IMG-LOGO

শুক্রবার, ১৩ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৫ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ঠাকুরগাঁও সদর আসনে বিজয়ী মির্জা ফখরুলনওগাঁ-২ আসনে বেসরকারীভাবে জামায়াতের প্রার্থীর বিজয়ীরাজশাহী বিভাগে ২৮ আসনে এগিয়ে বিএনপি, ১০টিতে জামায়াতচাঁপাইনবাবগঞ্জ-২ আসনে জামায়াতের প্রার্থীর বিজয়ীনওগাঁ-৬ আসনে ধানের শীষের প্রার্থীর বিজয়২ আসনে বেসরকারিভাবে বিজয়ী তারেক রহমানগোমস্তাপুরে বিএনপি নেতার কারাদন্ড১০৬ কেন্দ্রে ‘হ্যাঁ’ এগিয়ে ৫০ হাজার ভোটেনিজ কেন্দ্রে হারলেন ডা. শফিকুর রহমানঝিনাইদহ-১ আসনে বেসরকারি ফলে বিএনপি প্রার্থীর বিজয়ীএকনজরে ভোটের ফলাফলবাঘায় ভোট দিলেন ১১৫ বছরের এছাহক, নতুন ভোটারদের মুখে হাসিঢাকা-১৭ আসনে এগিয়ে তারেক রহমাননির্বাচন সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হওয়ায় জাতির প্রতি কৃতজ্ঞতা প্রধান উপদেষ্টারভোট নিয়ে এসেছে উৎসবের আমেজ
Home >> টপ নিউজ >> প্রবাস >> সোলাইমানির হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ বলল চীন

সোলাইমানির হত্যাকাণ্ডকে যুদ্ধাপরাধ বলল চীন

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের সন্ত্রাসবিরোধী শীর্ষ কমান্ডার লে. জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ডকে আমেরিকার ‘আরেকটি যুদ্ধাপরাধ’ বলে এর নিন্দা জানিয়েছে চীন।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ওয়াং ওয়েনবিন মঙ্গলবার বেইজিং-এ সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ নিন্দা জানান।

তিনি বলেন, “জাতিসংঘ ঘোষণার ভিত্তিতে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে যে রীতিনীতি রয়েছে আমেরিকা যে তা যথেচ্ছা লঙ্ঘন করে তার উৎকৃষ্ট উদাহরণ জেনারেল কাসেম সোলাইমানির হত্যাকাণ্ড।”

চীনা এই মুখপাত্র বলেন, “এছাড়া, আমেরিকা তার শক্তির অপব্যবহার করে বিশ্বব্যাপী যে যুদ্ধাপরাধ করে এই হত্যাকাণ্ডে সে বিষয়টিও আরেকবার প্রমাণিত হয়েছে।”

ওয়াং ওয়েনবিন আরও বলেন, “আমেরিকার ধৃষ্টতা এত বেড়ে গেছে যে, সে একটি স্বাধীন দেশের একজন সেনা কমান্ডারকে অন্য একটি স্বাধীন দেশের মাটিতে পূর্ব পরিকল্পিতভাবে হত্যা করতে কুণ্ঠাবোধ করে না।”

চীনা পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, “আমেরিকা তার দাবিকৃত ‘কথিত আইনের ভিত্তিতে পরিচালিত আন্তর্জাতিক ব্যবস্থা’র নামে এ ধরনের অপরাধযজ্ঞ থেকে বিশ্ববাসীর দৃষ্টিকে ভিন্নখাতে প্রবাহিত করে রাখে।”

২০২০ সালের ৩ জানুয়ারি ভোরের দিকে জেনারেল সোলাইমানি বাগদাদের আন্তর্জাতিক বিমান বন্দরে মার্কিন সন্ত্রাসী সেনাদের হামলায় শাহাদাত বরণ করেন। তিনি ছাড়াও তাকে স্বাগত জানাতে আসা ইরাকের জনপ্রিয় স্বেচ্ছাসেবী সংগঠন হাশদ আশ শাবির সেকেন্ড ইন কমান্ড আবু মাহদি আল মোহান্দেসও একই হামলায় শহীদ হন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news