IMG-LOGO

রবিবার, ৮ই ফেব্রুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

২৬ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২০ই শা‘বান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
তানোরে জামায়াতের বিশাল গণ মিছিল ও পথসভারাজশাহীর ধানের শীষের পক্ষে মহিলা দলের উঠান বৈঠকনির্বাচনে সংখ্যাগরিষ্ঠতা পাচ্ছে জাপানের ক্ষমতাসীন দলপে কমিশনের প্রতিবেদনের বিষয়ে সুপারিশ দিতে কমিটিস্বচ্ছতা ও জবাবদিহিতার মাধ্যমে আধুনিক রাজশাহী গড়ে তোলা হবে,গণসংযোগে মিনুদাঁড়িপাল্লার বিজয় হলে বাগমারা হবে নিরাপদ ও উন্নয়নের উপজেলা : ডা. বারীবাগমারায় জয়ের দ্বারপ্রান্তে বিএনপির প্রার্থী ডি এম জিয়াপোরশায় জামায়াতের নির্বাচনী জনসভা অনুষ্ঠিতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৬নেপালের বিপক্ষে ব্যাটিংয়ে ইংল্যান্ডআপনি সঙ্গে থাকলেও শিশুর যখন মনে হয় আপনি ‘উধাও’‘থ্রি ডোরস ডাউন’ ব্যান্ডের প্রতিষ্ঠাতা ব্র্যাড আর্নল্ড আর নেই‘৫ আগস্টের অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ হবে ১২ তারিখ’আজ থেকে ভোটের মাঠে নামছেন সেনাসহ সব বাহিনীর সদস্যরা১৫শ রোহিঙ্গা যৌথ বাহিনীর অভিযানে আটক
Home >> টপ নিউজ >> প্রবাস >> ভিয়েনা সংলাপ স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে : বেয়ারবক

ভিয়েনা সংলাপ স্পর্শকাতর পর্যায়ে পৌঁছেছে : বেয়ারবক

ধূমকেতু নিউজ ডেস্ক : ইরানের পরমাণু সমঝোতা পুনরুজ্জীবনের আলোচনা স্পর্শকাতর পর্যায়ে উপনীত হয়েছে বলে জানিয়েছেন জার্মানির পররাষ্ট্রমন্ত্রী অ্যানালেনা বেয়ারবক। মার্কিন যুক্তরাষ্ট্র সফররত জার্মান পররাষ্ট্রমন্ত্রী বুধবার ওয়াশিংটনে এ মন্তব্য করেন।

বেয়ারবক তার মার্কিন সমকক্ষ অ্যান্টনি ব্লিঙ্কেনের সঙ্গে এক যৌথ সংবাদ সম্মেলনে আরো বলেন, ইরান ও পরমাণু সমঝোতা সম্পর্কে আমেরিকা ও জার্মানি অভিন্ন দৃষ্টিভঙ্গি পোষণ করে।

ইরানের সঙ্গে পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী অন্যতম ইউরোপীয় দেশ জার্মানি। দেশটি এই সমঝোতায় নিজের দেয়া প্রতিশ্রুতি রক্ষা করতে চরম ব্যর্থতার পরিচয় দিয়েছে এবং এটি নিয়ে একটি আস্থাহীনতার পরিবেশ তৈরি করতে ভূমিকা রেখেছে।

কিন্তু জার্মান পররাষ্ট্রমন্ত্রী ওয়াশিংটনে দাবি করেছেন, ইরান অনেকের আস্থা হারিয়েছে এবং একটি চুক্তি স্বাক্ষরের জন্য আর বেশি সময় বাকি নেই।

তিনি এমন সময় এসব কথা বললেন যখন ভিয়েনা সংলাপে ইরানের প্রধান আলোচক আলী বাকেরি-কানি বুধবার বলেছেন, আলোচনা ইতিবাচক গতিতে সামনের দিকে অগ্রসর হচ্ছে।

মঙ্গলবার ভিয়েনায় ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর মধ্যে পরমাণু সমঝোতা পুনর্বহাল ইস্যুতে আবার আলোচনা শুরু হয়। খ্রিস্টীয় নতুন বছর উদযাপন উপলক্ষে আলোচনায় তিন দিনের বিরতি দেয়া হয়েছিল।

গত ২৭ ডিসেম্বর থেকে ইরান এবং পাঁচ জাতিগোষ্ঠীর প্রতিনিধিরা ভিয়েনায় অষ্টম দফা আলোচনা শুরু করেন। পাঁচ জাতি গোষ্ঠীর পক্ষে আলোচনায় অংশ নিচ্ছে ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, রাশিয়া এবং চীনের কূটনীতিকরা। সমঝোতা থেকে বের হয়ে যাওয়ার কারণে আমেরিকার কোনো প্রতিনিধি সরসারি এই আলোচনায় অংশ নিতে পারছেন না।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

February 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31