IMG-LOGO

সোমবার, ২৪ই আগস্ট ২০২৬ খ্রিস্টাব্দ

৯ই ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ, ১১ই রবিউল আউয়াল ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রামে ভ্রাম্যমাণ আদালতে চার সার বিক্রেতার ৫৫ হাজার টাকা জরিমানারাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান‘ভঙ্গুর অর্থনীতি পুনরুদ্ধারে কাজ চলছে’টিকটকার স্ত্রীর বিরুদ্ধে অর্থ হাতিয়ে প্রতারণার অভিযোগ, স্বামীর সংবাদ সম্মেলনমোহনপুরে বিভিন্ন রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেন এমপি মিলননিয়ামতপুরে অবসরপ্রাপ্ত শিক্ষক নৃপেন্দ্রনাথ মন্ডলের পরলোকগমনচাঁপাইনবাবগঞ্জে বনলতা এক্সপ্রেসের ধাক্কায় অজ্ঞাত নারীর মৃত্যু‘শিক্ষার্থীদের মিড-ডে মিলের মান নিয়ে যেন আপস না করা হয়’চাঁপাইনবাবগঞ্জে বেশি দামে সার বিক্রি, ডিলারকে ১ লক্ষ টাকা জরিমানাসঠিক সময়ে শিক্ষকরা বিদ্যালয়ে উপস্থিত নাহলে চাকুরী থাকবে না-আবু সাইদ চাঁদ এমপিচাঁপাইনবাবগঞ্জে ৫ কেজি ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেপ্তার ১মহানগরীতে আরএমপি’র মাদকবিরোধী অভিযানে ৫ মাদক ব্যবসায়ী গ্রেপ্তারফুলবাড়ী ২৯ বিজিবির অভিযানে ৬ লাখ ৩৪ হাজার টাকার মাদক ও চোরাচালানি মালামাল আটককৃষকদের নিয়ে ফুটবল উৎসব সিনজেনটার, দিনভর আনন্দ-উল্লাসফুলবাড়ীতে আঁখ চাষে লাভবান কৌশিক রায়
Home >> নগর-গ্রাম >> টপ নিউজ >> রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

রাণীনগরে যমজ দুই বোনসহ জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান

ধূমকেতু প্রতিবেদক,রাণীনগর : নওগাঁ-৬ (আত্রাই-রাণীনগর) আসনের সংসদ সদস‍্য এস এম রেজাউল ইসলাম রেজুর নিজস্ব উদ্যোগে নওগাঁর রাণীনগর উপজেলার এসএসসি,এসএসসি ভোকেশনাল, দাখিল পরীক্ষা ২৬এ- জিপিএ-৫ প্রাপ্ত একই পরিবারের যমজ দুই বোনসহ ৭৩ জন কৃতি শিক্ষার্থীদের মাঝে সংবর্ধনা দেওয়া হয়েছে। অনুষ্ঠানে কৃতি শিক্ষার্থীদের ক্রেস্ট, ফুল ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে একটি করে পরিবেশবান্ধব গাছ প্রদান করা হয়। এছাড়া উপজেলার ক্ষুদ্র নৃ-গোষ্ঠির একজন শিক্ষার্থীকে বাইসাইকেল ও তিনজন মেয়ে শিক্ষার্থীকে শিক্ষাবৃত্তির আর্থিক অনুদান প্রদান করা হয়।

রোববার বিকেলে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রাকিবুল হাসান এর সভাপতিত্বে ও সহকারি কমিশনার (ভূমি) নাবিলা ইয়াসমিনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব‍্য রাখেন স্থাণীয় সংসদ সদস‍্য এসএম রেজাউল ইসলাম রেজু। আরো বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সভাপতি আলহাজ্ব মো: এছাহক আলী, সাবেক সভাপতি এস এম আল ফারুক জেমস সিনিয়র সহ-সভাপতি মোকলেছুর রহমান বাবু, সহ-সভাপতি মো: জাকির হোসেন, সম্পাদক মোসারব হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, নয়ন খাঁন লুলু, সাংগঠনিক সম্পাদক মেজবাউল হক লিটন, কোষাধ‍্যক্ষ জিল্লুর রহমান, যুবদলের আহবায়ক ভারপ্রাপ্ত মোজাক্কির হোসেন, সেচ্ছাসেবক দলের আহবায়ক মতিউর রহমান উজ্জল,সদস‍্য সচিব মাহমুদ হাসান বেলাল এবং ছাত্রদলের আহবায়ক জাহিদ হাসান শিমুল, শিক্ষা অফিসার শাফিউল আলম,সিনিয়র মৎস‍্য কর্মকর্তা পলাশ চন্দ্র দেবনাথ,অতিরিক্ত কৃষি কর্মকর্তা জাহিদুল ইসলাম, শিক্ষার্থী আয়নাফ সাদিক মাহিন, উম্মে হাবিবা,মোত্তালেব, যমজ দুই বোনের অন‍্যতম রাণীনগরের উচ্চ বালিকা বিদ‍্যালয়ের শিক্ষার্থী তাহেরা হামিদা। এছাড়াও অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের প্রধান, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, উপজেলা বিএনপি ও তার অঙ্গসংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ প্রমুখ উপস্থিত ছিলেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ