IMG-LOGO

মঙ্গলবার, ২৫ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

১০ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১২ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
বাগমারার নরদাশে ঘুরে ঘুরে সাধারণ মানুষের কথা শুনলেন এমপি ডা. আব্দুল বারীসিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানা
Home >> নগর-গ্রাম >> পলাশবাড়ীতে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

পলাশবাড়ীতে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, গাইবান্ধা : সুষ্ঠু ও দায়িত্বশীল সাংবাদিকতার চলার পথে তিন বছর পেরিয়ে ৪ বছরে পা রাখলো প্রিন্ট পত্রিকা ঢাকা থেকে প্রকাশিত জাতীয় দৈনিক ডেল্টা টাইমস। ১ অক্টোবর ডেল্টা টাইমস’র জন্মদিন। বস্তুনিষ্ঠ সাংবাদিকতার অঙ্গীকারে ডেল্টা টাইমস এর সবচেয়ে বড় শক্তি তার পাঠক ও শুভানুধ্যায়ীরা। এই বিশেষ দিনে ডেল্টা টাইমস জানাচ্ছে পাঠক ও শুভানুধ্যায়ীদের শুভেচ্ছা ও অভিনন্দন।

গাইবান্ধার পলাশবাড়ীতে দৈনিক ডেল্টা টাইমস্ পত্রিকার ৩য় প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

শনিবার (১ অক্টোবর) সন্ধ্যায় পলাশবাড়ী প্রেসক্লাবের আয়োজনে আলোচনা সভা এবং কেক কর্তনের মধ্য দিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়।

পলাশবাড়ী প্রেসক্লাবের সভাপতি রবিউল হোসেন পাতার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, পলাশবাড়ী উপজেলা আওয়ামীলীগ সাবেক সভাপতি ও প্রবীন রাজনীতিবিদ আবু বকর প্রধান।

বিশেষ অতিথি ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান তৌহিদুল ইসলাম মন্ডল, প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক কবি হাসিবুর রহমান স্বপন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান সরকার, শাহ আলম সরকার, সাংবাদিক ছাদেকুল ইসলাম রুবেল, মিলন মন্ডল।

এসময় উপস্থিত ছিলেন, সংগীত শিল্পী ও প্রেসক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বিদুষ রায়, কবি ও আবৃত্তি শিল্পী আমিরুল ইসলাম কবির, শাহীন সরকার, এসএম পাইলট সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সুশীল চন্দ্রসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।

সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন, দৈনিক ডেল্টা টাইমস পলাশবাড়ী প্রতিনিধি প্রেসক্লাবের অর্থ সম্পাদক হামিদুল হক মন্ডল ৷

অনুষ্ঠানে বক্তারা পত্রিকাটির উত্তরোত্তর সাফল্য ও সমৃদ্ধি কামনা করে বলেন, খবরের ভিতর থেকে সত্যিকারের ঘটনা তুলে আনাই হচ্ছে একটি গণমাধ্যমের কাজ। সেই কাজটি জাতীয় দৈনিক ডেল্টা টাইমস্ সুচারুভাবে নিয়মিত তথ্য তুলে ধরে খবর পরিবেশন করে যাচ্ছে। বক্তারা এই সময় সমাজের সম্ভাবনা, সাফল্য নিয়ে আরো ইতিবাচক সংবাদ প্রকাশে দৃঢ় প্রত্যাশা ব্যাক্ত করেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

August 2026
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031