IMG-LOGO

রবিবার, ১০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

২৭ই বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ, ২২ই জ্বিলকদ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
হাম ও উপসর্গে আরও ১১ শিশুর মৃত্যুগোমস্তাপুরে ভুমি অফিসের পার্কিংয়ে মোটরসাইকেল রাখায় ৩ জনকে জরিমানা!‘কৌশলগত ধৈর্যের সময় শেষ, এখন কঠোর পদক্ষেপ’উপজেলা ও পৌর নির্বাচনে এনসিপির ১০০ প্রার্থী নাম ঘোষণাগোদাগাড়ীতে বিএমডিএ’র উন্নয়ন কার্যক্রম পরিদর্শন করলেন যোগদানকৃত চেয়ারম্যান হাসান জাফির তুহিনতানোরে সাংবাদিক টিপু সুলতানের মায়ের স্মরণে দোয়া ও স্মরণ সভা‘আমার বক্তব্য স্পষ্ট, পুলিশ কোনো দলের নয়’হান্টাভাইরাসে আক্রান্ত প্রমোদতরী থেকে স্পেন যাত্রীদের সরিয়ে নিচ্ছেরাজশাহী পানি উন্নয়ন বোর্ড ঠিকাদার সমিতির পক্ষ থেকে মুখলেসুর রহমানকে ফুলের শুভেচ্ছা‘পুলিশের যৌক্তিক দাবি পূরণ করা হবে’রাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ১৮কুষ্টিয়ায় মাদক ব্যবসায়ীকে ছাড়াতে গিয়ে জামায়াত-বিএনপি’র ৫ নেতা থানা হেফাজতেমোহাম্মদপুরে ৯ হত্যা মামলায় নানকসহ ২৮ জনের বিচার শুরুনির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নে ‘নতুন সংগ্রামে’ নামতে হবে আমাদেরগ্রাহকদের টাকা নিয়ে উধাও ব্যাংকের এজেন্ট ব্যাংকিং !
Home >> নগর-গ্রাম >> ফুলবাড়ী প্রেসক্লাবের ১৫ সদস্যের পদত্যাগ

ফুলবাড়ী প্রেসক্লাবের ১৫ সদস্যের পদত্যাগ

ধূমকেতু প্রতিবেদক, ফুলবাড়ী : দিনাজপুর ফুলবাড়ী প্রেসক্লাবের গঠনতন্ত্র বর্হিভুত প্রতিপক্ষ ছাড়াই তামাশার নির্বাচন করে ঢোল বাজিয়ে নির্বাচিত বলে অপপ্রচার চালানোর প্রতিবাদে ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়ন সহ সভাপতি, সাংগঠনিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক, কার্যকারী সদস্যসহ একযোগে মোট ১৫জন সদস্যের পদত্যাগ পত্র জামা।

বুধবার (১ ফেব্রুয়ারী) সকালে ফুলবাড়ী প্রেসকাবের তামাশা কমিটির দপ্তর সম্পাদকের কাছে পদত্যাগপত্র জমা দিলে তিনি গ্রহন করতে অস্বীকৃতি জানান। পরে বেলা সাড়ে ১২টায় ফুলবাড়ী পোস্ট অফিসের মাধ্যমে ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি/সম্পাদক বরাবর রেজিস্ট্রি চিঠির মাধ্যমে পদত্যাগপত্র পাঠানো হয়।

পদত্যাগকারীরা হলেন, ফুলবাড়ী প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি হারুন-উর-রশীদ, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ সভাপতি মতিউর রহমান মুকুল, ফুলবাড়ী প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম ভুট্টু, ফুলবাড়ী প্রেসকাবের মহিলা বিষয়ক সম্পাদিকা রেহেনুমা আক্তার সেতু, ফুলবাড়ী প্রেসক্লাবের ক্রীড়া সম্পাদক বাদল চন্দ্র প্রামানিক, ফুলবাড়ী প্রেসক্লাবের সহ সাংগঠনিক সম্পাদক ও দৈনিক জবাবদিহি প্রতিনিধি রাসেদুজ্জামান মন্ডল, ফুলবাড়ী প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ডাঃ সোলায়মান মন্ডল, কার্যকারী সদস্য আল মামুন, সদস্য জাহাঙ্গীর হোসেন, সদস্য আব্দুল মতিন, সদস্য জাহিদ হোসেন, সদস্য শামীম কবির চৌধুরী কালাম,সদস্য সৈয়দ সিরাজুল ইসলাম রিপন, সদস্য মশিউর রহমান, সদস্য সোহাগ কিবরিয়া।

সদ্য পদত্যাগকারী সিনিয়র সহ সভাপতি বলেন, আমি ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি। ফুলবাড়ীতে সাংবাদিকদের একটি প্লাটফর্ম হবে সেই প্রত্যাশায় সেই সময় ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাব বিলুপ্ত করে আমরা ফুলবাড়ীর বৃহৎ স্বার্থে গত ৩ বছর আগে ফুলবাড়ী প্রেসক্লাবে যোগ দেই। সেই সময় থেকে এখন পর্যন্ত আমি ছাড়া কোন সদস্য ফুলবাড়ী প্রেসক্লাবের গঠনতন্ত্র পায়নি। পরে আমরা জানতে পারলাম ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি অমর চাঁদ বাবু প্রায় ৩০ বছর যাবৎ আমাদের চেয়েও চৌখস সিনিয়র সাংবাদিকদের ল্যাং মেরে একই পদে আসিন আছেন। এবারেও তিনি একই কায়দায় পূণঃরায় গঠনতন্ত্রকে বৃদ্ধঙ্গুল দেখিয়ে নির্বাচনের নামে নাটক করেছেন।

সদ্য পদত্যাগকারী সাংগঠনিক সম্পাদক ফিজারুল ইসলাম বলেন, ফুলবাড়ী প্রেসক্লাবে আমি ৩ বছর যাবৎ সাংগঠনিক সম্পাদক পদে ছিলাম। সেই সময় থেকে এখন পর্যন্ত ফুলবাড়ী প্রেসক্লাবের গঠনতন্ত্র আমি দেখতে পাইনি। সভাপতি ও সাধারণ সম্পাদক তাদের ইচ্ছা মতো রেজুলেশন করে সকল প্রকার বিল পাশ করেন। বিলে সহি করার সময় তার অনুগত কিছু সদস্যদের পরে সহি করে নেন। আমরা কার্যকারী কমিটি যতবার মিটিং করেছি কোন বারেই কোরাম পুরোন হয় নাই। তারপরেও সব কিছু পাশ হয়। এক কথায় প্রায় ৩০ বছর ধরে একই ব্যাক্তি  ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি তাকে কেউ বাদ দিতে পারে না। কারন সে কিছু গৃহপালিত সদস্য  তৈরী করে রেখেছে। যাদের সাংবাদিক হিসাবে কোথাও কোন পরিচয় নাই, কেউ দেখেও নাই।

উল্লেখ্য যে, ইতিপূর্বে বিভিন্ন অযুহাতে নির্বাচনের পূর্বে নির্বাচনের প্রতিপক্ষ ভেবে আল-আমিন বিন আমজাদ, রাসেল পাভেজ, মোশারফ হোসেন, কমল চন্দ্রকে বহিস্কার করা হয়। যা প্রেসক্লাবের ভাবমূর্তি নষ্ট করেছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

May 2026
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930