IMG-LOGO

সোমবার, ১৬ই নভেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

২ই অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ, ৬ই জমাদিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারায় সার সংকট নিয়ে মতবিনিময়, কৃষকদের স্বার্থে সরকারের সহযোগিতা চাইলেন এমপি ডাঃ বারীমান্দায় সরকারি সংরক্ষিত পুকুরের সাড়ে৬ লাখ টাকার মাছ লুটের অভিযোগরূপরেখা কিশোর মেলার বিভিন্ন প্রজাতীর চারা রোপনহাটপাঙ্গাসী দারুল আবরার মাদ্রাসায় অভিভাবক সমাবেশসিরাজগঞ্জে জেলা উন্নয়ন সমন্বয় কমিটির সভাসিরাজগঞ্জ সদরে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজও রাসায়নিক সার বিতরণনিষিদ্ধ আ.লীগের নৈরাজ্য রুখতে প্রশাসনকে সহায়তা করবে বিএনপি: রিজভীকৃষকের অভিজ্ঞতা ও ন্যায্য জলবায়ু অর্থায়নের দাবিতে সিংড়ায় কৃষক সমাবেশ ও পণ্য প্রদর্শনীভিয়েতনামে ডেভিস কাপে বাংলাদেশের ষষ্ঠ স্থান অর্জনহরমুজ প্রণালির ‘পূর্ণ নিয়ন্ত্রণ’নেওয়া ইরানের দাবিসিংড়ায় তালিমুল কুরআন নূরানী মাদ্রাসার বার্ষিক প্রদর্শনীদেশের জ্বালানি খাতে সুখবর, ভোলায় গ্যাস কূপের সন্ধানসংগীতশিল্পী রুনা লায়লাকে স্বর্ণের গিটার উপহার‘এসপি জাহাঙ্গীরের রাষ্ট্রদ্রোহের দায় নেবে না পুলিশ’ফুলবাড়ীতে ফ্যামিলি কার্ড বাস্তবায়নে তথ্য সংগ্রহ কার্যক্রমের উদ্বোধন
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভারতে প্রথম মৃত্যু ওমিক্রনে

ভারতে প্রথম মৃত্যু ওমিক্রনে

ধূমকেতু নিউজ ডেস্ক : ভারতে ওমিক্রন করোনাভাইরাসে প্রথম মৃত্যুর রেকর্ড হয়েছে বুধবার (৫ জানুয়ারি)। যদিও ওই ব্যক্তির মৃত্যু হয়েছে গত সপ্তাহে এবং এর আগেই তিনি দু’বার করোনা পরীক্ষায় নেগেটিভ শনাক্ত হয়েছিলেন, তবুও এটিকে ওমিক্রন সম্পর্কিত মৃত্যু বলেই ধরছে ভারতীয় কর্তৃপক্ষ।

ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, ৭৩ বছর বয়সী ওই ব্যক্তি রাজস্থানের বাসিন্দা। গত ৩১ ডিসেম্বর রাজ্যের উদয়পুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তার।

ভারতীয় সংবাদমাধ্যমের খবর অনুসারে, গত ১৫ ডিসেম্বর করোনা পজিটিভ শনাক্ত হন ওই ব্যক্তি। এরপর জ্বর, কাশি ও রাইনাইটিসের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন তিনি।

তার শারীরিক নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। গত ২৫ ডিসেম্বর এর ফলাফল আসলে দেখা যায়, তিনি ওমিক্রনে আক্রান্ত। অবশ্য তার আগেই গত ২১ ডিসেম্বর নমুনা পরীক্ষায় করোনা নেগেটিভ শনাক্ত হন ওই লোক। ২৫ ডিসেম্বর আরও একবার পরীক্ষা করালে তাতেও নেগেটিভই দেখা যায়।

কিন্তু করোনামুক্ত হলেও শারীরিক নানা জটিলতা থাকায় হাসপাতাল থেকে ছাড়া পাননি ওই রোগী। উদয়পুরের মুখ্য স্বাস্থ্য কর্মকর্তা (সিএমএইচও) ডা. দিনেশ খারাদি জানিয়েছে, ওই লোক করোনা-পরবর্তী নিউমোনিয়ার পাশাপাশি ডায়াবেটিস, উচ্চ রক্তচাপের মতো অসুখে ভুগছিলেন। আর এগুলোর কারণেই তার মৃত্যু হয়েছে।

তবে ভারতীয় স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, এটি ওমিক্রন সংক্রান্ত মৃত্যু বলে ধরা হবে। রাজস্থান সরকারের স্বাস্থ্য বিভাগও এ তথ্য নিশ্চিত করেছে।

ভারতে এ পর্যন্ত ২ হাজার ১৩৫ জনের শরীরে করোনাভাইরাসের ওমিক্রন ধরন শনাক্ত হয়েছে। এর মধ্যে সবচেয়ে বেশি ৬৫৩ জন আক্রান্ত মহারাষ্ট্রে, এরপর দিল্লিতে রয়েছে ৪৬৪ জন।

ওমিক্রনের বিস্তার ঠেকাতে এরই মধ্যে ভারতের বেশ কিছু রাজ্য রাত্রিকালীন কারফিউসহ কঠোর বিধিনিষেধ জারি করেছে।

সূত্র: এনডিটিভি, ইকোনমিক টাইমস

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

November 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31