IMG-LOGO

রবিবার, ১৪ই জুন ২০২৬ খ্রিস্টাব্দ

৩০ই জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ, ২৮ই জ্বিলহজ্জ ১৪৪৭ হিজরি

× Education Board Education Board Result Rajshahi Education Board Rajshahi University Ruet Alexa Analytics Best UK VPN Online OCR Time Converter VPN Book What Is My Ip Whois
নিউজ স্ক্রল
নন্দীগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৩ দিন হলো বহির্বিভাগ বন্ধ, চরম দুর্ভোগে রোগীরাগোদাগাড়ীতে প্রধানমন্ত্রীর নির্দেশনায় ‘সবুজ বাংলাদেশ’ গড়ার লক্ষ্যে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনগোমস্তাপুরে বৃক্ষরোপণ অভিযান উদ্বোধনপ্রধানমন্ত্রী কর্তৃক দেশব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন উপলক্ষে রাসিকের বৃক্ষরোপণ কর্মসূচিচাঁপাইনবাবগঞ্জে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন‘প্রস্তাবিত বাজেট মানুষের অর্থনৈতিক অবস্থার পরিবর্তনে সক্ষম নয়’মহাদেবপুরে অটোরিকসার সাথে সংঘর্ষে বিএনপি নেতার মৃত্যুনারী নির্যাতন, মহাদেবপুরে বিএনপি নেতাসহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়েরযে বাজেটে ট্যাক্স কমানো হয়, সে বাজেটও বিরোধী দল মানে নাপোরশায় বিজ্ঞান ও উদ্ভাবনী ভাবনা বিষয়ক প্রদর্শনী মেলা অনুষ্ঠিতআসামে ভারতীয় বিমানবাহিনীর উড়োজাহাজ বিধ্বস্ত হয়ে নিহত ৫চাঁপাইনবাবগঞ্জ সিমান্তে নদী পথে নৌকাযোগে ১৫ জনকে পুশইনের চেষ্টা, প্রতিহত করলো বিজিবিচাঁপাইনবাবগঞ্জের ভোলাহাটে ৬৫ ইয়াবাসহ আটক ৪, প্রাইভেটকার জব্দমোহনপুরে শহীদ জিয়া প্রীতি ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ান আর্জেন্টিনাগোদাগাড়ীতে বিএনপি নেতা বাবুর ১ম মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
Home >> নগর-গ্রাম >> মান্দায় ভিজিএফএর চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

মান্দায় ভিজিএফএর চাল বিতরণে অনিয়মের অভিযোগে সংবাদ সম্মেলন

ধূমকেতু প্রতিবেদক, তানোর : ঈদের বাকি কয়েকদিন সেই জন্য ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার হত দরিদ্র ও অসহায় মানুষদের মাঝে ১০ কেজি করে বিনামূল্যে চাল বিতারণ করা হচ্ছে। আর সেই গরীব অসহায় দরিদ্র মানুষের চাল নিয়ে তানোরের সিমান্তবর্তী মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের বিরুদ্ধে উঠেছে স্বজন প্রীতির গুরুত্বর অভিযোগ। এতে করে স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতাকর্মীরা জামায়াতের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের এমন জঘন্য কান্ডের ঘটনায় (২০ এপ্রিল) বৃহস্পতিবার বিকেলে সাবাইহাট আওয়ামী লীগ দলীয় কার্যালয়ের সামনে প্রতিবাদ জানিয়ে সংবাদ সম্মেলন করেছেন তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের নেতাকর্মীরা।

জানা গেছে, আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া ভিজিএফ’র চাল তেতুলিয়া ইউনিয়ন পরিষদে অসহায় দরিদ্র মানুষের জন্য ২ হাজার ৫শ ৭০ টি কার্ড দেয়া হয়। এর মধ্যে দলীয় নেতাকর্মীদের মাধ্যমে ৯৬৩টি কার্ড এমপির পক্ষ থেকে বরাদ্দ দেয়া হয়। তবে সেই গরীব অসহায় মানুষের চাল নিয়ে জামায়াতের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল স্বজন প্রীতি করে তার ইচ্ছে মতো নিজস্ব ব্যক্তিগত লোকদের মাঝে চাল দিয়েছেন। এমনকি চাল বিতরণে ১০ কেজি করে চাল দেয়ার নির্দেশ থাকলেও চেয়ারম্যান চাল দিয়েছেন ৭ কেজি থেকে সাড়ে ৭কেজি করে। এতে পরিষদ চত্বরেই চাল কম দেয়ার বিষয়ে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা প্রতিবাদ জানালে তাদের উপরে চড়াও হয়ে বিভিন্ন হুমকি দিতে থাকেন চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল।

এছাড়াও জামায়াতের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের পক্ষে ভোট না করে নৌকার পক্ষে ভোট করেছে বা ভোট দিয়েছেন তাদের চাল দেয়া হয়নি। শুধু তাই নয়, এমনকি এমপি এমাজউদ্দীন প্রামানিকের পক্ষ থেকে দলীয় গরীব অসহায় দরিদ্র কর্মীদের মাঝে ৯৬৩টি কার্ডের চাল দেয়ার জন্য সুপারিশ করা হলেও তা প্রত্যাখান করে তার ইচ্ছে মতো চাল বিতরণ করেছেন চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল। ফলে জামায়াতের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের এমন জঘন্য কান্ডে এলাকাজুড়ে ছড়িয়ে পড়েছে চাঞ্চল্য ও বইছে সমালোচনার ঝড়। সেই সাথে তেতুলিয়া ইউনিয়ন বাসীর মধ্যে দেখা দিয়েছে চাপাক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে। অন্যদিকে জামায়াতের চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুলের উপর ব্যাপক ক্ষিপ্ত হয়ে উঠেছে আওয়ামী লীগের নেতাকর্মীরা। আওয়ামী লীগ সরকারের আমলে জামায়াতের চেয়ারম্যানের এমন জঘন্য কান্ডে যেকোন সময় প্রতিবাদ জানিয়ে ইউনিয়ন বাসী দিতে পারেন গণপিটুনি বলেও আশংঙ্কা হয়েছে।

মান্দা উপজেলার তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি গাজিউর রহমান বলেন, স্থানীয় আওয়ামী লীগের অঙ্গসংগঠনের অনেক অসহায় দরিদ্র কর্মী থাকে, যাদের প্রতি ঈদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহারের ভিজিএফএর চাল বিতরণ করা হতো,কিন্তু এবার জামায়াতের চেয়ারম্যান হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার ভিজিএফ’র চাল থেকে বঞ্চিত করেছেন চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল। তিনি নিজের ইচ্ছায় জেনে-বুঝে এমন জঘন্য কাজ করেছেন চেয়ারম্যান।

তেতুলিয়া ইউপির সাবেক চেয়ারম্যান শ্রী ব্রজেন্দ্রনাথ সাহা বলেন, তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের শত শত কর্মীদের চাল না দিয়ে বিএনপি জামাত ও নিজের পছন্দ মতো মানুষদের ভিজিএফের চাল বিতারণ করেছেন। আর বঞ্চিত হওয়া তেতুলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের কর্মীরা স্থানীয় সংসদ এমাজউদ্দীন প্রামানিকের সুদৃষ্টি কামনা করেছেন।

এবিষয়ে তেতুলিয়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোখলেছুর রহমান কামরুল সব অভিযোগ অস্বীকার করে বলেন, চাল বিতরণে কোন অনিয়ম করা হয়নি, নিয়ম অনুযায়ী সবাইকে চাল বিতরণ করা হয়েছে। বিষয়টি নিয়ে মান্দা উপজেলা নির্বাহী কর্মকর্তা ইউএনওর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এমন অভিযোগ পাওয়ার পরে পরিষদে গিয়ে ঘটনার সত্যতা পাওয়া যায়, ঘটনাটি দুঃখজনক, বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হবে।

ধূমকেতু নিউজের ইউটিউব চ্যানেল এ সাবস্ক্রাইব করুন

প্রিয় পাঠকবৃন্দ, স্বভাবতই আপনি নানা ঘটনার সাক্ষী। শেয়ার করুন আমাদের। যেকোনো ঘটনার বিবরণ, ছবি, ভিডিও আমাদের ইমেলে পাঠিয়ে দিন এই ঠিকানায়। নিউজ পাঠানোর ই-মেইল : [email protected]. অথবা ইনবক্স করুন আমাদের @dhumkatunews20 ফেসবুক পেজে । ঘটনার স্থান, দিন, সময় উল্লেখ করার জন্য অনুরোধ করা হলো। আপনার নাম, ফোন নম্বর অবশ্যই আমাদের শেয়ার করুন। আপনার পাঠানো খবর বিবেচিত হলে তা অবশ্যই প্রকাশ করা হবে ধূমকেতু নিউজ ডটকম অনলাইন পোর্টালে। সত্য ও বস্তুনিষ্ঠ সংবাদ নিয়ে আমরা আছি আপনাদের পাশে। আমাদের ইউটিউব সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ করা হলো Dhumkatu news

সকল সংবাদ

June 2026
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031