IMG-LOGO

সোমবার, ২৮ই সেপ্টেম্বর ২০২৬ খ্রিস্টাব্দ

১৩ই আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ, ১৬ই রবিউস সানি ১৪৪৮ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
গণভবনের পেছনের সাবেক বাণিজ্য মেলার মাঠ ঘিরে রেখেছে এসআরবিমান্দায় সাংবাদিকদের সঙ্গে সংসদ সদস্যের মতবিনিময়বাগমারায় সরকারি খাস জমিতে ভবন নির্মাণ, কাজ বন্ধ করলেন এসিল্যান্ডবাগমারায় পুকুরে গোসল করতে গিয়ে বৃদ্ধার মৃত্যুরাণীনগরে বিদ্যালয়ের ম্যানেজিং কমিটিরপরিচিতি সভা অনুষ্ঠিতনিয়ামতপুর ভুঁইফোড় সাংবাদিক সংগঠন ও অপ-সাংবাদিকতার বিরুদ্ধে মানববন্ধনমোহনপুরে শিক্ষক সমিতির সভাপতি আবুল হোসেন, সম্পাদক আঃ আলিমরাজশাহী বিভাগীয় মহিলা ক্রীড়া সংস্থার পরিচিতি সভাবরেন্দ্র বহুমুখী উন্নয়ন কর্তৃপক্ষের ১৫ হাজার গভীর নলকূপকে সৌরচালিতকরার পরিকল্পনা, চেয়ারম্যান হাসান জাফির তুহিনসাইবার আইনে সাংবাদিক গ্রেপ্তারে আদালতের অনুমতি নেওয়ার প্রস্তাব স্বরাষ্ট্রমন্ত্রীরমহাদেবপুরে নজরুল বর্ষের সমাপনী ও পুরস্কার বিতরণচীনের সমর্থন অব্যাহত থাকবে বাংলাদেশের উন্নয়ন প্রচেষ্টায়মহাদেবপুরে আইন শৃংখলাকমিটির সভাবাউয়েটে আন্তঃবিভাগ ইংলিশ পার্লামেন্টারি ডিবেটে আইন ও বিচার বিভাগ চ্যাম্পিয়নআবার নারী বিশ্বকাপের শিরোপা জিতেছে স্পেন
Home >> খেলা >> টপ নিউজ >> এবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণা

এবার কানাডার বিশ্বকাপ দল ঘোষণা

ধূমকেতু নিউজ ডেস্ক : বিশ্বকাপের সহ-আয়োজক যুক্তরাষ্ট্রের পর এবার চূড়ান্ত দল ঘোষণা করেছে কানাডাও। ২৬ সদস্যের দলে জায়গা পেয়েছেন ২০২২ কাতার বিশ্বকাপে খেলা ১৩ ফুটবলার। বাকি ১৩ জন প্রথমবারের মতো বিশ্বকাপ স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়েছেন।

প্রত্যাশিতভাবেই দলে রয়েছেন তারকা ডিফেন্ডার আলফোনসো ডেভিস। যদিও চোটের কারণে বর্তমানে মাঠের বাইরে আছেন বায়ার্ন মিউনিখের এই ফুটবলার, তবু তাকে দলে রেখেছেন প্রধান কোচ জেসে মার্শ।

ডেভিস শিগগিরই এডমন্টনে সতীর্থদের সঙ্গে যোগ দেবেন। সেখানে আগামী সোমবার উজবেকিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে কানাডা। তবে বিশ্বকাপে কানাডার প্রথম ম্যাচে তার খেলার সম্ভাবনা নেই বললেই চলে।

ডেভিস ছাড়াও ২০২২ বিশ্বকাপে খেলা জোনাথন ডেভিড ও লিয়াম মিলার দলে জায়গা ধরে রেখেছেন। অন্যদিকে, নবাগত ১৩ ফুটবলারের মধ্যে রয়েছেন গোলরক্ষক ম্যাক্সিম ক্রেপো, ডিফেন্ডার মোইসে বোম্বিটো এবং ফরোয়ার্ড তানি ওলুয়াসেয়ী।

কানাডার বিশ্বকাপ দল
গোলকিপার: ম্যাক্সিম ক্রেপো, ওয়েন গুডম্যান, ডেন সেন্ট ক্লেয়ার।

ডিফেন্ডার: মোইসে বোম্বিটো, ডেরেক কর্নিলিয়াস, আলফোনসো ডেভিস, লুক ডি ফুগারোলেস, অ্যালিস্টেয়ার জনস্টন, আলফি জোনস, রিচি লারিয়া, নিকো সিগুর, জোয়েল ওয়াটারম্যান।

মিডফিল্ডার: আলি আহমেদ, তাজন বুকানন, ম্যাথিউ চোইনিয়েরে, স্টিফেন ইউস্তাকিও, মার্সেলো ফ্লোরেস, ইসমায়েল কোনে, লিয়াম মিলার, জোনাথন ওসোরিও, নাথান সালিবা, জ্যাকব শ্যাফেলবার্গ।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

September 2026
M T W T F S S
1234567
891011121314
15161718192021
22232425262728
293031