IMG-LOGO

শনিবার, ২৫ই জুলাই ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ, ১০ই সফর ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ১ কেজি হেরোইন ও ৯০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদশিক্ষামন্ত্রীর পদত্যাগের দাবি মানা হবে না- নরেন্দ্র মোদী সরকারের স্পষ্ট ঘোষণাপদত্যাগ করেছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিনতানোরে শিক্ষার্থীদের জলবদ্ধতায় চরম ভোগান্তিফুলবাড়ীতে কেন্দ্রীয় কালিমন্দির থেকে কেন্দ্রীয় শিবমন্দিরে উল্টো রথযাত্রা অনুষ্ঠিতমহাদেবপুরে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর শিক্ষার্থী ও নারীদেরমাঝে বাইসাইকেল ও সেলাই মেশিন বিতরণরাজশাহীতে ২১তম অ্যাস্ট্রো-অলিম্পিয়াড ২০২৬-এর আঞ্চলিক পর্ব অনুষ্ঠিতআজ পদত্যাগ করছেন রাষ্ট্রপতি সাহাবুদ্দিন‘শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ ছাড়া আন্দোলন থামবে না’সবুজ নগরী গড়তে জাতীয় পেশাজীবী দলের উদ্যোগে রাজশাহীতে বৃক্ষরোপণতানোরে ১৫০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মাদক কারবারি গ্রেফতারগ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে দগ্ধ মামা-ভাগনির মৃত্যুরাণীনগরে শিক্ষার্থীদের মাঝে গাছের চারা বিতরণচাঁপাইনবাবগঞ্জে গোমস্তাপুর সীমান্ত দিয়ে ৭ জনকে পুশ-ইনের চেষ্টা রুখে দিল ১৬ বিজিবি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা

গোদাগাড়ীতে পরিবেশ দূষণের দায়ে নাবা পোল্ট্রি ফার্মকে ৪ লাখ টাকা জরিমানা

ধূমকেতু প্রতিবেদক,গোদাগাড়ী : রাজশাহীর গোদাগাড়ীতে প্রশাসনের অগোচরে রাতের অন্ধকারে ফসলি জমিতে মুরগির বিষ্ঠা (মল) ফেলে পরিবেশ নষ্ট করার অপরাধে নাবিল গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান ‘নাবা পোল্ট্রি ফার্ম’ নামের একটি প্রতিষ্ঠানকে ৪ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। অনাদায়ে জড়িতদের ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। জরিমানা অনাদায়ে দণ্ডপ্রাপ্তরা তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে মুক্তি পান।

বুধবার রাতে উপজেলার রিশিকুল ইউনিয়নের ঝিকড়াপাড়া উলিপুর এলাকায় এই অভিযান পরিচালনা করেন গোদাগাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসরাত জাহান।

দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন,নাবা পোল্ট্রি ফার্মের এজিএম ডাঃ ইকবাল হোসেন (৪৫) এবং প্রশাসনিক কর্মকর্তা কামরুজ্জামান। তারা দুজনেই ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার রওশন আলীর ছেলে।

স্থানীয় ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে,নাবিল গ্রুপ এর অঙ্গ প্রতিষ্ঠান নাবা পোল্ট্রি ফার্ম কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে রাতের অন্ধকারে রিশিকুল ঝিকড়াপাড়া উলিপুর এলাকার বিভিন্ন কৃষি জমিতে মুরগির বিষ্ঠা ফেলে আসছিল। এর ফলে এলাকায় তীব্র দুর্গন্ধ ছড়ানোর পাশাপাশি মশা, মাছি ও বিভিন্ন ক্ষতিকর পোকামাকড়ের উপদ্রব মারাত্মকভাবে বৃদ্ধি পায়। এতে অতিষ্ঠ হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দা ও পথচারীরা।

পরিবেশ দূষণের এমন সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে বুধবার রাতে সেখানে আকস্মিক অভিযান চালান ইউএনও ইসরাত জাহান। ঘটনাস্থলে সত্যতা পেয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে দুই কর্মকর্তাকে ৪ লাখ টাকা জরিমানা করা হয়।

অভিযান শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জানান, পরিবেশের ক্ষতি করে এবং জনস্বাস্থ্য হুমকিতে ফেলে কেউ পার পাবে না। জনস্বার্থে পরিবেশ দূষণ বিরোধী এ ধরনের অভিযান আগামীতেও অব্যাহত থাকবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

July 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930