IMG-LOGO

শনিবার, ২৭ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই মহররম ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
দুর্গাপুরে সরকারি রাস্তা দখলের অভিযোগের জেরে আইনজীবীর সাইনবোর্ড ভাঙচুর, থানায় জিডি‘গুমের শিকার পরিবারের জন্য বিশেষ ভাতা চালুর উদ্যোগ নেওয়া হবে’বাগমারায় জামায়াতের মাদকবিরোধী র‍্যালিসিংড়া পৌরসভার ২৭ কোটি টাকার বাজেট ঘোষণাবাগমারায় প্রধান শিক্ষকের কক্ষে ঢুকে হুমকির অভিযোগশুধু আইন প্রয়োগ করলেই মাদক নির্মূল সম্ভব নয়: ডিসি. মুসা জঙ্গীবাগমারায় সাত দিনেও খোঁজ মেলেনি নিখোঁজ শরিফারমাদক কারবারীরা দেশ জাতি ও সমাজের শত্রু, এদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিতে হবে: ভুমিমন্ত্রী মিনুগোদাগাড়ীতে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের অবহিতকরণ সভা, লক্ষ্যমাত্রা ৪৮ হাজার শিশুবাঘায় ভ্যান থেকে ছিটকে পড়ে ভটভটির চাপায় প্রথম শ্রেণির শিক্ষার্থী নিহততানোরে শিক্ষক সমিতির অবসরকালীন চেক বিতরণ ও বার্ষিক ভোজপুঠিয়ায় জেলা যুবদলের অবস্থান কর্মসূচিতিস্তা প্রকল্পে কারিগরি ও অর্থনৈতিক সহায়তার আশ্বাস চীনেরবুধপাড়া আলিম মাদ্রাসার নতুন ৪র্থ তলার ভবনের উদ্বোধন,কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা এবং বৃক্ষরোপণ করলেন রাসিক প্রশাসকরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ৩১
Home >> টপ নিউজ >> প্রবাস >> বন্যার পর চীনে এবার ঘূর্ণিঝড় ‘ইন-ফা’র আঘাত

বন্যার পর চীনে এবার ঘূর্ণিঝড় ‘ইন-ফা’র আঘাত

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারি বৃষ্টিতে গত সপ্তাহ ধরে বিপর্যস্ত চীনের কয়েকটি প্রদেশ। বন্যা ও ভূমিধসে দেশটিতে এখন পর্যন্ত অন্তত ৫৮ জনের মৃত্যু হয়েছে। সবচেয়ে বেশি খারাপ পরিস্থিতি তৈরি হয়েছে হেনান প্রদেশে। এর মাঝেই আজ রোববার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে দেশটির পূর্ব উপকূলের ঝউশান শহরে আঘাত হানে শক্তিশালী টাইফুন ইন-ফা। বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে। টাইফুনের আঘাতে এখনো কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

চীনের রাষ্ট্রীয় গণমাধ্যমের বরাত দিয়ে বিবিসি আরও জানায়, টাইফুনের প্রভাবে সাগর উত্তাল হতে পারে। ঝড়ের গতিবেগ ঘণ্টায় ১৩৭ কিলোমিটার পর্যন্ত পৌঁছেছে বলে জানা গেছে। সতর্কতা জারি করে উপকূলের মানুষকে অন্যত্র সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে।

ইন-ফার প্রভাবে ঝউশান শহরে বিমান ও রেল যোগাযোগ বন্ধ রাখা হয়েছে। সাংহাইয়ের দক্ষিণে একটি বন্দর থেকে সরিয়ে নেওয়া হয়েছে বেশ কয়েকটি জাহাজ। শহরটিতে বেশকিছু পার্ক ও জাদুঘর বন্ধ ঘোষণা করা হয়েছে।

বন্যার পর চীনে এবার ঘূর্ণিঝড় ‘ইন-ফা’র আঘাত

বার্তা সংস্থা সিনহুয়া জানায়, ক্ষয়ক্ষতি মোকাবিলায় ঝেজিয়াং প্রদেশে কর্তৃপক্ষ স্কুল, বাজার ও ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রাখার নির্দেশনা দিয়েছে।

টাইফুন ইন-ফা নিয়ে পূর্বাভাস দিয়েছে জাপান ও চীনের আবহাওয়া অধিদফতরগুলোও। জাপানের আবহাওয়া অফিস বলছে, পূর্ব উপকূল থেকে টাইফুনটি পশ্চিমে হ্যাংঝউ শহরের দিকে এগিয়ে যাবে।

এদিকে গত সপ্তাহে চীনের মধ্যাঞ্চলীয় প্রদেশ হেনানে আঘাত হানা প্রবল বন্যায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮ জনে। প্রাণ বাঁচাতে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে অন্তত ৪ লাখ ৯৫ হাজার বাসিন্দাকে। অনেকেই বিশুদ্ধ পানি ও খাবারবিহীন অবস্থায় আটকা পড়েছেন। আশঙ্কা করা হচ্ছে ভূমিধসে আটকা পড়ে থাকতে পারে আরও বহু মানুষ। এখনো উদ্ধার তৎপরতা চালাচ্ছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031