IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
থাইল্যান্ডের পর্যটন দ্বীপে একের পর এক ভবনে আগুনে নিহত ১১ফুলবাড়ীর সীমান্তঘেঁষা গ্রামে ঐতিহ্যবাহী নবান্ন উৎসব, আনন্দে মাতলেন গ্রামবাসীগোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি, বডি ক্যামেরা ও ড্রোন দিয়ে নজরদারিবঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘আকভানের’ প্রভাব বাংলাদেশে পড়বে কিবাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনী
Home >> টপ নিউজ >> প্রবাস >> বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের ২১ কোটি ৮ লাখ ছাড়িয়েছে

বিশ্বজুড়ে করোনায় আক্রান্তের ২১ কোটি ৮ লাখ ছাড়িয়েছে

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বজুড়ে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা ২১ কোটি ৮ লাখ ছাড়িয়েছে। আর করোনায় মৃতের সংখ্যা ছাড়িয়েছে ৪৪ লাখ ১৪ হাজার।

জনস হপকিন্স বিশ্ববিদ্যালয়ের সেন্টার ফর সিস্টেম সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিংয়ের (সিএসএসই) তথ্য অনুযায়ী, শনিবার সকাল পর্যন্ত বিশ্বব্যাপী করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২১ কোটি ৮ লাখ ২০ হাজার ৫১৭ জনে। তাদের মধ্যে মৃত্যু হয়েছে ৪৪ লাখ ১৪ হাজার ৮৪০ জনের।

বিশ্বে করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা সবচেয়ে বেশি যুক্তরাষ্ট্রে। শনিবার সকাল পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ৭৬ লাখ ১৩ হাজার ৪৯০ জন। আর এই মহামারিতে দেশটিতে মৃত্যু হয়েছে ৬ লাখ ২৭ হাজার ৮৪৩ জনের। করোনার সংক্রমণ দেশটিতে কমে গেলে গত কয়েক মাসে ফের বেড়েছে। গত ২৮ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ৩০ লাখ ১০ হাজার ৪৯৩ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৫ হাজার ৬১ জন।

আক্রান্তের দিক থেকে দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারত মৃত্যু বিবেচনায় আছে তৃতীয় স্থানে। এ পর্যন্ত দেশটিতে আক্রান্তের সংখ্যা ৩ কোটি ২৩ লাখ ৫৮ হাজার ৮২৯ জন। আর মৃত্যু হয়েছে ৪ লাখ ৩৩ হাজার ৫৮৯ জনের। গত ২৮ দিনে আক্রান্তের দিক থেকেও দ্বিতীয় অবস্থানে রয়েছে দেশটি। এ সময় দেশটিতে আক্রান্ত হয়েছে ১০ লাখ ৬৫ হাজার ৭৬৭ জন। আর করোনায় আক্রান্ত হয়ে মারা গেছে ১৪ হাজার ১১৯ জন।

যুক্তরাষ্ট্রের পর মৃত্যু বিবেচনায় করোনায় সবচেয়ে ক্ষতিগ্রস্ত দেশ ব্রাজিল। লাতিন আমেরিকার এই দেশটিতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ২ কোটি ৫ লাখ ২৮ হাজার ৯৯ জন এবং মৃত্যু হয়েছে ৫ লাখ ৭৩ হাজার ৫১১ জনের। গত ২৮ দিনে ব্রাজিলে আক্রান্ত হয়েছে ৯ লাখ ৭০ হাজার ৫০১ জন। আর করোনায় মারা গেছে ২৫ হাজার ৬২৫ জন।

মৃত্যু বিবেচনায় যুক্তরাষ্ট্রের প্রতিবেশী মেক্সিকো চতুর্থ স্থানে আছে। মেক্সিকোতে এখন পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৩১ লাখ ৯৭ হাজার ১০৮ জন এবং মৃত্যু হয়েছে ২ লাখ ৫২ হাজার ৮০ জনের। গত ২৮ দিনে দেশটিতে আক্রান্ত হয়েছে ৪ লাখ ৬৫ হাজার ৬৩৫ জন। আর করোনায় মারা গেছে ১৩ হাজার ৬৭৯ জন।

২০১৯ সালের ডিসেম্বরে চীন থেকে সংক্রমণ শুরু হওয়ার পর বিশ্বব্যাপী ছড়িয়েছে প্রাণঘাতী করোনাভাইরাস। গত বছরের ১১ মার্চ করোনাভাইরাস সংকটকে মহামারি ঘোষণা করে বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও)।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31