IMG-LOGO

বুধবার, ১৪ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

১ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
স্বতন্ত্র প্রার্থী শিমুল মনোনয়ন বৈধ ঘোষণাবিএনপি প্রার্থীকে শরীফ উদ্দিনকে কারন দর্শানো নোটিশআসামি ধরতে গিয়ে হামলার শিকার পুলিশ সদস্যপোস্টাল ব্যালটে আগে কয়েকটি দলের প্রতীক ‘উদ্দেশ্যমূলক’চাঁপাইনবাবগঞ্জে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের অর্ধশত নেতাকর্মীর বিএনপিতে যোগদানগোদাগাড়ীতে ২ হাজার পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার করেছে থানা পুলিশএকটি দল আখিরাতে দোহায় দিয়ে জনগনকে বিভ্রান্ত করছে-আবু সাইদ চাঁদএআই সহায়ক, বিপর্যয়ের কারণ নয় – বাউবির ট্রেজারারবাগমারায় অবৈধভাবে কৃষিজমির টপসয়েল কাটার বিরুদ্ধে অভিযান, এস্কেভেটর অকেজোমান্দায় শীতার্ত মানুষের মাঝে সিসিডিবির কম্বল বিতরণবাগমারায় মাধ্যমিক পর্যায়ে শ্রেষ্ঠ প্রধান শিক্ষক আসাদুল ইসলামনিয়ামতপুরে নিখোঁজ ব্যক্তিকে পরিবারে পৌঁছে দিয়ে প্রশংসায় ভাসছেন গ্রাম পুলিশপোরশায় এক নারীসহ ওয়ারেন্টের সাত আসামী আটকবেগম খালেদা জিয়া সার্বক্ষণিক জনগণের কথা ভাবতেন: মিলনসিংড়ার শ্রেষ্ঠ প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত অধ্যক্ষ রকিবুল ইসলাম
Home >> টপ নিউজ >> প্রবাস >> আরও ১৩ জেলার নিয়ন্ত্রণ নিল তালেবান

আরও ১৩ জেলার নিয়ন্ত্রণ নিল তালেবান

ধূমকেতু নিউজ ডেস্ক : ২৪ ঘন্টায় আফগানিস্তানের আরও ১৩ জেলা দখলে নিয়েছে তালেবান যোদ্ধারা। মার্কিন সেনা প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হওয়ার পর থেকে দেশটির বিভিন্ন এলাকা দখলে নিচ্ছে সশস্ত্র গোষ্ঠীটি।

আল আরাবিয়ার খবরে বলা হয়, রাজধানী কাবুল ও ৩৪টি প্রাদেশিক রাজধানী ছাড়াও ৩৭২টি জেলার মধ্যে ১১০টি দখল করেছে তালেবান।

আফগান প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, গত ২৪ ঘণ্টায় প্রতিরক্ষা বাহিনীর সঙ্গে সংঘর্ষে ২২৪ তালেবান যোদ্ধা নিহত হয়েছে।

অন্যদিকে, মার্কিন সেনা প্রত্যাহার প্রক্রিয়া শুরু হওয়ার পর আফগান প্রশাসনে হতাশা বিরাজ করছে।

আল আরাবিয়া জানিয়েছে, সেনাবাহিনীর সঙ্গে তালেবানদের তীব্র লড়াইয়ে সাধারণ জনগণ বেশ আতঙ্কে দিন কাটাচ্ছে। তারা চায় যে কোনো একপক্ষের বিজয়ের মাধ্যমে এই লড়াইয়ের অবসান হোক।

আফগানিস্তানে তালেবানদের অব্যাহত অভিযানের বিষয়ে আন্তর্জাতিক সম্প্রদায়ের কোনো কার্যকর প্রতিক্রিয়া এখনও দেখা যায়নি। যার অর্থ অনেকেই মনে করছে তালেবানদের প্রতি তাদের সমর্থন রয়েছে।

২০০১ সালের ১১ সেপ্টেম্বর নিউইয়র্ক, ওয়াশিংটন ডিসি ও পেনসিলভানিয়ায় সন্ত্রাসী হামলা চালানোর পর আফগানিস্তানে হামলার লক্ষ্যবস্তুতে পরিণত করে যুক্তরাষ্ট্র।

তৎকালীন বুশ প্রশাসন ৯/১১ এর হামলায় আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠন আল-কায়েদার যোগসূত্র রয়েছে-এমন ঘোষণা দিয়ে সে সময় তালেবানদের দখলে থাকা আফগানিস্তানে আশ্রয় নেওয়া আল-কায়েদার বিরুদ্ধে যুদ্ধ শুরু করে।

প্রায় দুই দশকের এই যুদ্ধ শেষের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও ন্যাটোর সেনারা ইতোমধ্যে দেশটির সবচেয়ে বড় বাগরাম বিমানঘাঁটি ত্যাগ করেছে।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দারা জানিয়েছে, আগামী সেপ্টেম্বরের মধ্যে সেনা প্রত্যাহার করা হলে তালেবান ৬ থেকে ১২ মাসের মধ্যে আফগানিস্তানের ক্ষমতা দখল করবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031