IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
মহাদেবপুরে পারিবারিক বিরোধে দুইভাইকে মারপিটের অভিযোগবাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিতসিংড়ার আদর্শ গ্রাম হুলহুলিয়া পরিদর্শনে রাজশাহী রেঞ্জের ডিআইজিশহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধহামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুতানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, পুলিশের সামনেই ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর‘অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো’
Home >> টপ নিউজ >> রাজনীতি >> বাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

বাগামারায় শিবিরের ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

ধূমকেতু প্রতিবেদক,বাগমারা : বাগমারায় ছাত্রশিবিরের উদ্যোগে ঈদ পুনর্মিলনী আয়োজন করা হয়েছে। সংগঠনের সাবেক ও বর্তমান দায়িত্বশীল, নেতৃবৃন্দ ও কর্মীদের নিয়ে এই আয়োজন করা হয়।

শনিবার ছাত্রশিবিরের বাগমারা উপজেলা (পূর্ব) শাখার এই পুনর্মিলনীতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা জামায়াতের শূরা ও কর্মপরিষদ সদস্য, প্রবীণ নেতা মাস্টার আব্দুল আহাদ কবিরাজ, প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় নেতা, জামায়াত মনোনিত বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ডাঃ আলমগীর হোসেন।

উপজেলা ছাত্রশিবিরের সভাপতি শফিকুল ইসলামের সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন উপজেলা জামায়াতের সেক্রেটারি ইব্রাহিম আলী, সাবেক ছাত্রনেতা ও রাজশাহী জেলা জামায়াতের সদস্য সহঃ অধ্যাপক অহিদুল ইসলাম, অধ্যক্ষ জিয়াউল আলম, অধ্যাপক সিরাজউদ্দিন, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি শাহিন আলম, উপজেলা ছাত্রশিবিরের সেক্রেটারী নাদিম মোস্তফা, সাবেক ছাত্রশিবির নেতা আব্দুল গাফফার সহ সংগঠন টির সাবেক ও বর্তমান নেতৃবৃন্দ।

এসময় উপস্থিত ছিলেন ছাত্রশিবির নেতা সাব্বির আহমেদ,তোফাজ্জল হোসেন, হাফিজুল ইসলাম, আব্দুল খালেক সহ অন্যান্য নেতৃবৃন্দ।

বক্তারা ঈদের শিক্ষা, ইসলামী মূল্যবোধ, সমাজকল্যাণ, যুবসমাজের নৈতিক উন্নয়ন এবং ইসলামী সমাজ গঠনের গুরুত্ব তুলে ধরেন।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ