IMG-LOGO

সোমবার, ২৬ই অক্টোবর ২০২৬ খ্রিস্টাব্দ

১১ই কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ, ১৫ই জমাদিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেলরাষ্ট্রীয় সফরে জাপানে প্রধানমন্ত্রী তারেক রহমান: জোর দেওয়া হচ্ছে প্রযুক্তি ও কর্মসংস্থানেডোনাল্ড ট্রাম্প নির্দেশ দিলে ৯৬ ঘণ্টার মধ্যে ইরানে হামলাবাঘায় দুস্থ গ্রামবাসীদের মাঝে উন্নত খাবার বিতরণপত্নীতলায় ট্যাপেন্টাডলসহ আটক ১, মোটরসাইকেল জব্দইউরোপজুড়ে চলছে বিক্ষোভবাগমারায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে গ্রাম পুলিশকে মারধরের অভিযোগে মানববন্ধনকুষ্টিয়ায় কাভার্ড ভ্যানের ধাক্কায় নিহত ১রাণীনগরে চুরির মোটরসাইকেল উদ্ধারসহ ৩জন গ্রেফতাররাণীনগরে চুরি করে যাবার সময় গৃহবধুকে মারধর করলো চোরেরামহাদেবপুরে কুখ্যাত চোরাকারবারী ও মাদক সম্রাট বদি আটক‘জানুয়ারি-ফেব্রুয়ারিতে পদ্মা ব্যারেজের উদ্বোধন’ইরানে আবারও হামলার প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলরাজশাহী মহানগরীতে মাদক ব্যবসায়ীসহ বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৪ফুটপাত দখলমুক্ত করার পাশাপাশি ক্ষুদ্র ব্যবসায়ীও হকারদের পুর্নবাসন করা হবে : রাসিক প্রশাসক
Home >> টপ নিউজ >> নগর-গ্রাম >> ৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেল

৬৩ জন গ্রাম পুলিশ পেলেন নতুন বাইসাইকেল

ধূমকেতু প্রতিবেদক,বদলগাছী: নওগাঁর বদলগাছীতে গ্রামীণ আইনশৃঙ্খলার উন্নয়ন ও জননিরাপত্তা জোরদার করতে গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বিনামূল্যে বাইসাইকেল বিতরণ করা হয়েছে। উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এক অনুষ্ঠানে ৬৩ জন গ্রাম পুলিশ সদস্যের হাতে এই নতুন বাইসাইকেল তুলে দেওয়া হয়।

সোমবার বেলা ১১টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৪৮, নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ফজলে হুদা বাবুল।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ইসরাত জাহান ছনির সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পঃ পঃ কর্মকর্তা ডাঃ কানিস ফারহানা, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রিপা রানী,উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল হাদি চৌধুরী টিপু, বিলাশবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সাইদুর রহমান কেটু রহমান কেটু , বালুভরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আল এমরান হোসেন, বদলগাছী সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন, কোলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহীনুর ইসলাম স্বপন, পাহাড়পুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান কিশোর, মথুরাপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আহসান হাবিব লিটনসহ স্থানীয় বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য ফজলে হুদা বাবুল বলেন, “গ্রামীণ জনপদের নিরাপত্তা রক্ষা ও দ্রুত তথ্য আদান-প্রদানে গ্রাম পুলিশরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকেন। নতুন এই বাইসাইকেল তাদের কর্মতৎপরতা আরও বাড়িয়ে তুলবে এবং তারা দ্রুত প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে আইনি সেবা ও তথ্য পৌঁছে দিতে পারবেন।”

বক্তব্য শেষে প্রধান অতিথি গ্রাম পুলিশ সদস্যদের মাঝে বাইসাইকেল বিতরণ করেন। এরপর সংসদ সদস্য নিজেই একটি সাইকেল চালিয়ে এই আনন্দঘন কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

বাইসাইকেল পেয়ে গ্রাম পুলিশ সদস্যরা আনন্দ প্রকাশ করেন এবং সততা ও নিষ্ঠার সাথে তাদের দায়িত্ব পালনের অঙ্গীকার ব্যক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news