IMG-LOGO

শনিবার, ৩০ই মে ২০২৬ খ্রিস্টাব্দ

১৬ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ১৩ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষেরাজশাহীতে পতাকা উত্তোলনঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগকুষ্টিয়ায় অটোরিকশা-ভ্যানের মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল বৃদ্ধেরকুষ্টিয়ায় সন্তানকে নদীতে ফেলে মায়ের আত্মহত্যার চেষ্টা, মা জীবিত উদ্ধার, নিখোঁজ শিশুএবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণাজিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানালেন প্রধানমন্ত্রী তারেক রহমানআজ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকীলাউয়াছড়ায় তেলবাহী ট্যাংকার লাইনচ্যুত, সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধহামের উপসর্গে আরও ১০ শিশুর মৃত্যুতানোরে গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যাবাগমারায় মবের কবলে মাছ ব্যবসায়ী, পুলিশের সামনেই ফাঁকা চেক ও স্ট্যাম্পে স্বাক্ষর‘অতীতের তুলনায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অনেক ভালো’আদ-দ্বীন হাসপাতালে নবজাতকের মৃত্যু: বিচার ও ক্ষতিপূরণ চেয়ে উকিল নোটিসরাজশাহীতে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের ঈদ শুভেচ্ছা বিনিমযয়ে ভূমি মন্ত্রী মিনুরাজশাহী মহানগরীতে বিভিন্ন অপরাধে গ্রেপ্তার ২
Home >> টপ নিউজ >> রাজশাহী >> ঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ

ঈদে বিনামূল্যে চামড়া ছাড়ানো ও সংরক্ষণেবাঘায় আনসার-ভিডিপির ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ

ধূমকেতু প্রতিবেদক,​বাঘা : ‘জাতীয় সম্পদ চামড়া, রক্ষা করব আমরা’এই প্রতিপাদ্যকে সামনে রেখে রাজশাহীর বাঘা উপজেলায় কোরবানির পশুর চামড়া সঠিকভাবে ছাড়ানো এবং সংরক্ষণে এক নজিরবিহীন ও প্রশংসনীয় উদ্যোগ নিয়েছে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী। সম্পূর্ণ বিনামূল্যে “পারিশ্রমিক ছাড়া” সাধারণ মানুষের পাশে দাঁড়িয়ে এই বাহিনী এলাকায় ব্যাপক সুনাম কুড়িয়েছে।​

আড়ৎ ও মাদ্রাসায় চামড়া সংরক্ষণ, ​উপজেলা আনসার ও ভিডিপি অফিসার সত্যজিৎ কুমারের দিক-নির্দেশনায় উপজেলা কোম্পানি কমান্ডার আব্দুস সাত্তারের নেতৃত্বে ১০ সদস্যের একটি চৌকস আনসার ও ভিডিপি টিম ঈদের দিন থেকে স্থানীয় পর্যায়ে সক্রিয় ভূমিকা পালন করছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে উপজেলার নারায়ণপুর বাজারের চামড়ার আড়ৎ এবং হামিউস সুন্নাহ মাদ্রাসায় গিয়ে এই সদস্যদের চামড়া সঠিকভাবে ছাড়ানো ও লবণ দিয়ে চামড়া সংরক্ষণের কাজে সরাসরি অংশ নিতে দেখা গেছে।

​বাড়ি বাড়ি গিয়ে মাংস ও চামড়া প্রস্তুত শুধু আড়ৎ বা মাদ্রাসাতেই নয়, উপজেলার বিভিন্ন গ্রামে যেসব সাধারণ মানুষ দক্ষ লোকের অভাবে পশুর চামড়া সঠিকভাবে ছাড়াতে পারছিলেন না, আনসার ও ভিডিপি সদস্যরা নিজ উদ্যোগে তাদের বাড়ি বাড়ি পৌঁছে যান। সেখানে তারা অত্যন্ত যত্নসহকারে চামড়া ছাড়িয়ে দেন এবং কোরবানির মাংস প্রস্তুতের কাজেও সরাসরি সহায়তা করেন।

এলাকায় ব্যাপক প্রশংসা, সাধারণত কোরবানির ঈদে চামড়া ছাড়ানো ও মাংস প্রস্তুতের জন্য বিপুল অংকের পারিশ্রমিক দিতে হয়। কিন্তু কোনো ধরনের আর্থিক সুবিধা বা পারিশ্রমিক ছাড়াই আনসার ও ভিডিপি বাহিনীর এই সদস্যরা দিনভর এই স্বেচ্ছাসেবী কার্যক্রম পরিচালনা করেন।

​জাতীয় সম্পদ চামড়ার গুণগত মান রক্ষা এবং রাষ্ট্রীয় অর্থনীতিতে অবদান রাখার লক্ষ্যে বাঘা উপজেলা আনসার-ভিডিপির এই ব্যতিক্রমী ও মানবিক উদ্যোগ উপজেলার সর্বস্তরের মানুষের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে এবং সর্বমহলে প্রশংসিত হচ্ছে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ