IMG-LOGO

শনিবার, ১৩ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৭ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিতবাঘার সন্তানদের স্বপ্নের পাশে এমপি আবু সাঈদ চাঁদভবিষ্যৎ প্রজন্মকে সঠিক নিরাপত্তা, জ্ঞানচর্চার উপযুক্ত পরিবেশ দিতে পারলে নিরাপদ বাংলাদেশ গড়ে তোলা সম্ভব: এমপি মিলনমহাদেবপুরে স্টার্টআপ বিজ্ঞান প্রকল্প ও উদ্ভাবনীধারণা প্রদর্শন প্রোগ্রামের পুরস্কার বিতরণবাগমারায় ভিজিট ফ্রি চিকিৎসা সেবা এমপি বারীরমহাদেবপুরে সড়কেপ্রাণ গেল যুবকেরচাঁপাইনবাবগঞ্জে ডিবির অভিযানে ৩২০ বোতল কোডিন মিশ্রিত সিরাপ উদ্ধার, আটক ২মহাদেবপুরে মানববন্ধনে বক্তব্য দেয়ায়এক নারীর ওপর মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগধামইরহাটে সীমান্তে হত্যা-পুশইন ও ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল ও সমাবেশমান্দায় স্টার্টআপ, বিজ্ঞান প্রকল্প ওউদ্ভাবনী ভাবনা প্রদর্শনী অনুষ্ঠিতপ্রশিক্ষন প্রাপ্ত দক্ষ জনশক্তি রপ্তানী করতে চাই বর্তমান সরকার :চারঘাটে এমপি চাঁদমান্দায় হত্যা মামলার আসামিদের বাড়িতেহামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগচাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীতে গোসল করতে নেমে দুই শিশুর মৃত্যুরায়গঞ্জে মাদকবিরোধী র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ১০

শিবগঞ্জে ককটেল বিস্ফোরণে আহত ১০

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে এক স্কুলছাত্রীকে উত্যক্তের জেরে ককটেল বিস্ফোরণে ১০ জন আহত হয়েছেন।

আহতরা হলেন, উপজেলার মনাকষা ইউনিয়নের খড়িয়াল গ্রামের মৃত লোকমানের ছেলে আজম আলী (৪৬), মৃত হাবিবুর রহমানের ছেলে শাহ আলম (৩২), টোকনা গ্রামের আবদুল রহমানের ছেলে আরিকুল ইসলাম (৫০), মনাকষা বাজারের চিনু আলীর ছেলে তোহরুল ইসলাম (৩০), নামোটোলা গ্রামের জাহেদ আলী (৪৫) ও বিশু আলী (২৮)। বাকি আহতদের নাম পরিচয় জানা যায়নি।

শুক্রবার রাতে মনাকষা বাজার সাফিনা মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, মনাকষার হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রীকে দীর্ঘদিন ধরে উত্যক্ত করে আসছিল পার্শ্ববর্তী হাউসনগর গ্রামের সফিকুল ইসলামের ছেলে জুয়েল (২৫)। এ নিয়ে স্থানীয়ভাবে কয়েকবার মিমাংসাও হয়।
কিন্তু বৃহস্পতিবার হুমায়ন রেজা উচ্চ বিদ্যালয়ের সড়কে ওই স্কুলছাত্রীকে উত্যক্ত করে জুয়েল। পরে স্কুলছাত্রী বাড়ি এসে নানীকে বিষয়টি অবহিত করে।

এরই জেরে ক্ষিপ্ত হয়ে শুক্রবার রাতে সাফিনা মার্কেট সংলগ্ন স্কুলছাত্রীর মামার দোকানের সামনে ও বাজারে ১০-১২টি ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস সৃষ্টি করে জুয়েলসহ তার লোকজন। এতে প্রায় ১০ জন আহত হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এর মধ্যে আরিকুলকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন কর্তব্যরত চিকিৎসক।

এ বিষয়ে স্কুলছাত্রীর পিতা শরিফুল ইসলাম জানান, স্কুলে যাওয়া আসার পথে দীর্ঘদিন ধরে মেয়েকে উত্যক্ত করে আসছে জুয়েল। এ নিয়ে ছেলের পিতাকে বেশ কয়েকবার অবহিত করার পর স্থানীয় ইউপি সদস্যের মাধ্যমে মিমাংসা হয়। তারপরও মাঝে মাঝে মেয়েকে রাস্তায় উত্যক্ত করতো সে। তবে এ ঘটনায় জুয়েলের কোন মন্তব্য মেলেনি।

তার মামা মেসবাহুল বিষয়টি অস্বীকার করে জানান, ঘটনার সময় তিনি সাহাপাড়ায় ছিলেন।

মনাকষা ইউপি চেয়ারম্যান মির্জা শাহাদাৎ হোসেন খুররম জানান, বর্তমানে তিনি ঢাকায় রয়েছেন। তবে শুনেছেন এক স্কুলছাত্রীকে উত্যক্তের জেরে মনাকষা বাজারে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে ত্রাস করেছে ছেলে পক্ষ।

এ বিষয়ে শিবগঞ্জ থানার ওসি চৌধুরী জোবায়ের আহাম্মদ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দু’গ্রুপে সংঘর্ষ-ককটেল বিস্ফোরণে কয়েকজন আহত হয়েছে। এতে ৬টি ককটেল বিস্ফোরিত হয়। তিনি আরও জানান, এ ঘটনায় অভিযোগ পেলে তদন্ত করে আইনী ব্যবস্থা নেয়া হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031