IMG-LOGO

বৃহস্পতিবার, ৩০ই এপ্রিল ২০২৬ খ্রিস্টাব্দ

১৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাঘা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডের মাসিক সভাশিবগঞ্জে তেল নেওয়াকে কেন্দ্র করে দুই গ্রামের সংঘর্ষ, আহত ১০মান্দায় ফিলিং স্টেশনে হামলা, পাম্প মালিকসহ আহত ২বাঘায় ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’-এর বাছাই পর্ব শুরুমোহনপুরে কবরস্থানের জমি দখলের অভিযোগমান্দায় পুকুর থেকে চুরির অভিযোগে একজন আটকরাণীনগরে গ্রামীণ রাস্তায় এসিল্যান্ডের হস্তক্ষেপে বেড়া অপসারণবাউয়েটের ২৬তম অর্থ কমিটির সভা অনুষ্ঠিতমান্দায় ডাসকোর আয়োজনে সুশীল সমাজ সংগঠনের ষান্মাসিক সভাকুষ্টিয়ায় বিয়ের প্রলোভনে ধর্ষণের দায়ে যুবকের যাবজ্জীবনমান্দায় অবৈধভাবে তেল মজুতের সময় গ্রেপ্তার ২বাগমারায় অবৈধ পুকুর খননের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ২টি এস্কেভেটর অকেজোতানোরে ৭ হাজার কৃষকের মাঝে বিনা মূল্যে সার বীজ বিতরণগোদাগাড়ীতে জাতীয় পুষ্টি সপ্তাহের সমাপনী ও পুরস্কার বিতরণসিংড়ায় আইন শৃঙ্খলা কমিটির সভা, মাদক-জুয়া-চুরি রোধে কঠোর প্রশাসন
Home >> টপ নিউজ >> ধর্ম >> আজ দেবী দুর্গার বোধন

আজ দেবী দুর্গার বোধন

ধূমকেতু নিউজ ডেস্ক : ধূপ-ধুনা, পঞ্চপ্রদীপ আর ঢাকের বাদ্যির তালে আজ স্বায়ংকালে আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা। বোধনের ঘট স্থাপনের মধ্য দিয়ে শুরু হবে দুর্গাপূজার মূল আনুষ্ঠানিকতা। এবার শরতে নয়, দেবী দুর্গা মর্ত্যে আসছেন হেমন্তে। করোনা মহামারীর কারণে উৎসবের বদলে পূজায় সীমাবদ্ধ থাকছে মন্ডপগুলো।

পঞ্জিকার সূচি অনুযায়ী, আজ দুপুর ২টা ৪৬ মিনিট থেকে ষষ্ঠী শুরু হয়ে বৃহস্পতিবার দুপুর ১টা ১৩ মিনিট পর্যন্ত স্থায়ী হবে। সন্ধ্যায় দেবীর বোধন হবে।

বাংলাদেশ পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জি বলেন, পঞ্জিকা অনুযায়ী আজ সন্ধ্যায় ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে দেবীর বোধন হবে। এ সময় আসনে অধিষ্ঠিত হবেন দেবী দুর্গা।’

এ নির্ঘণ্ট মেনে দেশের পূজামন্ডপগুলোয় চলছে দেবী দুর্গাকে বরণের প্রস্তুতি। এ বছর ঢাকায় ২৩১টি মন্ডপে দুর্গাপূজা হবে এবং সারা দেশে ৩০ হাজার ২১৩টি মন্ডপে দুর্গাপূজার আয়োজন করা হয়েছে। করোনা মহামারীর কারণে মন্ডপগুলোয় আলোকসজ্জায় সেই জৌলুস থাকছে না। সাদামাটা ছিমছাম মন্ডপে ঝুঁকছে পূজা কমিটি। অনেক মন্ডপ কমিটি আগত ভক্তদের মাস্ক সরবরাহের উদ্যোগ নিয়েছে। মন্ডপের প্রবেশপথে হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ করবেন স্বেচ্ছাসেবীরা।

এবার পূজায় প্রসাদ বিতরণ ও বিজয়া দশমীর শোভাযাত্রায় নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। মাস্কসহ মন্দিরে আসা, জনসমাগম এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন স্বাস্থ্য বিশেষজ্ঞরা। করোনার কারণে এবার ঢাকায় হচ্ছে না কুমারীপূজাও। মন্ডপগুলোয় চলছে শেষ সময়ের প্রস্তুতি। পালবাড়ি থেকে মন্ডপে প্রতিমা আনার প্রস্তুতি সম্পন্ন করতে ব্যস্ত সময় পার করছেন পূজা কমিটির সদস্যরা।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news