IMG-LOGO

বৃহস্পতিবার, ১৬ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

২ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই শাওয়াল ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
ইরানকে অস্ত্র না দিতে সি চিন পিংকে চিঠি ডোনাল্ড ট্রাম্পেরবাঘায় সুষ্ঠ সুন্দর পরিবেশে প্রাথমিকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত.উপস্থিতির হারে বালিকা এগিয়েরাসিক প্রশাসকের সাথে বিভিন্ন ব্যক্তি, প্রতিষ্ঠানও সংগঠনের প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎবাঘায় এক প্রতিষ্ঠানের এসএসসি পরীক্ষা নিয়ে৪০ জন পরীক্ষার্থীর ৩৯জনই দুঃচিন্তায়দৈনিক সোনার দেশ পত্রিকা অফিসে আগুননিয়ামতপুরে ফিলিং স্টেশনে তেল নিতে গিয়ে পুলিশ সদস্যকে মারধর, গ্রেপ্তার ১তানোরে দলিল লেখকদের অভ্যন্তরীন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিতমহাদেবপুরে সাংবাদিকদের সাথে নবাগত ইউএনও’র মতবিনিময় সভামান্দায় পাচারকালে ৪৫ বস্তা রাসায়নিক সার আটকপ্রকাশিত সংবাদের প্রতিবাদ জানাই তানোর প্রাণীসম্পদ অধিদপ্তরনিয়ামতপুরে প্রাথমিক বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিতবাংলাদেশ গড়তে হলে শিক্ষার বিকল্প নেই: জেলা পরিষদের প্রশাসকএশিয়া জিরো এমিশন সম্মেলনে বক্তব্য দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমাননিয়ামতপুরে দুই দিনব্যাপী জাতীয় বিজ্ঞান মেলার উদ্বোধনহাম-রুবেলা ক্যাম্পেইন কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নে রাসিকের এ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত
Home >> ধর্ম >> মানুষের রক্ত ও জীবনের যে মর্যাদা দিয়েছে ইসলাম

মানুষের রক্ত ও জীবনের যে মর্যাদা দিয়েছে ইসলাম

ধূমকেতু নিউজ ডেস্ক : অনন্য সুন্দর এক জীবন ব্যবস্থার নাম ইসলাম। যেখানে মুমিন মুসলমানের জীবন ও রক্তের মর্যাদা সীমাহীন। মানুষের জীবন ও রক্তের মর্যাদা রক্ষা এবং নিরাপত্তা দিতে ইসলামের বিধান অপ্রতিদ্বন্দ্বী।

জীবনের নিরাপত্তায় ইসলামের বিধানের সঙ্গে দুনিয়ার কোনো সংবিধানই সমকক্ষ নয়। একাধিক হাদিসে প্রিয় নবি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম মানুষের জীবন ও রক্তের মর্যাদা ঘোষণা করেছেন। হাদিসে এসেছে-

  • হজরত ইবনু মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘এমন কোনো মুসলিমের জীবননাশ বৈধ নয়, যে (ব্যক্তি) আল্লাহ ছাড়া অন্য কোনো উপাস্য নেই এবং মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আল্লাহর রাসুল’ এ সত্যে বিশ্বাস স্থাপন করেছে ও এর প্রতি স্বীকৃতি ঘোষণা করেছে। তবে যদি ওই ব্যক্তি তিনটি অপরাধের কোনো একটি করে বসে (তবে তা ভিন্ন কথা)। তা হলো- বিবাহিত হওয়ার পর জিনা (ব্যভিচার) করে, অন্যায়ভাবে কারও জীবননাশ করে আর ইসলাম ধর্ম ত্যাগ করতঃ মুসলমানের জামাআত হতে যে দূরে চলে যায়।’ (বুখারি, মুসলিম, তিরমিজি, নাসাঈ, আবু দাউদ, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ, দারেমি)
  • হজরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, কোনো মুসলিম ব্যক্তি যদি সাক্ষ্য দেয় যে, আল্লাহ ব্যতীত আর কোনো ইলাহ নেই এবং আমি আল্লাহর রাসুল; তবে তিন-তিনটি কারণ ছাড়া তাকে হত্যা করা বৈধ নয়। (তাহলো)- বিবাহিত ব্যভিচারী, জানের বদলে জান (কাউকে অন্যায়ভাবে হত্যাকারী), আর নিজের দ্বীন ত্যাগকারী মুসলিম জামাআত থেকে পৃথক হয়ে যাওয়া ব্যক্তি।’ (আবু দাউদ, নাসাঈ, মুসনাদে আহামদ)

মানুষের রক্তের মর্যাদা এত বেশি যে, আল্লাহ তাআলা কেয়ামতের দিন সর্বপ্রথম খুনের বিচার করবেন। হাদিসের বর্ণনায় তা প্রমাণিত। হাদিসে এসেছে-

হজরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘কেয়ামাতের দিন মানুষের অধিকার প্রসঙ্গে সবার আগে খুনের বিচার করা হবে।’ (বুখারি, মুসলিম, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ)

এমনকি দুনিয়াতে যদি কোনো মুনিব তার ক্রীতদাসকেও হত্যা করে তবে ইসলামি সংবিধানের আলোকে এ অপরাধ থেকে মুনিবের মুক্তি পাওয়ার কোনো উপায় নেই। হাদিসে এসেছে-

হজরত সামুরাহ রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেন, রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন, ‘যে ব্যক্তি তার দাসকে হত্যা করবে; আমরা তাকে হত্যা করব, যে তার দাসের নাক-কান কাটবে আমরা তার নাক-কান কেটে নেব।’ (আবু দাউদ, তিরমিজি, নাসাঈ, ইবনে মাজাহ, মুসনাদে আহমাদ, দারেমি)

সুতরাং কাউকে হত্যা নয়; হত্যার মতো মারাত্মক অপরাধ থেকে বিরত থাকা ঈমানের একান্ত দাবি। হাদিসে উল্লেখিত যে তিন কারণে হত্যার অনুমতি রয়েছে, তা-ও কোনো ব্যক্তি বাস্তবায়ন করতে পারবে না; আর তা বাস্তবায়নের দায়িত্ব রাষ্ট্র কিংবা সরকারের।

মুমিন মুসলমানের উচিত, হাদিসের উপর যথাযথ আমল করা। কাউকে হত্যা করা থেকে বিরত থাকা। ইসলামি বিধান মেনে জীবন পরিচালনা করা। মানুষের রক্তের যথাযথ সম্মান ও মর্যাদা দান করা।

আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে আশরাফুল মাখলুকাত মানুষের জীবন ও রক্তের যথাযথ মর্যাদা দেয়ার তাওফিক দান করুন। আমিন।

এমএমএস/জেআইএম

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

April 2026
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031