IMG-LOGO

মঙ্গলবার, ১০ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় বিএনপি নেতার উদ্যোগে ইফতার মাহফিলবাঘায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপনকেশরহাটে বিএনপির সংবাদ সম্মেলননিয়ামতপুরে দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতবাগমারায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে র‍্যালি ও অগ্নিনির্বাপক মহড়ারাজশাহীতে এনসিপি সাংগঠনিক বিভাগীয় ইফতার মাহফিল অনুষ্ঠিতপুঠিয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস-২০২৬ অনুষ্ঠিতধামইরহাটে জাতীয় দুর্যোগ প্রস্ততি দিবস উপলক্ষে ভূমিকম্প ও অগ্নিকান্ড মহড়ারাণীনগরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালিতমান্দায় বিদ্যালয়ের সম্পত্তি দখলের চেষ্টা ভূমিদস্যুদের বিরুদ্ধেগোমস্তাপুরে হাসপাতালের চিকিৎসক ও নার্সদের সাথে এমপির মতবিনিময়পোরশায় আগ্নিকান্ডে ক্ষতিগ্রস্ত দুই আদিবাসী বারকে প্রশাসনের সহায়তা প্রদানসিংড়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস পালনমেধাবী ছাত্রীর লেখাপড়ার খরচ দিয়ে প্রশংসায় চারঘাটের ইউএনওগোমস্তাপুরে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উদযাপন
Home >> টপ নিউজ >> লাইফস্টাইল >> অল্প উপকরণে রাঁধুন মালাই চিকেন কারি

অল্প উপকরণে রাঁধুন মালাই চিকেন কারি

ধূমকেতু নিউজ ডেস্ক : মুরগির যে কোনো পদ ছোটরা যেমন পছন্দ করে তেমনি বড়রাও কিন্তু সবজি কিংবা মাছের চেয়ে মাংসই বেশি পছন্দ করেন। তাই তো সপ্তাহে দু-তিনদিন মেন্যুতে মুরগি রাখেন অনেকে। একঘেয়েমি রান্না খেয়ে যারা কিছুটা বিরক্ত হচ্ছেন, তাদের জন্য আজকের রেসিপি। স্বাদ বদলাতে রাঁধুন মালাই চিকেন কারি।

অল্প উপকরণে খুব কম সময়ে রান্না করে ফেলতে পারবেন এটি। অল্প উপকরণ হলেও স্বাদে হার মানাবে অথেনটিক যে কোনো মুরগির রেসিপি। চলুন জেনে নেওয়া যাক মালাই চিকেন কারি রান্নার সহজ রেসিপিটি-

উপকরণ

১. মুরগির মাংস ৫০০ গ্রাম
২. রসুন বাটা ১ চা চামচ
৩. ফ্রেশ ক্রিম ১ কাপ
৪. লেবুর রস ১/২ চা চামচ
৫ .দুধ ১ কাপ
৬. তেজপাতা ২/৩টা
৭. ঘি ১ টেবিল চামচ
৮. পেঁয়াজ কুঁচি ১টি
৯. এলাচ গুঁড়া ২ টি
১০. দারুচিনি ১-২ টা
১১. আদা বাটা ২ চা চামচ
১২.বাদাম বাটা ১ টেবিল চামচ
১৩. কসৌরি মেথি ২ চা চামচ
১৪. কালো গোলমরিচ প্রয়োজন মতো
১৫. লবণ স্বাদমতো

পদ্ধতি

প্রথমে মুরগির মাংস ভালোভাবে ধুয়ে পানি ঝড়িয়ে নিন। এবার বাটিতে মুরগির মাংস নিন। এতে গোলমরচি ও লবণ দিয়ে মেরিনেট করে ফ্রিজে রাখুন ২ ঘণ্টা। এবার মেরিনেট করা মাংসের সঙ্গে আদা বাটা, রসুন বাটা, বাদাম বাটা, লেবুর রস ও ক্রিম ভালো ভাবে মিশিয়ে আবারও ২০ মিনিট রেখে দিন।

চুলায় একটি প্যান বসিয়ে হালকা গরম করে নিন। ঘি দিয়ে অপেক্ষা করুন গরম হওয়া পর্যন্ত। এবার পেঁয়াজ, এলাচ দিয়ে ভাজতে খাকুন। ভাজা হলে তাতে মেরিনেট করা মাংস দিয়ে ভালোভাবে ৮-১০ মিনিট কষিয়ে রান্না করুন। এই পর্যায়ে খানিকটা দুধ, তেজপাতা, দারুচিনি, কসৌরি মেথি দিয়ে আবারও রান্না করুন কিছুক্ষণ। মাংস ভালো মতো সিদ্ধ হয়ে ঝোল কমে এলে চুলা বন্ধ করে ঢেকে রাখুন ৪ থেকে ১০ মিনিট। ব্যাস তৈরি হয়ে গেলো মালাই চিকেন কারি। এবার গরম গরম ভাত, পোলাও কিংবা রুটি-পরোটার সঙ্গে পরিবেশন করুন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728