IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নিয়ামতপুরে বিরসা মুন্ডার ১৫১ তম জন্ম দিবস উদযাপনপাঁচ ধাপে ৪৩০০ ইউপি নির্বাচন হবে, সংলাপ ১০ ডিসেম্বরের মধ্যেথাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জন
Home >> টপ নিউজ >> প্রবাস >> পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ-নির্যাতন

পাকিস্তানে আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ-নির্যাতন

ধূমকেতু নিউজ ডেস্ক : আফগান রাষ্ট্রদূতের মেয়ে সিলসিলা আলিখিল পাকিস্তানের ইসলামাবাদে অপহরণ ও নির্যাতনের শিকার হয়েছেন. এমনটাই জানিয়েছে বিবিসি। শুক্রবার বাড়ি ফেরার পথে তিনি অপহরণ ও নির্যাতনের শিকার হন। অপহরণ ও নির্যাতনের কয়েক ঘন্টা পর তাকে ছেড়ে দেয় দুর্বৃত্তরা। বিষয়টি এক বিবৃতিতে জানিয়েছে, আফগানিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আফগান রাষ্ট্রদূত নাজিব আলিখিল জানিয়েছেন, তার মেয়ে সিলসিলাকে উদ্ধার করার পর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এখন ভাল আছেন তিনি।

পরে পাকিস্তান কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করে জানায়, ২০ বছর বয়সি সিলসিলা আলিখিলকে অপহরণ ও নির্যাতন করা হয়েছে। তবে কারা এ ঘটনা সঙ্গে জড়িত তা এখনও নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে, বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার আহ্বান জানিয়েছে আফগান পররাষ্ট্র মন্ত্রণালয়। একইসঙ্গে কূটনীতিকসহ তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তার বিষয়টি নিশ্চিত করার আহ্বানও জানায় তারা।

সম্প্রতি পাকিস্তান ও আফগানিস্তানের মধ্যে এক ধরণের চাপা উত্তেজনা বিরাজ করছে। মার্কিন সেনা প্রত্যাহারের পর থেকে আফগানিস্তানে তালেবানরা আধিপত্য বিস্তার শুরু করেছে। এর মধ্যে নারীদের বিভিন্ন ইস্যুতে নিষেধাজ্ঞাসহ বিভিন্ন অঞ্চলে সহিংসতার খবরও প্রকাশিত হচ্ছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলোতে। এরমাঝেই আফগান রাষ্ট্রদূতের মেয়েকে অপহরণ ও নির্যাতনের ঘটনা ঘটল।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31