IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
সিংড়ায় অটোরিকশা চালকের মরদেহ উদ্ধারশ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !বাগমারার নন্দনপুর (চিকাবাড়ি) বাজারে নতুন ও পুরাতন মোটরসাইকেল আজিজ মটরস এর উদ্বোধনতানোরে ওয়ার্ল্ড ভিশনের ধন্যবাদ জ্ঞাপন ও সমাপনী অনুষ্ঠান সম্পন্নগোমস্তাপুরে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিতনন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানাসঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত নাহলে চাকুরী থাকবে না-আবু সাইদ চাঁদ এমপি
Home >> টপ নিউজ >> রাজশাহী >> শ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !

শ্লীলতাহানির দায়ে আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচ দেড় লাখ !

ধূমকেতু প্রতিবেদক,তানোর : রাজশাহীর তানোরে এক স্কুল ছাত্রীর শ্লীলতাহানি চেস্টার কথিত অভিযোগ এনে এক কৃষক পরিবারকে জিম্মি করে সালিশ বাণিজ্যের অভিযোগ উঠেছে। ধর্ষণ বা ধর্ষণের চেস্টা আপোষ যোগ্য অপরাধ নয়,তাই এ ঘটনা আপোষেরও কোনো সুযোগ নাই। এনিয়ে এলাকাবাসির মাঝে চরম ক্ষোভ ও অসন্তোষের সৃষ্টি হয়েছে। উঠেছে সমালোচনার ঝড় বইছে মুখরোচক নানা গুঞ্জন। স্থানীয়রা ঘটনার অধিকতর তদন্ত ও সালিশ বৈঠকের সভাপতি আবুল বাসারকে আটকের দাবি করেছেন।

জানা গেছে,উপজেলার প্রকাশনগর গুচ্ছ গ্রামের দিনমজুর মনিরুল ইসলাম মনির (৫৫) একই গ্রামের এক স্কুল ছাত্রীকে ধর্ষণের চেষ্টা করে বলে এলাকায় প্রচার করা হয়। স্থানীয় সাবেক কাউন্সিলর আবুল বাসারের লোকজন এমন প্রচারণা করে তারাই আবার আবুল বাসারের কাছে বিচার প্রার্থী হয়।

এদিকে ঘটনার কোনো সত্যতা যাচাই-বাছাই না করেই আবুল বাসার গুচ্ছগ্রাম ফুটবল মাঠে সালিশ বৈঠকের আয়োজন করেন। সালিশ বৈঠকের সভাপতি আবুল বাসার, বেলাল উদ্দিন, রাশেল ও রোকন দিনমজুর মনিরুল ইসলাম মনিরের পরিবারের সদস্যদের জিম্মি করে স্বীকারোক্তি আদায় ও তিন লাখ ১০ হাজার টাকা জরিমানা করেন। কিন্ত্ত তাদের কাছে নগদ টাকা না থাকায় ফাঁকা চেক স্ট্যাম্পে মনিরের স্বাক্ষর নিয়ে ২০ আগস্ট পর্যন্ত সময় দেয়া হয়। এসময় বাসার ঘোষণা দেন উক্ত সময়ের মধ্যে টাকা দিতে ব্যর্থ হলে তার বাড়ির গরু-মহিষ বিক্রি করে টাকা আদায় করা হবে।

এদিকে রোববার (২৩আগষ্ট) আবুল বাসার ২০ হাজার টাকা মাফ দিয়ে ২ লাখ ৯০ হাজার টাকা আদায় করেছেন। এসব টাকা রোকনের কাছে জমা আছে এখানো ভিকটিম পরিবারকে দেয়া হয়নি। মনিরুল ইসলাম মনিরের পুত্র নাজমুল বলেন, তারা গরিব অসহায় তাই তাদের জিম্মি করে জরিমানার নামে সালিশ বানিজ্য করা হয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় একাধিক ব্যক্তি বলেন, শ্লীলতাহানির মুল্য ৩ লাখ ১০ হাজার, মাফ ২০,আদায় ২ লাখ ৯০ হাজার, বোর্ড খরচরের নামে দেড় লাখ টাকা গায়েব করা হয়েছে। এবিষয়ে জানতে চাইলে সালিশ বৈঠকের সভাপতি ও সাবেক কাউন্সিলর আবুল বাসার এসব অভিযোগ অস্বীকার করে বলেন, পুরো গ্রামবাসি মিলে বিচার করা হয়েছে। ধর্ষণ চেষ্টা আপোষযোগ্য অপরাধ নয়,আপনি বিচার করলেন কিভাবে এই প্রশ্নের জবাবে তিনি বলেন,বাদি থানায় অভিযোগ করবে না,তাই সামাজিক দায়বদ্ধতা থেকে বিচার করা হয়েছে এতে সমস্যা কি ? তিনি বলেন,সব যদি থানা পুলিশ করে তাহলে কাউন্সিলর হিসেবে তাদের কাজ কি ?। এবিষয়ে তানোর থানার অফিসার ইনচার্জ ওসি মাহমুদুল হাসান বলেম,অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ