ধূমকেতু প্রতিবেদক,গোমস্তাপুর : চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার উপজেলা পরিষদ সভাকক্ষে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা জিল্লুর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় জাতীয় সংসদ সদস্য ড.মিজানুর রহমান। বক্তব্য রাখেন গোমস্তাপুর থানার উপ -পরিদর্শক রুহুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জাহাঙ্গীর আলম, পল্লী উন্নয়ন কর্মকর্তা রাইসুল ইসলাম, ইউপি চেয়ারম্যান জামালউদ্দিন,গোলাম কিবরিয়া হাবিব, সামিউল আলম শ্যামল,একেএম মাসুম, মনিরুজ্জামান সোহরাব,মতিউর রহমান মতি, বিএনপি নেতা আশরাফুল ইসলাম, সাংবাদিক আতিকুল ইসলাম আজম,নাহিদ ইসলাম, আলাউদ্দিন পারভেজ, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মাহতাবউদ্দিন,রহনপুর আম আড়তদার সমবায় সমিতির সাধারণ সম্পাদক নাসিরউদ্দীন সহঅন্যরা।
সভায় রহনপুরের অপরাধের স্বর্গরাজ্য বলে খ্যাত কেডিসি বা শান্তিপাড়াকে অপরাধমুক্ত করতে প্রয়োজনে উচ্ছেদের সিদ্ধান্ত গৃহীত হয়।এছাড়া, যানজট, অবৈধ স্থাপনা উচ্ছেদ, মাদক ব্যবসা নির্মুল,সড়ক ডাকাতি রোধে ব্যবস্থা গ্রহনসহ নানা বিষয়ে আলোচনা ও সিদ্ধান্ত গৃহীত হয়।



