IMG-LOGO

সোমবার, ১৯ই জানুয়ারি ২০২৬ খ্রিস্টাব্দ

৫ই মাঘ ১৪৩২ বঙ্গাব্দ, ২৯ই রজব ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
‘প্রশাসন ধীরে ধীরে একটি রাজনৈতিক দলের দিকে ঝুঁকে পড়ছে’মাদারীপুরে বাস দুর্ঘটনা, নিহত ৭‘আপিল শুনানিতে কোনো ধরনের পক্ষপাতিত্ব করা হয়নি’আমীর হামজাকে ‘হত্যার হুমকি’বাংলাদেশে বেগম জিয়ার নাম আজীবন স্বর্ণাক্ষরে লিখা থাকবে: মিলনমহাদেবপুরে গ্রামীণ ঐতিহ্যবাহী ঘোড়াদৌড় প্রতিযোগিতা ও গ্রামীণ মেলাবাঘায় নিখোঁজের ৪৯ দিন পর পাওয়া গেল কঙ্কাল,গায়ের পোশাক দেখে শনাক্তরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২৬বেগম জিয়ার স্মরণে ১৬ নং ওয়ার্ড মহিলা দলের দোয়া মাহফিলশেয়ারবাজারে বড় উত্থান, বেড়েছে লেনদেনপ্রেসিডেন্ট অবস্থায় ট্রাম্পের বিনিয়োগ নিয়ে প্রশ্ননাটোর-৩ আসনে ১০ দলীয় জোট প্রার্থীর বিরুদ্ধে মানববন্ধনের প্রতিবাদে সংবাদ সম্মেলনকুষ্টিয়ায় নারী‌দের ঝাড়ু মিছিলশেষ ম্যাচেও হারলো নোয়াখালীশিশু কোলে নিয়ে মায়ের গান শুধু আদর নয়, জানুন পেছনের বিজ্ঞান
Home >> টপ নিউজ >> রাজনীতি >> টাঙ্গাইলে সাত ইউপিতে নৌকার হার

টাঙ্গাইলে সাত ইউপিতে নৌকার হার

ধূমকেতু নিউজ ডেস্ক : পঞ্চম ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে টাঙ্গাইলের ১৩টি ইউনিয়নের মধ্যে নৌকা প্রতীকে চেয়ারম্যান পদে ছয়জন বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। আর স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন সাতজন।

এর আগে বুধবার সকাল ৮টা থেকে বিকাল ৪টা পর্যন্ত ভোটগ্রহণ হয়। দু-একটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ঘাটাইল, বাসাইল ও মির্জাপুর উপজেলায় ১৩টি ইউনিয়নে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয়।

তবে বাসাইল ফুলকী ইউনিয়নে যশিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে তিনটি ব্যালট পেপারের বই ছিনতাই হয়। তখন ওই কেন্দ্রের ভোটগ্রহণ সাময়িক স্থগিত রাখা হয়। পরে প্রশাসনের উদ্যোগে ছিনতাই হওয়া ব্যালট পেপার উদ্ধারের পর পুনরায় ভোটগ্রহণ শুরু হয়।

চেয়ারম্যান পদে ঘাটাইল উপজেলার জামুরিয়া ইউনিয়নে নৌকা প্রতীকে শহীদুল ইসলাম হেষ্টিং জয়লাভ করেছেন। বাসাইল উপজেলার কাউলজানী ইউনিয়নে নৌকা প্রতীকে আতাউল গনি হাবীব, কাঞ্চনপুর ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শামীম আল মামুন, ফুলকী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী শামছুল আলম বিজু ও হাবলা ইউনিয়নে নৌকা প্রতীকে মো. খোরশেদ খান জয়লাভ করেছেন।

মির্জাপুর উপজেলার আনাইতারা ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আবু হেনা মোস্তফা কামাল, উয়ার্শী ইউনিয়নে নৌকা প্রতীকে মাহবুব আলম মল্লিক, গোড়াই ইউনিয়নে নৌকা প্রতীকে হুমায়ুন কবীর, জামুর্কী ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী ডি এ মতিন, বানাইল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আব্দুল্লাহ আল মামুন, বাশতৈল ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী হেলাল দেওয়ান, ভাতগ্রাম ইউনিয়নে স্বতন্ত্র প্রার্থী আজহারুল ইসলাম ও মহেড়া ইউনিয়নে নৌকা প্রতীকে নিবাস সরকার মুকুল বেসরকারি ফলাফলে নির্বাচিত হয়েছেন।

জেলা নির্বাচন অফিস জানায়, টাঙ্গাইলের ঘাটাইল, বাসাইল ও মির্জাপুর উপজেলার ১৩টি ইউপিতে নির্বাচন অনুষ্ঠিত হয়। ১৩টি ইউনিয়নে চেয়ারম্যান পদে নৌকা প্রতীকের প্রার্থীসহ ৬৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেছেন। এ ছাড়া এ নির্বাচনে সংরক্ষিত ১৪৬ জন এবং সাধারণে ৪৯০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন।

সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা এএইচএম কামরুল হাসান জানান, অবাধ ও নিরপেক্ষভাবে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ১৩টি ইউপি নির্বাচনে ১৩৪টি কেন্দ্রের ৮৮৭টি ভোট কক্ষে ভোটগ্রহণ হয়। এতে ১ লাখ ৬৩ হাজার ৫৩৪ জন পুরুষ এবং ১ লাখ ৬২ হাজার ২২৬ জন মহিলা তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news