবি ও বিএসএফের মধ্যে সীমান্তে চরম উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়, যা সীমান্তজুড়ে ব্যাপক আলোড়ন ও সমালোচনার জন্ম দেয়।

বকশীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মকবুল হোসেন জানান, “বিজিবি ওই বৃদ্ধকে উদ্ধার করে থানা হেফাজতে পাঠিয়েছে। আমরা তার জাতীয় পরিচয়পত্র হাতে পেয়েছি। তার স্বজনরা রাজশাহী গোদাগাড়ীতে থেকে ইতোমধ্যে বকশীগঞ্জের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। তারা থানায় এসে পৌঁছালে আইনি প্রক্রিয়া শেষে বৃদ্ধকে পরিবারের কাছে বুঝিয়ে দেওয়া হবে।”

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930