IMG-LOGO

শনিবার, ১৪ই মার্চ ২০২৬ খ্রিস্টাব্দ

২৯ই ফাল্গুন ১৪৩২ বঙ্গাব্দ, ২৪ই রমজান ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
পবিত্র‌ ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চেয়ারম্যান পদপ্রার্থী‌ মোঃ রফিকুল ইসলাম ভূঁইয়ারাজশাহীতে কুরআনের পাখীদের নিয়ে আমরা ৯৩ বন্ধুদের দোয়া ও ইফতার মাহফিলরাজশাহীতে উপশহর প্রিমিয়ার লীগের ট্রফি উন্মোচননওগাঁয় সাবেক উপজেলা চেয়ারম্যান আ.লীগ নেতা আটক‘ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা’‘যুক্তরাষ্ট্র ইউরোপকে বিভক্ত করতে চাইছে’‘১৭ বছরের জঞ্জাল পরিষ্কার করতে হবে’রাণীনগরে প্রবাসীর স্ত্রী গলায় দড়ি দিয়ে আত্নহত‍্যাঈশ্বরদী উপজেলা প্রেসক্লাবে কোরআন খতম,দোয়া ও ইফতার মাহফিলপ্রাচ্য পলাশের ওভিসিতে মডেল ফারহানা জাহানবাঘায় বাজেটের তুলনায় পছন্দের পোষাকের দাম বেশিযতোই ঈদের দিন ঘনিয়ে আসছে ততোই বাড়ছে বেচা-কেনা,সাদাকাতকে ফিরিয়ে শতরানের জুটি ভাঙলেন মিরাজমালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহতরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৯উন্নত চিকিৎসার জন্য সন্ধ্যায় সিঙ্গাপুর নেওয়া হবে মির্জা আব্বাসকে
Home >> নগর-গ্রাম >> চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপন

চাঁপাইনবাবগঞ্জে শেখ রাসেলের ৫৯ তম জন্মদিন উদযাপন

ধূমকেতু প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে নানান কর্মসূচির মধ্যদিয়ে বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেল এর ৫৯ তম জন্মদিন পালিত হয়েছে।

এ উপলক্ষে মঙ্গলবার (১৮ অক্টোবর) সকাল সাড়ে ৮ টায় জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে বঙ্গবন্ধু মঞ্চ সংলগ্ন এলাকায় শেখ রাসেলের প্রতিকৃতিতে জেলা প্রশাসনের পক্ষ থেকে জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে ফেরদৌসী ইসলাম জেসি এমপি, পুলিশ প্রশাসন, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জেলা পরিষদ, সিভিল সার্জন, এলজিইডি, জনস্বাস্থ্য প্রকৌশল দপ্তর, জেলা কারাগার, সড়ক ও জনপথ, গণপূর্ত বিভাগ, জেলা সমাজসেবা, উপজেলা প্রশাসন, জেলা শিল্পকলা একাডেমি, বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর কলেজ, সরকারি টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ ফুল দিয়ে শ্রদ্ধা জানান।

পরে জেলা প্রশাসনের আয়োজনে বর্ণাঢ্য র‌্যালি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরে শিশুদের সাথে নিয়ে কেক কাটা হয়। শেষে বঙ্গবন্ধু মঞ্চে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী ইসলাম জেসি।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আতোয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আব্দুস সামাদ প্রমুখ।

স্বাগত বক্তব্য রাখেন, সদর উপজেলা নির্বাহী অফিসার রওশন আলী।

অপরদিকে, জেলা ছাত্রলীগের উদ্যোগে পাঠানপাড়াস্থ দলীয় কার্যালয়ে সকাল সাড়ে ১০টায় আলোচনা সভা, কেক কাটা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

March 2026
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
2425262728