IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
চাঁপাইনবাবগঞ্জে কুরিয়ার সার্ভিস থেকে ২ কেজি হেরোইন উদ্ধারএকই দিনে জন্ম একই দিনে প্রাণ গেল চাচাতো দুই ভাই-বোনেরচাঁপাইনবাবগঞ্জের মনাকষা সীমান্তে ৩৫ তরুণকে মোবাইল সার্ভিসিং প্রশিক্ষণ দিচ্ছে ৫৩ বিজিবিউপজেলা পরিষদে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষ উদ্বোধনধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘অর্ণব’,যেসব এলাকায় আঘাত হানবে৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেলরাষ্ট্রীয় সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান: জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানেডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলাবাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরা
Home >> নগর-গ্রাম >> ধামইরহাটে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন

ধামইরহাটে ৮টি শিক্ষা প্রতিষ্ঠানের নতুন ভবন উদ্বোধন

ধূমকেতু প্রতিবেদক, ধামইরহাট : নওগাঁর ধামইরহাটে উপজেলা প্রকৌশল দপ্তরের (এলজিইডি) বাস্তবায়নে ৬টি প্রাথমিক বিদ্যালয়, ১টি মাধ্যমিক বিদ্যালয় ও একটি কলেজের একাডেমিক ভবন উদ্বোধন করা হয়েছে।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১ টায় দেবীপুর উচ্চ বিদ্যালয়ের নতুন স্কুল ভবন উদ্বোধনের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন, আইন বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি শহীদুজ্জামান সরকার এমপি।

পরে তিনি শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ১ কোটি ৭০ লক্ষ টাকা ব্যয়ে আগ্রাদ্বিগুন কলেজ এর নবনির্মিত ভবন ও শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ে একাডেমিক ভবনও উদ্বোধন করেন। এছাড়াও ৫ কোটি ৭৬ লক্ষাধিক টাকা ব্যয়ে উপজেলার বীরগ্রাম, শিববাটি, শংকরপুর, আমাইতাড়া পল্লীশ্রী ও কোকিল সরকারী প্রাথমিক বিদ্যালয়সহ ৬টি প্রাথমিক বিদ্যালয় ও আগ্রাদ্বিগুন বাজারে ১টি ড্রেন নির্মাণ কাজের উদ্বোধন করেন।

এসময় উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান আজাহার আলী, ইউএনও আরিফুল ইসলাম, এলজিইডি’র নওগার নির্বাহী প্রকৌশলী তোফায়েল আহমেদ, পৌর মেয়র আমিনুর রহমান, উপজেলা আওয়ামী লীগের সভাপতি দেলদার হোসেন, সম্পাদক অধ্যাপক শহীদুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান সোহেল রানা, ওসি মোজাম্মেল হক কাজী, আগ্রাদিগুন কলেজের অধ্যক্ষ মোজাফফর রহমান, ম্যানেজিং কমিটির সভাপতি আব্দুল লতিফ মীর, শংকরপুর মাধ্যমিক বিদ্যালয়ের সভাপতি বেলাল হোসেন।

আরও উপস্থিত ছিলেন, প্রধান শিক্ষক এ.কে আজাদ, উপজেলা শিক্ষা অফিসার আজমল হোসেন, উপজেলা সহকারী প্রকৌশলী আকতার হোসেন, শিক্ষা প্রকৌশল দপ্তরের সহকারী প্রকৌশলী এইচ এম লুৎফুল বারি, উপ-সহকারী প্রকৌশলী মেহেদী হাসান, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম, এম এ মালেক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি আবু মুছা স্বপন, সম্পাদক মেহেদী হাসান, সাংবাদিক জাহিদ হোসেন, সুফল চন্দ্র বর্মন, আমজাদ হোসেন প্রমুখ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

October 2026
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930